পাতার মত

সব থাকি ভালা কিছুই না হওয়া
পাতার মত
কেউ ঢাইকা রাখলে ঢাকার স্মৃতিরে ধারণ করা
ছিঁড়লে খুঁতটুকু রাখা
ডেটা হুকাইলে নিচায় লাফ দি পড়া

 

সে

আমি চাইতেছিলাম না
সে এইভাবে আসুক
ভাবি নাই
ধাক্কার বদলা সে
নকটাও করবে না দরজায়
বা হুড়মুড় করি বানের
গোলা পানি দি ঘরখান ময়লা করবে
তারে আমি কত কতভাবে চাইতেছিলাম
আর সে হাসতেই আছিল
পাকনা ধানের উপরে ইচ্ছামত
পিছল খাওয়া হাওয়া

 

দিন রাইত

দিন রাইত পড়ি আছে
কয়েকটা রমজানই পাইলাম
হেরপর যেইখানে যাব সেইখানে তেমন নাই
দু:খ আর ভুল জিঞ্জির ভেদ করতে পারতেছে না
তুমি আমি আটক হইছে দিন রাইতের পর্দায়


 

কথাগুলা

উইন্টারে
দীর্ঘ বারিষ
সামারে
ফুল ফোটা
এরপর লুকায় রে প্রাণ
ঝরে পাতা
কেউ থাকে না
কথাগুলা
ইশকুল হতে
আসতেছে
ঘরে
থাকতেছে না

 

শনের ছাউনির দিন

শনের ছাউনির দিন শেষ হইল
আড়া দিয়া বেড়া বুনার খোয়াব
আঠালো মাটির লগে গোবরের
মিলিমিশি থাকা কোমল নরম হাত
মিডল ইস্টের টেকার গরিমায়
টিপকল হইল দালান ঘরটাও উঠি উঠি
বিলাতি বাড়িগুলা নিরাই
তান তান গাছে গাছে
আতা ডালে ডালে তোতা
সকলেই করতেছে টেকার খনির সন্ধান
মরার আগে বাপে মায়ে দেইখা যাইতে চাইতেছেন
পুতের সোনালি আতার গাছে রূপালি তোতা
তারা অদূরে কয়বরে গিয়া এইসবের ডাক শুনবেন

 

মার্চের গান

লাইলাক জাগি উঠছে
জমিনর হালকা গভীর থনে
বয়ার হইতেছে
সুরুয রইদ ঢালতেছে
মার্চ ছোট পায়ে
জানালার পাশে
জবান উদলা
বসন দুলতেছে
এই মার্চে কালো আছমান
লইয়া আইয়ো না
নিরবে
মেগ আসে এইখানে

 

এওলালিয়া সিলভা

পাহাড়
দরিয়া
রাজার বাড়ি
সিনথ্রায়
ছবি হই আছো
বৃক্ষের পাশে
থামের কোণে
ঢুকতে পারতেছ,
বাইর হইতে পারতেছ!

 

The following two tabs change content below.
Avatar photo

আবু তাহের তারেক

আবু তাহের তারেকের জন্ম সুহিতপুর, ছাতক; সুনামগঞ্জ। ইউরোপে থাকেন। প্রকাশিত বই: অনুবাদ - ফের্নান্দ পেসোয়ার কবিতা (২০১৬), নাগরি প্রকাশ। কবিতা: আইয়ো রেগো ময়না (২০১৮), প্রিন্ট পোয়েট্রি। আম্মা নদী (২০২১), বুকিশ।