[ওসমান হাদি শ্যুট হওয়ার পরে, আমার মইদ্যে কিছু কবিতা ভর করে। এইখানে এই কবিতাগুলা রাখলাম। অবশ্য, হাদি আহত হইবার আগে আমি একখান কবিতা লেখছিলাম। নাম, ‘সঠিক পথের ওসমান হাদি ভাই’। উনার উপর নৃশংস ঘটনা ঘটবার পরে, একই নামে আরেকখান কবিতা লেখি। এই দুইখানা কবিতারে, ‘সঠিক পথের ওসমান হাদি ভাই ০১’ ও ‘সঠিক পথের ওসমান হাদি ভাই ০২’ নামে এইখানে রাখলাম। কবিতাগুলা আমাদের বন্ধু হাদির নামের স্মরণ করতেছে।]
/হাদি হাদি কইয়া/
কি চমতকার বেপার দেখো
যে হাদিরে শুট করল
তার গুলির শব্দ আমরা
শুনলাম না
আর অই না হাদি
সে যে বেহেশতের কুন
দরজায় ঢুকছে
আমরা কেউ জানি না
তারপরেও হাদি হাদি কইয়া
কতগুলা পাখি কি
মধুর চিউ চিউ করতেছে!
/সময়/
মাঝে মাঝে মনে হয়
আমাদের গরুর ঘরে
সময় কাতরাইতেছে
গর্তে পইড়া লেজে-গোবরে
অবস্থা হইছে তার
আর চর্ম চউখে
দেখাও যায় তারে
কেউ যেন বা
সময়রে খাপ কইরা
ধইরা ফেলতেও পারে
/যারা জাইগা উঠে/
যারা জাইগা উঠে
তাদের জন্যও
নিদ্রা জরুরী
যাতে কইরা তারা
আবার জাগতে পারে
/কিছু মাস আসবে/
কিছু মাস আসবে
কিছু মাস চইলা যাবে
এভাবে বছর পুরা হবে
শীত আইসা গুন্ডামি করলে
ড্যাফোফিল ফুল তারারে তাড়াইবে
মাসগুলা এইভাবে আসতে থাকবে
/সঠিক পথের ওসমান হাদি ভাই ০১/
সঠিক পথ, সে কেমন পথ
যখন পথের নিশানা নাই
পথের নামও নাই
তখন চলো সবাই
সঠিক পথের মদটি খাই
ভোট দিব রে আমরা
সঠিক পথের ওসমান হাদি ভাই!
/সঠিক পথের ওসমান হাদি ভাই ০২/
সঠিক পথের ওসমান হাদি ভাই
সে আসে, যদিও পথের দিশা নাই
বলো, বলো, সঠিক পথ টা কুয়াই
ওরে আমার ওসমান হাদি ভাই
আমি এই পাইলাম তুমারে আর
এই না দেখি নাই!
/ফুল না ঝরলে/
ফুল না ঝরলে নয়া ফুল ফুটবে না
শীত না আসলে ড্যাফোডিল উঠবে না
চলে যাওয়া হামেশা দু:খের নয়
চলে যাওয়া নয়া মোলাকাতে মিশে রয়
আবু তাহের তারেক
Latest posts by আবু তাহের তারেক (see all)
- সঠিক পথের ওসমান হাদি ভাই - December 20, 2025
- ক্বারী আমির উদ্দিন ও মুর্শিদ-কাহিনী - August 20, 2025
- আবু তাহের তারেকের কবিতা - June 13, 2022