পার্ট ১ ।।

…

।। দি সংস আই হার্ড নো মোর ॥

পূজার ছুটিতে একবার বাড়ীতে এসেছি। ঝাঁকি-জাল দিয়ে মাছ ধরার বড় সখ আমার। বাড়ী থেকে দু মাইল দুরে ঝাপই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছি। মাছ ধরার নেশায় জাল বাইতে বাইতে নদীর ধারে ধারে বহুদূর চলে গিয়েছি। অকস্মাৎ বাঁশীর মত মিষ্টি কণ্ঠ কানে এল। অমন অপূর্ব মধুময় কন্ঠ আমার জীবনে আর শুনি নি। কোথা থেকে গান ভেসে আসছে ঠিক করতে পারছিলাম না। স্বর ক্রমশঃ নিকটবর্তী। তারপর দেখি মহিষের পিঠে মহিষের মত বা তার চাহিতেও কালো একটি ছেলে গাইতে গাইতে মহিষটাকে পানি খাওয়াবার জন্য নদীতে’ নামিয়ে দিয়েছে। হঠাৎ আমাকে দেখতে পেয়ে গান তার বন্ধ হয়ে গেল। কাছে গিয়ে কত অনুনয় করলাম – সিগারেট দিতে চাইলাম – আর কিছুতেই তাকে রাজী করতে পারলাম না। জীবনে অমন কণ্ঠ আর শুনি নি।

কুচবিহারে মাঝে মাঝে জলপাইগুড়ি থেকে কুমার সরোজ রায়কত আসতেন। রাজপুত্রের মত অনিন্দিত কান্তি। খেয়াল, ঠুংরী থেকে শুরু করে সব রকম গান কি মিষ্টি কণ্ঠেই না গাইতেন। আমরা তখন কলেজে পড়ি। তিনি কুচবিহার এলে তার গানের আসর বসত সরকারী উকিল রাজেন রায়ের বাসায়। রাজেনবাবু তখনকার দিনে সারা উত্তরবংগের মধ্যে শ্রেষ্ঠ খেয়াল গাইয়ে ছিলেন। অমন দরাজ কণ্ঠ আর দ্বিতীয়টি শুনিনি আজ পর্যস্ত। সেতারেও তার মিষ্টি হাত ছিল। সরোজবাবুকে শেষে “সরোজদা” বলে ডাকতাম। তার কাছে শোন৷ গান – “ওরে মাঝি তরী হেথা বাঁধব নাকো” আমি প্রায় শততম রজনী কলকাতা রেডিওতে গেয়েছি। তাঁর গলার অভিনবত্ব ছিল – যত উপরের পর্দায় গাইতেন ততই পাপিয়ার মত মিষ্টি লাগত। তাঁর গলায় বেস পার্ট বা খাদ বেশী ছিল না বলে রেকর্ড জগতে তিনি বিশেষ প্রতিষ্ঠা অর্জন করতে পারেন নি।

এই সরোজদার গান শোনার জন্যে রাজেনবাবুর বৈঠকখানাও নিমন্ত্রিত শ্রোতাদের দ্বারা ভরে উঠত। আমরা রবাহুতের দল বাইরে বসে চুপ করে শুনতাম আর আমি মনে মনে খোদার কাছে বলতাম – “খোদা এমন গায়ক কবে হতে পারব, যেদিন আসরের সবার উৎসুক দৃষ্টি শুধু আমার উপর.নিবদ্ধ থাকবে।”

আমিও তখন রাজেনবাবুর কাছে পরিচিত ছিলাম। তার ছেলে সুনীল রায় আমার বাল্যবন্ধু। সুনীলকে তিনি খেয়াল শেখাতেন মাঝে মাঝে। আমার কণ্ঠেরও তারিফ করতেন, কিন্তু যেহেতু তিনি মুখ ফুটে কোনদিনও আমাকে শেখাতে চান নি আমিও তাই শিখবার মহা আগ্রহ সত্বেও তাঁকে কিছু বলিনি। সরোজদা’র আসর বসলে তিনি আমাদের মত চুনোপুটিকে পাত্তা দিতেন না। কিন্তু মনে মনে প্রশ্ন জাগত এমন আসরে গাইবার সুযোগ কি জীবনে আসবে না?

আমার আর একজন বাল্যবন্ধু এবং বি.এ.পর্যস্ত সহাধ্যায়ী সুরন্দ্রনাথ রায় বসুনিয়ার দরাজ কণ্ঠ কুচবিহারবাসীর কাছে পরিচিত। সেই দরাজকণ্ঠের সাথে একটি জিনিষের একটু অভাব ছিল, সেট! হচ্ছে কণ্ঠে সুরের মাধুর্য । সেই মাধুর্য একটু বেশী পরিমাণে তাঁর কণ্ঠে বিরাজ করলে আজ সে বন্ধুটিও সারা বাংলায় সুপরিচিত হতে পারত। আমার জীবনে সে জড়িয়ে আছে এবং থাকবে – কারণ ছেলেবেলায় তুফানগঞ্জ হোষ্টেলে থাকতে ওরই হারমোনিয়াম এনে নিজে নিজেই হারমোনিয়াম বাজাতে শিখেছি । বন্ধুর সেই উপকারের কিছুটা শোধ দেবার জন্য তাঁকে দিয়ে কয়েকখানা ভাওয়াইয়া গান রেকর্ড করিয়েছি – কিস্তু রেকর্ড-জগতে তিনি বিশেষ প্রতিষ্ঠা অর্জন করতে পারেন নি।

কুচবিহারে আমাদের গানের আসর বসত আমার আর এক অকৃত্রিম বন্ধু এবং সহাধ্যায়ী সত্যনারায়ণ শুকুলের বাসায়! সে বন্ধু একাধারে অভিনেতা, কবি, সাহিত্যিক এবং ভাল তবলা বাজিয়ে । কলেজ ছুটির পর রোজ বিকালে তার বাসায় প্রায় সাত আট জন গাইয়ে জুটাতাম গিয়ে। জিতেন মৈত্র, সুনীল রায়, জগদীশবাবু – এরা সবাই সেখানে জুটতেন। তাল-সহযোগে গান গাওয়ার অভ্যাস এখান থেকেই শুরু হয়। আমি আজীবন এজন্য সত্যশুকুলের কাছে ঋণী। শুধু কি তাই? আমার প্রথম রেকর্ড যখন বাজারে বের হল সত্যশুকুলই তখন কলেজের প্রফেসর, ছাত্র সবাইকে একদিন ওর বাসায় নিমন্ত্রণ করে তখনকার প্রিন্সিপ্যাল যতীন সেনগুপ্ত মহাশয়কে সভাপতি করে আমাকে এক মানপত্র প্রদান করে। জীবনে প্রথম স্বীকৃতি রেকর্ড-গায়ক হিসাবে ওরই কল্যাণে এবং প্রচেষ্টায় । আমার এই অকৃত্রিম সুহদটি আজ প্রায় যোল বছর থেকে সন্ন্যাসব্রত গ্রহণ করে কাশীধামে দিন কাটাচ্ছে।

কুচবিহারে আমার একজন প্রফেসর আমাকে বি.এ. পড়বার সময় বারবার উৎসাহ দিয়ে বলতেন, “কলকাতা যাও আববাস, কেন এখানে পড়ে আছ? রেকর্ডে গান দাও। অদ্ভুত সুন্দর তোমার গলা।” তিনি অর্থনীতির অধ্যাপক শ্রীচুণীলাল মুখাজি। পরবর্তীকালে চুণীবাবু অধ্যাপকের পদে ইস্তফা দিয়ে কুচবিহারে বিরাট ব্যবসা করে বেশ সংগতিপন্ন অবস্থা করেছেন। আজও দেখা হলে তিনি বলে ওঠেন, “কেমন আব্বাস, তোমাকে বলিনি কলকাতায় যাও?”

॥ আমার প্রথম রেকর্ড ॥

নজরুলকে নিয়ে এলাম কলকাতা থেকে, ছাত্রদের মিলাদ উপলক্ষ্যে। দু’দিন রইলেন কুচবিহারে, কিন্তু গানে গানে কী যে উন্মাদনা স্গ্টি করে গেলেন। আর ত’ মনকে কিছুতেই বইয়ের আখরে ধরে রাখতে পারি না। আমার মনের গহন বনে সুরের পাখী সর্বদাই বিচিত্র সুরকাকলিতে আমায় করে তোলে উন্মনা।

এরপর কাজিদা’র সাথে দ্বিতীয় দেখা দাজিলিংয়ে। শৈলনিবাস দাজিলিং। জীবনে দার্জিলিং গিয়েছি বহুবার। দার্জিলিংয়ের আবাল-বৃদ্ধ-বণিতার কাছে পরিচিত হবার সুযোগ এসেছিল একবার একদিনের একটি ঘটনায়। কাজিদ৷ গেছেন দার্জিলিংয়ে। তখন রেকর্ডে গান দিই নি। নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হলে কাজিদার গান ও আবৃত্তির আয়োজন। তিল ধারণের স্থান নেই হলের ভিতর । বহু কষ্টে ঢুকলাম। কাজিদা তখন আবৃত্তি করেছেন তার বিপ্লবী কবিতা “বিদ্রোহী”। পুর্ণ নিস্তব্ধতা কক্ষে বিরাজমান। জলদগম্ভীর সুরে আবৃত্তি করে চলেছেন। প্রতিটি শ্রোতা পলকহীন দৃষ্টিতে চেয়ে তাঁর মুখের পানে। শেষ হওয়ার সাথে সাথে কি বিপুল করতালি। লুই জুবিলী স্যানিটোরিয়ামের এক পরিচিত ভদ্রলোক স্টেজের উপর বসে আছেন। আমার দিকে চোখ পড়তেই তিনি আমাকে ইশারায় ডাকলেন। বহু কষ্টে গেলাম। এরপর তিনি ধরলেন গান – গানের পর গান, তারপর গান। একটু বিরতির জন্য তিনি চায়ের পেয়ালায় মনঃসংযোগ করলেন। সেই ভদ্রলোক কাজিদা’র কানে কানে বললেন আমার উপস্থিতির কথা। তার সাথে এই দ্বিতীয়বার দেখা। প্রথম দেখা ও জানাশোনা এর আগের বছর কুচবিহারে যখন মিলাদের সভায় নিয়ে আসি। কাজিদা বলে উঠলেন, “কই, কোথায়?” আমি সামনে এগিয়ে এসে আদাব করলাম। তিনি দাঁড়িয়ে উঠে ঘোষণা করলেন, “এক নতুন শিল্পীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি – শ্রীমান আববাসউদ্দীন।” নাম ত’ বলে দিলেন কিন্তু কী গান গাই? বললাম, “আপনার গানই গাই কেমন?” সানন্দে অনুমতি দিলেন। ধরলাম– “ঘোর ঘোররে আমার সাধের চরকা ঘোর।” এক গানেই আসর মাৎ। এবার আবার চীৎকার! ‘দার্জিলিংয়ে নেপালী-ভাষায় একখান গান শিখেছিলাম এর ‘আগে। ধরলাম সেই গানখানা –

আজুরে যাঁউ যাঁউ
ভলিরে যাঁউ যাঁউ
পরশি তো যাঁউ যায়ল।
লাইবরিয়া যাঁউ যাঁউ॥

ঘরে বহু নেপালী জনসাধারণ এ গান শুনে মহা খুশী! তার পর দিন নেপালীরা যেখানে যখন আমাকে দেখেছে নমস্কার করে বলে উঠেছে, “বাংগালীবাবু রামরছ – আজোরে যাউ যাউ ভমিরে রামরছ।” অর্থাৎ “বাংগালীবাবু বড় ভাল – আজোরে গান বহুৎ আচ্ছা গেয়েছে।” এরপর যতবার দার্জিলিং গিয়েছি – নেপালীদের কাছ থেকে পেয়েছি যথেষ্ট আন্তরিকতা, বন্ধুত্ব এবং প্রাণখোলা আনন্দ ।

সুযোগ এল কলকাতা যাবার–আমার এক বন্ধু জীতেন মৈত্রের বিয়ের বরযাত্রী হয়ে। গ্রামোফোন কোম্পানীতে গেলাম। প্রফেসর বিমল দাসগুপ্ত তখন গ্রামোফোনে কাজ করেন। কুচবিহারে এঁর বাবা আমাদের স্কুলমাষ্টার ছিলেন। সেই পরিচয়ের সুত্র ধরে তাকে গিয়ে বললাম, “বিমলদা, রেকর্ডে আমার গান দেবার ব্যবস্থা করতে পারেন?” বললেন, “গাও দেখি একখানা গান।” আমি গাইলাম কাজিদার
“কারার এ লৌহুকপাট, ভেঙে ফেল কররে লোপাট।” গলা শুনে তিনি খুবই খুশী হয়ে বললেন, “আচ্ছা, তোমার ঠিকানা রেখে যাও চিঠি দেওয়া হবে ।”

আমার তখন কাসিয়াং যাবার কথা হচ্ছিল। বললাম, “আমি কুচবিহার গিয়েই কাসিয়াং যাব, সেখান থেকে আপনাকে চিঠি দেব।” বন্ধুর বিয়ে চুকে গেল।… কুচবিহার গিয়েই মাসখানেক পরে কাসিয়াং গেলাম আমার দোস্ত মশারফ হোসেন ও তাঁর স্ত্রীসহ। সেখানে গিয়ে বিমলদাকে চিঠি লিখলাম। দিন সাতেক পরে জবাব এল, “রেকর্ড করবার-জন্য চলে এস কলকাতায়।”

কী আনন্দই যে হল! জীবনে নতুন উষার সুর্য্যেদয় দেখতে পেলাম, যেমন দেখছি চিঠিখানা পাবার দু’দিন আগে দাজিলিংয়ের টাইগার হিল থেকে সুর্যোদয়। অপূর্ব বিস্ময়, অভাবিত পুলক, অব্যক্ত এক অনুভূতি জাগিয়ে তুলেছিল চোখের সামনে ধীরে ধীরে আঁধারের কুহেলি সরিয়ে দিয়ে স্বপ্নোত্থিতের মত প্রথম সূর্যের স্বপ্রকাশ, আকাশের কোলে।

রবীন্দ্রনাথের গানের কলি মনে পড়ছিল,

আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর
… … … … … … …
না জানি কেন রে এতদিন পরে
জাগিয়া উঠিল প্রাণ !

তেমনি মনে হল, রের্কডে গান দেব, আমার আশৈশবের স্বপ্ন সফল হবে!!

এলাম কলকাতায়। আমার দোস্ত মশারফ হোসেন আমার হাতে দিল একশ’টি মুদ্রা, বললে, “আরও দরকার হলে লিখো।” প্রথম গান শৈলেন রায়ের রচনা – “স্মরণ পারের ওগো প্রিয়” আর “কোন বিরহীর নয়নজলে বাদল ঝরে গো।” প্রথমখানার সুর সংযোগ একরকম শৈলেন রায় ও আমারই, দ্বিতীয়খানা ধীরেন দাসের।

তখনকার দিনে রেকর্ড হত বেলেঘাটায়। আমার সেদিন রেকর্ড হবে। আলাপ হল কে, মল্লিকের সাথে। আমি মুসলমান, একথা জানতে পেরে তিনি প্রথম আত্মীয়তার সুরেই আমাকে বললেন, “কী গান রেকর্ড করবে, গাও দেখি একবার।” আমার গান শুনে তিনি বললেন, “চমৎকার গলা । কিন্তু…ও বিমলবাবু, আজ ত’ এর রেকর্ড হতে পারে না।” আমি ভড়কে গেলাম । এ কিরে বাবা – ভাল ত’ বিপদ দেখছি । “কী ব্যাপার” বলে বিমলদা এগিয়ে এলেন।

কে, মল্লিক মশায় বললেন, “একে নতুন আর্টিষ্ট মশাই, তাতে আবার মুসলমান। দেখুন না গানের উচ্চারণ; আজ থাক! সারাদিনে আমি ওর উচ্চারণগুলে! ঠিক করে দিই – কাল রেকর্ড করবেন। প্রাণে এতক্ষণে জোর এল। বিমলনা বলে উঠলেন, হবে না – জাতের টান ত’!”

এ কথার অর্থ আমি বুঝলাম না। জিজ্ঞাসু নয়নে কে, মল্লিক মশায়ের মুখের দিকে তাকালাম ! তিনি হেসে বললেন, “উনি ঠিকই বলেছেন, আমিও ত’ মুসলমান।” আকাশ থেকে ফেরেশতা নেমে এসে হলফ করে বললেও বিশ্বাস করতাম না। কেমন করে করি? বললাম, “কিন্তু ছেলেবেলা থেকে ত’ শুনে আসছি আপনার গান, এ শুধু “আর কবে দেখা দিবি মা” “ও মা অন্তে যেনও চরণ পাই–” এই সব গান।” তিনি হেসে বললেন, “তাতে কি হয়েছে? গান গান, তাতে হরিই বা কী শ্যামাই বা কী।” মনের সন্দেহ তবু যায় না, যাক্গে তাঁর অতি যত্নে রেকর্ডের উচ্চারণভংগীগুলি দু’এক ঘণ্টার মধ্যেই আয়ত্ব করে ফেললাম। তাঁর এই অযাচিত উপদেশ ও শিক্ষার জন্য আমি এখনও তাঁকে পরম শ্রদ্ধার সাথে নিত্য স্মরণ করি। আমার রেকর্ডের গান উচ্চারণদোষে দুষ্ট নয় – এ কথা বোধ হয় আমার রেকর্ড-শ্রোতারা স্বীকার করবেন।

রেকর্ডে গান দিলাম। গ্রামোফোন কোম্পানীর ম্যানেজার ভগবতীবাবু ষাট বছরের ঝাণু বৃদ্ধ। আমার “ডিস্ক কপি’টা বোধ হয় শুনেছেন, তাই তাঁর কাছে বিদায় নেবার দিন বললেন, “দেখুন, আমার ইচ্ছা যে আপনি কলকাতার থেকে আরও অন্ততঃ আটখানা গান রেকর্ড করে যান।”’ সামনেই বিমলদা বসেছিলেন। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, “না না তা হয় না। ছেলেমানুষ, কাসিয়াং থেকে এসেছে এখানেই থাক, বায়ু পরিবর্তন করবার সুযোগ পেয়েছে, যাক ঐখানে।” এর পরও ভগবতীবাবু প্রশ্ন করলেন,”কি, ত৷ হলে থাকবেন ক’দিন এখানে নতুন রেকর্ড করবার জন্য?” আমি অনিচ্ছাসত্বেও বললাম, “না, কাসিয়াংয়েই যাব আজ রাতে!”

আমার আসা-যাওয়। থাকা-খাওয়া ইত্যাদি সব মিলে আমাকে তিন শ’ টাক দিলেন। বাইরে এসে বিমলদাকে জিজ্ঞেস করলাম, “বেশ ত’ আরও আটথান! গান দিতাম ক্ষতি কি ছিল?” তিনি বললেন, “বোকা ছেলে, আরও আটখানা গান দিলে টাকা তোমাকে এই তিনশ’ই দিত। মাঝখান থেকে দু’বছর আর রেকর্ড’ কোম্পানী তোমাকে ডাকত না, কারণ ঐ রেকর্ড দু’বছর ধরে বের করত; ফলে গ্রামোফোন কোম্পানী উঠত ফেঁপে, তোমার পকেটে জ্বলত লালবাতি।”

রেকর্ড ত’ করে এলাম। বন্ধু-বান্ধব সবাইকে বলেছি, দেখিস আমার গান রেকর্ডে বেরোবে । সবাই খুব খুশী। কিন্তু দু’মাস, চার মাস এমনকি ছ’মাস হয়ে গেল, রেকর্ড আর বেরোয় না বাজারে। এবার রেকর্ড করার ব্যাপার নিয়ে বন্ধুরা বেশ টিটকারি দেওয়াই শুরু করলে। আমাকে দেখলেই বলে ওঠে, “ঐ দেখ রেকর্ড গাইয়ে।” কেউবা বেশ টেনে টেনে বলে “হি—-জ–মা—স্টা—র—স্‌ ভ—য়ে—স।”

গ্রামের বাড়ীতে এসেছি। আমার এক বন্ধু শশধরবাবুর চিঠি পেলাম, “তোর রেকর্ড বেরিয়েছে চলে আয়।” শহরে এসে সেই বন্ধুর বাড়ীতে গেলাম। সে বাড়ীতে মাঝে মাঝে গানের আসর বসত। প্রায় কুড়ি-পঁচিশ জন বন্ধু-বান্ধব বসে আছে দেখলাম । সবাই বসে গস্তীর।

ব্যাপারটা যেন কেমন মনে হল। যে বন্ধুটি চিঠি লিখে আমায় আনিয়াছে, সে রেকর্ড বাজাতে শুরু করলে। এ রেকর্ড, সে রেকর্ড, প্রায় পাঁচ-ছ’খানা। একজন হো হে! করে হেসে উঠে বললে, “আরে আববাসের রেকর্ডখানা জুড়ে দে।” কিন্তু এত ঘটা করে আমায় ডেকে ‘আমার রেকর্ড না বাজিয়ে যখন অন্য রেকর্ডই চালিয়ে যাচ্ছে এরা তখন বুঝলাম নিশ্চয় এরা আমাকে সভা করে অপদস্থ করার মতলব এ’টেছে। আমি হঠাৎ দাঁড়িয়ে উঠে বললাম, “চলি ভাই, কাজ আছে।” সমস্বরে সবাই বলে উঠল, “আরে তোমার গানটা শুনে যাও।” আমার চোখ তখন ছলছল, বাইরে ছুটে গিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে । জোড়হাত করে বললাম, “তোমরা মাফ কর ভাই, রেকর্ডে আমি গান দিই নি, এতদিন মিছেই ধাপ্পা দিয়েছি।” এই কথা বলে ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছি, এমন সময় আমার কণ্ঠে গান বেজে উঠল গ্রামোফোনের যন্ত্রের
ভিতর দিয়ে —

“কোন বিরহীর নয়ন জলে বাদল ঝরে গো।”

তিন-চারজন বন্ধু তখন আনন্দে, উচ্ছাসে আমাকে একরকম শূন্যে করে কাঁধে তুলে নিয়ে এল । ওঃ বাবা, এত কষ্ট নিজের গান শুনবার জন্য!

The following two tabs change content below.

বাছবিচার

এডিটর, বাছবিচার।