[‘আমার শিল্পী জীবনের কথা’ বইয়ের অংশ]
রেকর্ডিং এক্সপার্টের চাকুরী চালিয়ে গেলাম পাঁচ বছর। যুদ্ধের দামামা বেজে উঠল, খোলা হল সং পাবলিসিটি অর্গানাইজেশন।
সুরেশবাবু ও জসিম সছলেন যথাক্রমে সং পাবলিসিটি অর্থুনাইজার, ও এ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার। দু’বছর পরে সুরেশবাবু জজ হলেন। জসিম তখন হল সং পাবলিসিটি অর্গানাইজার৷ যুদ্ধ তখন থেমে গেছে। অতিরিক্ত সং পাবলিসিটি অর্গানাইজার-এর পদটা খালি হয়েছে। আলতাফ হোসেন সাহেবকে বললাম পদটা আমাকে দিতে। তিনি বললেন, “এসব পোষ্ট তে! তুলে ফেলে দেওয়া হবে দু’তিন মাসের মধ্যেই। না আর হয় না।” আমি বললাম, “এখনো দু’তিন মাস আছে তো! দু’এক দিনের জন্য হলেও গেজেটেড পদ যদি পাই…”। আমার মুখের দিকে তাকিয়ে তিনি বোধ হয় আমার চাকুরী জীবনের ব্যথাটা কোথায় ধরতে পারলেন। সেই মুহুর্তে নথি তলব করে অর্ডার দিলেন। মনে পড়ে গেল গ্যাণ্ডারসন হাউসে বসে ডিরেক্টরের পি, এ, র সামনে বলেছিলাম, “চাকুরী যর্দি করি এ সাহেবের মত।” খোদা আমার অভিমানরুদ্ধ প্রার্থনা মনযুর করেছিলেন।
বৃহত্তর জীবনের স্বাদ এল। সারা বাংলার গ্রামে গ্রামে শহরে শহরে ট্যুর করবার অবাধ স্বাধীনতা। গেয়ে গেয়ে ফিরতে লাগলাম বাংলার শত সমস্যার সমাধানের বাণী।
যুদ্ধের দিনগুলিতে সারা কলকাতা রাতে ব্লাক-আউট, ব্যাফল্ ওয়ালে পথ চলতে হোঁচট খেতে হয়। এক একদিন সাইরেন বেজে ওঠে আর আমাদের গানের আসরে নেমে আসে কল্পিত বোমার শব্দ। হারমোনিয়াম, বাঁয়া তবলা ফেলে আশ্রয় নিই আশ্রয়স্থলে। মৃত্যুর যবনিকা নেমে আসে যেন ধীরে ধীরে। কারো মুখে কথা নেই, ইষ্টনাম সবারি মুখে মুখে। কেউ কেউ সে নামও ঝুলে যায়। কেউ বলে ওঠে, “ভাই, সুরা ইয়াসিনের প্রথম লাইনটা কি?” মহাদুঃখেও হাসি পায়। সাইরেন শেষ হয়, আশ্রয়স্থল থেকে বেরিয়ে পড়ি শুকনো মুখে। কারো মুখে তখন হাসি নেই। যাক্, এ যাত্রা বাঁচা গেল। পরের দিন খবরের কাগজে দেখি রেংগুনে বোমা পড়েছে। মনে করি হয়ত কলকাতার উপর দিয়ে বোমারু প্লেনখানা চিলের মত কাল একবার উড়ে গিয়েছিল, নইলে সাইরেন পড়বে কেন?
একটা কথা ইদানীং কানে এল। কালোবাজারে জিনিষ কিনতে গিয়ে দেখি এটা নাই। ওটা নাই, যেটা আছে সেটাও অগ্নিমূল্য। দোকানদার বলে, “মশাই নিতে ছলে এখুনি কিনে ফেলুন, কাল আর পাবেন না।” ব্যাফল্ওয়ালের আশে-পাশে কঙ্কালসার নরনারী এখানে ওখানে নজরে পড়তে লাগল। তারপর ঝাঁকে ঝাঁকে। শুনতে পেলাম দেশে ধান চাউল নেই। মহাদুর্ভিক্ষ। রাতে “’ফেন দাও ফেন দাও” বলে সেইসব কঙ্কালসার নরনারীর কী চীৎকার! পেটে আর ভাত যায় না। একবেলা খাই আর একবেলার ভাত পথের কাঙালীকে দিই। চোখের সামনে ইতস্ততঃ না-খেয়ে-খেয়ে-শুকিয়ে-মরা লাশ নজরে পড়তে লাগল। তারপর এ দৃশ্য দেখতে পেলাম যত্রতত্র। পুলিশের তৎপরতা বাড়ল। গাড়ীভর্তি করে কঙ্কালগুলোকে শহর থেকে কোথায় চালান দেওয়া শুরু করলে – কলকাতায় আর ভিখারী বা দুর্ভিক্ষ-প্রপীড়িত কঙ্কালসার মূর্তি চোখে পড়ে না।
এর পর ক্রমান্বয়ে ঘটে গেল আরও নানান্ ঘটনা। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, নেতাজীর আসাম-সীমান্ত পর্যন্ত আগমন, যুদ্ধবিরতি, কলকাতায় রশীদ আলী দিবসে অভূতপূর্ব প্রাণোম্মাদনা, মন্ত্রীমিশনের পরিকল্পনা।
মিঃ সোহরাওয়ার্দী তখন বাংলার প্রধানমন্ত্রী । ১৯৪৬-এর ১৬ই আগষ্ট মুসলিম লীগ ডাইরেকট এ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করল। আরম্ভ হল হিন্দু-মুসলমানে নিধন যজ্ঞ। সে দৃশ্য আমার দ্বারা বর্ণনা করা অসম্ভব। মানবতার অমন কলঙ্কময় ইতিহাস লিপিবদ্ধ করতেও চাই না, কারণ ভবিষ্যৎ বংশধররা একদিন আমাদের এই বর্তমান মানবগোষ্ঠীকে বর্বর আখ্যা দেবে। কলকাতার পথে পথে মোটরে মাইক লাগিয়ে গেয়ে ফিরতে লাগলাম, গান্ধীজিন্নার এই আবেদন, শোন গো দেশের সন্তান।” গেয়ে চললাম, “ও ভাই হিন্দু মুসলমান, তুল পথে চলি দোঁহারে দুজনে কোরো নাকো অপমান।”
ভারত ছেড়ে বৃটিশ চলে যাবে। কায়েদে আজমের নেতৃত্বে ভারতের মুসলমানের দাবী পাকিস্তান চাই – অবশেষে সে দাবী স্বীকৃতি পেল।
গ্রমোফোন কোম্পানীতে ফোন করে সোমবাবুকে একদিন বললাম, “পাকিস্তান তো হল, এই পাকিস্তানের গান রেকর্ড করবেন?” কোম্পানীর বড় সাহেব একদিন গ্রেট ইষ্টার্ণ হোটেলে আমার সাথে দেখা করলেন। গান রেকর্ড করতে রাজী হলেন। কিন্তু সমস্য দাঁড়াল এই যে গ্রামোফোন কোম্পানীর যন্ত্রীরা এ গানের সাথে সহযোগিতা করতে অস্বীকার করল। অগত্যা ক্যাসানোভার ইংলিশ অর্কেষ্ট্রার সাথে গ্রান্ড হোটেলে গিয়ে গানের স্বরলিপি করিয়ে দিলাম। দু’খানা বাংলা দু’খানা উর্দু গান ঠিক করলাম। বাংলা গান দু’খানা কবি গোলাম মোস্তফার রচিত – “সকল দেশের চেয়ে পিয়ারা দুনিয়াতে ভাই সে কোন্ স্থান” ও “ঝিরঝির ঝিরবির পুবান বাতাসে ধাও!” উর্দু গানখানি দু’পিঠেই ফৈয়াজ হাশমী রচিত “জমি ফেরদৌস পাকিস্তান কি হোগি জমানেমে”। পাকিস্তানের উপর বাংলাদেশে এবং খুব সম্ভবতঃ পাক-ভারত উপ মহাদেশে এই প্রথম রেকর্ড।
কলকাতায় তখনো দাংগা চলছে! ওয়ার্ক ডে-তে রেকর্ড করতে যাওয়া বিপজ্জনক, তাই সোমবাবু ঠিক করলেন কোন এক রবিবারে শুধু ষ্টুডিও খোলা রাখা হবে। চার-পাঁচ জন গায়ক আর ক্যাসানোভার অর্কেষ্ট্রা পার্টি রওয়ানা হলাম দমদমের পথে। দু’গতিনবার আমাদের মোটরের রুট বদলাতে হল । চলতে চলতে হঠাৎ হয়ত দেখি উন্মত্ত জনতা। কোথাও চলেছে মুসলমানের পিছনে, কোথাও চলেছে হিন্দুর পিছনে।
মনে জেগেছিল, এই রেকর্ড’ করে বাসায় নাও ফিরতে পারি, কারণ এই পরিস্থিতিতে বাসায় যে প্রাণ নিয়ে ফিরতে পারব তার নিশ্চয়তা কি? তাই দমদম রওয়ানা হওয়ার আগে আমার কাছে কে কত টাকা পাবে আর আমিই বা কার কাছে কি কি পাব সব কিছু একখান কাগজে লিখে রেখে বাসা থেকে রওয়ানা হয়েছি।
বেলা দু’টোর সময় দমদমে পৌঁছেছি, কারখানা বন্ধ। কারখানার পিছন দরজা দিয়ে ষ্টুডিওতে ঢুকলাম। চারখানা গান রেকর্ড করলাম। আমি, কবি গোলাম মোস্তফা, বেদারউদ্দীন আহমদ, কাদের জমিরী ও ক্যাপ্টেন মোস্তফা আনোয়ার মিলে। ষ্টুডিও বন্ধ হয়ে গেল। বাসা ফেরার পথে মনে হচ্ছিল, প্রাণ যদি এখন যায়ও, মৃত্যুর পূর্বক্ষণে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলতে পারব এই ভেবে যে এত রক্তের বিনিময়ে অর্জিত পাকিস্তানের প্রথম প্রশস্তি গাইবার সৌভাগ্য তো অর্জন করে গেলাম!
পাকিস্তানের রাজধানী ঢাকা শহরে আসার জন্য প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। আমার জীবনে যা কিছু নাম, যশ, সম্মান, প্রতিপত্তি — সব কিছুর লীলাক্ষেত্র এই কলকাতা চিরজীবনের মত ছেড়ে চলে যেতে হবে! ক’দিন ধরে শুধু এই কথাই মনে হচ্ছিল। দেখবার, শুনবার, শিখবার, দেবার আর নেবার এমন মহাতীর্থ কবে যে পাকিস্তানে গড়ে উঠবে, একথা বারবার মনে হতে লাগল।
শুধু একটুমাত্র আশার আলো প্রাণের আর এক কোণে জ্বলে উঠল। তার আলোকে স্পষ্ট পড়তে লাগলাম অনাগত কালের পাতায় লেখা রয়েছে, “লাখো শুকুর গড়ে যাবার নসিব যাদের হয়।” নবসৃষ্টির উল্লাসের টেউ এসে পৌছল প্রাণের কূলে। সেই ঢেউয়ের স্রোতে গা ভাসিয়ে দিলাম।
এলাম ঢাকায়। সম্পূর্ণ এক অপরিচিত পারিপার্শ্বিকে। চৌদ্দই আগষ্ট, ১৯৪৭ শবেকদরের রাত। রাত ঠিক বারোটার পর ঢাকা রেডিওতে প্রথম কোরানের আয়াত গম্ভীর স্বরে আবৃত্তি করলেন এক মওলানা। তারপরেই আমার সৌভাগ্য হল পাকিস্তানের রেডিওতে প্রথম পাকিস্তানের গান গাইবার–
“সকল দেশের চেয়ে পিয়ারা
দুনিয়াতে ভাই সে কোন স্থান?
পাকিস্তান সে পাকিস্তান।”
তারপরেই গাইলাম –
“জমি ফেরদউস পাকিস্তান কি হোগি
জমানেমে।”
সারারাত জেগে ইকবালের তারাণায় সুরসংযোগ করলাম লাট-ভবনের একটি প্রকোষ্ঠে বসে। ঢাক! শহর তখনও জেগে ওঠে নি। প্রদোষের অন্ধকার থাকতেই বের হল আমার একক প্রভাত-ফেরী। একা আমি মোটরে মাইক বসিয়ে সারা শহরে পাকিস্তানের গান গেয়ে গেয়ে ফিরলাম। সেদিন ঢাকা যে অপূর্ব উন্মাদনায় জেগে উঠোছল তা আমার স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে।
অফিসে এলাম। অফিস কোথায়? কোথায় চেয়ার, কোথায় টেবিল? কলকাতার ভাগ-করা মালপত্র কোন কোন অফিসে এসে পৌঁছেছে, কোন কোন অফিসের মাল হয়তো এখনো বংগোপসাগরের বুকে ঢেউয়ের দোলা খাচ্ছে। মাস দুই তিন এইভাবেই কাটল।
ইডেন বিল্ডিংয়ে যাই, ভবিষ্যৎ কাজকর্ম কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। ছেলেমেয়েরা কুচবিহারে, তাদের তো আর ঢাকায় না আনলে চলে না। কোথায় বাড়ী, কোথায় ঘর, কে কাকে সাহায্য করে? সবাই আপন আপন মাথা গুজবার ঠাঁই খুঁজতে ব্যস্ত। ইষ্টেট অফিস বলে একটা অফিস খুলেছে সরকার, কিন্তু কার সাধ্য সেখানে ঢোকে? রিকুইজিশন-করা বাড়ীগুলো বড় বড় কর্তারা অধিকার করে বসে আছেন। কোনোমতে মাথা গুজে আছি এক জায়গায়। নারিন্দায় এক বাসা পেলাম । চার-পাঁচ মাসের ভেতরেই ছেলেমেয়েদের নিয়ে এসে স্কুলে ভর্তি করিয়ে দিলাম।
১৯৪৮-এর মার্চ মাসে কায়েদে আজম এলেন ঢাকায়। ঘোড়দৌড়ের মাঠের সেই ঐতিহাসিক সভায় আমারি উপর পড়েছিল উদ্বোধনী সংগীত গাইবার ভার ।
কায়েদে আজমের অকস্মাৎ তিরোধানে নাজিমউদ্দীনের ভাগ্যাকাশে উঠল নতুন বিজয়-সূর্য। তিনি হলেন কায়েদে আজমের পদাভিষিক্ত। নুকল আমিন সাহেব পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। ওদিকে কায়েদে মিল্লাত পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি এলেন ঢাকায়। সিলেটের জনসভায় তিনি চমৎকার বক্তৃতা দিলেন। সভায় আমি গেয়েছিলাম, “বাজিছে দামামা বাঁধরে আমামা।” গানটার অনুবাদ তাঁর সামনে রাখা হয়েছিল ইংরেজীতে। তিনি গানের বাণীর উপরই ভিত্তি করে আগাগোড়া অগ্নিস্রাবী বক্তৃতা দিলেন। আমার সাথে পরে বহুক্ষণ আলাপ হয়েছিল।
ঢাকা ভিক্টোরিয়া পার্কে পুর্ববাংলায় নাজিমউদ্দীনের প্রধানমন্ত্রীত্বের সময় সর্দার আবদুর রব নিশতার এক সভা করেন। আমার জাতীয় সংগীত শুনে তিনি বলেছিলেন, “আপকা শেরমে দেমাগ হ্যায়, হামার বাজুমে তাকদ্ হায়। আইয়ে দোনো ভাই এক হো ক্যর দুনিয়ামে আগে ব্যাঢ় ক্যর হামারা কওমকা ঝাণ্ডা উঁচা রাখে।”
নাজিমউদ্দীন সাহেব যখন প্রধানমন্ত্রী ও অন্যদিকে পাক-ভারত সম্পর্ক যখন ক্রমশঃ তিক্ত হতে তিক্ততর হয়ে উঠছিল তখন মন্ত্রী হাবিবুল্লা বাহার আর আমি সারা পূর্ব পাকিস্তানে জনসাধারণের মনোবল অক্ষুন্ন রাখবার জন্য খুব কম হলেও অন্ততঃ দুশো জনসভায় যোগদান করেছিলাম। প্রত্যেক সভায় কবি গোলাম মোস্তফা রচিত “আল্লা আল্লা বলরে ভাই যত মোমিনগণ – পাকিস্তানের বয়ান করি শোন দিয়া মন” এবং “ওরে ও মোমিন ভাই তুই করিস কেন ভয়, পাকিস্তানের দুর্দিন যাবে হবে হবে জয়” — এই দু’খানা গান গেয়ে ফিরেছি।
চোরাকারবারার দল মাথা চাড়া দিয়ে উঠেছে। পূর্ব পাকিস্তানের চাউল-পাট গোপনে প্রকাশ্যে কতভাবে যে সীমান্ত পার হয়ে ভারতে পাচার হতে লাগল তার ইয়ত্তা নেই। সীমান্তের কাছে গিয়ে শত শত সভা করে গাইলাম প্রহরীর গান, কবি গোলাম মোস্তফার লেখা –
“পাকিস্তানের কওমী ফৌজ আমরা পাহারাদার
চোরাবাজারের শয়তান সব হুঁশিয়ার হুঁশিয়ার।।”
তখন আনসার দল গঠন করা হয়েছে। দেশময় আনসারদের মধ্যে কী কর্মচাঞ্চল্য, তাদের ভেতর কী উন্মাদনা! আনসারদর এই গান শিখিয়ে দিলাম। তারা হাজার কণ্ঠে এই গান গেয়ে ফিরতে লাগল। যেখানেই যেতাম আনসার ক্যাম্পে গিয়ে এইখানা আর “উড়াও উড়াও উড়াও আজি কওমী নিশান,” এই গান দু’খানা শিখিয়ে দিতাম।
পাকিস্তান অর্জনের পরের বছরই গ্রামোফোন কোম্পানী নারায়ণগঞ্জের ইউরোপীয়ান ক্লাবে তাদের রেকর্ডিং মেশিন পাঠিয়ে দেয়। আমার তত্ত্বাবধানে বহু গান রেকর্ড করা হয়, কবি গোলাম মোস্তফার এই গানগুলো সে সময়ই রেকর্ড করেছি। বন্ধুবর গিরীণ চক্রবর্তী এসব গানে (পল্লী সংগীতগুলি ছাড়া) সুরসংযোগ করেছিলেন। প্রচার দফতর থেকে এসব রেকর্ড কিনে সমস্ত প্রচার ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়।
রেডিও পাকিস্তান ঢাকা-ই শুধু ঢাকা রইল। আমি বন্ধু চেষ্ট করলাম এই সমস্ত গান রেডিওর মাধ্যমে প্রতিদিন প্রচার করতে, কিন্ত তারা কিছুতেই করলে না। দুঃখের বিষয়, পাকিস্তানের উপর লেখা গান দু’একখানা ছাড়া আর কারুরই রেকর্ড’ করা নেই। আমার নিজের গাওয়া রেকর্ড লজ্জা ও সংকোচ এসে উঁকি মারত, কি করে নিজের এসব গান বাজাবার জন্য তাগিদ দেব? কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতিতে এসব গানের মূল্যই বা অস্বীকার করি কি করে? লজ্জা’-সংকোচের মাথা খেয়ে, নিজে বিনীত হয়ে এসে রেডিওর কর্তাদের বহু অনুরোধ করেও কামিয়াবী হতে পারি নি।
বাঙলার বিভিন্ন গ্রাম এবং শহরের উচ্চ ও মধ্য ইংরাজী স্কুলের উন্নতিকল্পে চ্যারিটি শো-তে, বিচিত্রানুষ্ঠানে কত জায়গায় যে যোগদান করেছি বলে শেষ করা যায় না। নিজের পারিশ্রমিকের বেলায় কতবার কতভাবে যে প্রতারিত ভয়েছি সে কথাও বলে শেষ করতে পারব না। তবু আজ মনে হচ্ছে নিজের হাড়ভাঙা পরিশ্রমের ফলে অজস্র স্কুলের “আর্থিক অবস্থর উন্নতি হয়েছে, এইটাই আমার চরম পাওয়া। পাঁচ ছ’জন গায়ক দল করে কোথাও গিয়েছি, আট দশ হাজার দর্শক ঘেরাও করা প্যান্ডেল পূর্ণ হয়ে গেছে। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য বলব জানি না, গান যখন আরম্ভ করেছি এক এক বারে একসাথে সাত- আটখানা গানের কমে মঞ্চ থেকে নিষ্ক্রান্ত হতে পারি নি। আমার সাথে আর একটি জনপ্রিয় অভিনেতারও কম খাটুনি হত না! তিনি বগুড়ার বিখ্যাত ক্যারিকেচারিষ্ট আলাউদ্দীন সরকার। অমন আমুদে লোক আমার জীবনে আর দেখি নি। কোথাও গেলে পাঁচ মিনিটের মধ্যেই গ্রামের ছেলের দল তাঁর পাশে ভিড়ে যায়। এত বিভিন্ন ধরণের কৌতুক-জানা অভিনেতা আমি খুব কমই দেখেছি। বাংল৷ দেশের স্কুল-কলেজের আর্থিক অনটন কিছুটা উপশম করার ব্যাপারে এঁর দান অতি নগণ্য নয়।
আজাদী-পুর্ব ও আজাদী-উত্তর যুগে ভুরি ভুরি মন্ত্রীর সাথে আমি বিভিন্ন ধরণের সভাসমিতিতে যোগদান করেছি। এর ফলে বাংলা দেশের রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ না করলেও সমস্ত মন্ত্রীদের কার্যকলাপের সাথে আমি ভালভাবেই ওয়াকিবহাল ছলাম। আমি কোন মন্ত্রীরই সমালোচনা করতে চাই না, তবে বলতে বাধ্য হচ্ছি যে মন্ত্রীর গদীতে যারাই বসেছেন, তারা মন্ত্রীত্বের পূর্বের অবস্থাটা প্রায়ই ভুলে যান এবং যে অংগীকার নিয়ে অর্থাৎ দেশবাসীর কাছে যে কাজ করবেন বলে ওয়াদা দিয়ে এম, এল, এ হয়ে আসেন, গদীতে বসেই তাদের প্রায় সবাই পূর্ব প্রতিশ্রুতি একদম ভুলে গিয়ে শুধু “চাচা আপন পরাণ বাঁচা” অথবা সোজা কথায় নিজের পকেট কিসে ভর্তি হবে এই চিন্তাতেই মশগুল হয়ে থাকেন। একথা আমি অতি জোর গলায় বলতে পারি যে আজ পর্যন্ত কোন মন্ত্রীকেও আমি মুখ্যতঃ দেশের জন্য ভাবতে দেখি নি। যখনি যার সাথে যাবার সৌভাগ্য হয়েছে, দেখেছি সর্বক্ষণই তারা এম, এল, এ,দের সাথে, জনসাধারণের সাথে বা সেখানকার উচ্চপদস্থ কর্মচারীদের সাথে সেখনকার অভাব-অভিযোগ ও নান৷ সমস্যাদি নিয়ে আলোচন৷ করেছেন শুধুমাত্র লোক দেখানোর খাতিরে। স্থানীয় জনসাধারণ তদের দরদী নেতাকে দেশের জন্য নিবেদিতপ্রাণ মনে করেন; কিন্তু তাদের অনেকের পক্ষেই মন্ত্রীপ্রবরের কথা ও কাজের চেতর পার্থক্যটা খোঁজার অবসর হয়নি। আমি মন্ত্রীদের সাথে আবার রাজধানীতে ফিরে এসেছি, দেখেছি রাজধানীতে এসে কোনদিনও পুরোনো ওয়াদা নিয়ে তারা মাথা ঘামান নি। মন্ত্রী হলে দেশের বহু বিষয়ে জানাশুনো থাকা চাই। কোন কোন মন্ত্রী-মহামন্ত্রীকে একথাও বলতে শুনেছি, “আজ সতের বৎসর থেকে খবরের কাগজ পড়ি না।” সেই মুহুর্তে বহু কথা তাকে বলবার জন্য উদ্যত হয়েছিলাম; কিন্ত মনের রাগ চেপে রেখে শুধু একটি মাত্রই কথা বলেছিলাম, “দেখুন, সক্কাল বেলা উঠেই কেন মিথ্যে কথাটা বললেন? খবরের কাগজ পড়েন, নিশ্চয়ই পড়েন, এবং সবগুলো কাগজই পড়েন! তা হচ্ছে খবরের কাগজের অংশবিশেষ। কোন্ কাগজে আপনার ছবি বের হল, কে আপনাকে দেবতা বলে প্রশংসা করল, এইসব, তাই না? তা সব খবর পড়ার সময়ই বা কোথায়? আপনার তো ভাবতে হচ্ছে, কাল দশ লক্ষ টন লোহা আনার জন্য যাকে পারমিট দেবার বন্দোবস্ত করলেন তার সাথে ব্যবস্থাটা পাকাপাকি হয়নি। আপনার তো আরও ভাবতে হচ্ছে শহর থেকে আপনার নিজ গ্রাম প্রায় বিশ মাইল রাস্তা বাধার জন্য যে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, তাতে আর কিছু করণীয় নেই কী? দশ হাজার সস্তা রেডিও আনার জন্য আপনার সেক্রেটারী নিজে বিদেশে যাবার জন্য এত পীড়াপীড়ি করল, আপনার মনেও হয়েছিল একবার, সেক্রেটারীকে ন৷ পাঠিয়ে টেন্ডার আহ্বান করি, তাহলে পার্টির সাথে আপনার সরাসরি যোগাযোগ ঘটবে। কিন্তু দূর ছাই চারদিকে এতটাক! ছড়ানো আছে, আমিই যদি সবটাতে ভাগ বসাই তা হলে সেক্রেটারীরা তো চটে যাবে। যাক, দু’চারটে ব্যাপারে তারাও কিছু পাক। নতুন রেলগাড়ী, ড্রেজার, রাস্তা মেরামতের ভূয়া কোম্পানী… কত দিকে কত ভাবনা ছড়ানো আপনার।” এইসব নির্জলা সত্যের ছবি নির্ভীক-ভাবে এঁকে যেতাম বলে বহু মন্ত্রীর বিরাগভাজন হতে হয়েছে আমাকে।
কবির একটা কথাকেই আমি আমার দৈনন্দিন কাজের সামনে রেখে চলেছি। “লাখো শুকুর গড়ে যাবার নসিব যাদের হয়”। পাকিস্থানে আসার উদ্দেশ্যটাও তাই। ভারতে তো খাওয়া পরার অভাব ছিল না। পৈত্রিক সম্পত্তি যা ছিল তাতে চিরজীবন পায়ের উপর পা দিয়েই কেটে যেত পরম নিশ্চিন্তে। কিন্তু পাকিস্তানে এলাম প্রথম এই কারণে যে আমার সারা জীবনের সাধনা দিয়ে আমি চেয়েছি জাতির মংগল। জ্ঞানে, শৌর্য্যে, বীর্যে সব দিক দিয়েই জাতি দিগন্ত-অভিসারী হোক এই-ই কামনা করেছিলাম। মুসলমানের এই নতুন আবাসভূমির সৃষ্টিতে তাই মহাউল্লসিত হয়েই ছুটে এসেছি সৃষ্টির আনন্দে মেতে থাকব বলে। মন্ত্রী, উপমন্ত্রী, চোরাকারবারী, হঠাৎ ব্যবসায়ে অতিরিক্ত মুনাফা-শিকারী মহাজন, কোন কোন পদস্থ কর্মচারী, এদের দুর্নীতি আকাশচুম্বী স্বীকার করি। তবু যখন ভাবি দুনিযায় আমরাও স্বাধীন, তখন গর্বে বুক ভরে ওঠে। রাতারাতি কখনো কোন জাতের মধো সামগ্রিকভাবে উন্নতি আসে না। কোন কালে সত্যি সত্যি আমাদের মধ্যে আসবে খালেদ, তারেক, মুসা, আমাদের মধ্যে আসবে কামাল আতার্তুক… তাদের আদর্শে দেশ হবে উদ্বুদ্ধ। শুরু হবে দেশে গঠনমূলক কাজ।
এ পরিচ্ছেদ শেষ করার আগে বলতে চাই সংগীতে দেশ কতখানি এগিয়ে গেছে। পঁচিশ বছর আগে রেকর্ডে এক কে, মল্লিক আর আমি। অবশ্যি কে, মল্লিকের পরে আর একজন একখানা গান রেকর্ডে দিয়েই থেমে গিয়েছিলেন, তার নাম আবদুল গফুর। তিনি এখনে বেঁচে আছেন। আজীবন ব্রক্ষচারীই রয়ে গেছেন। স্বাধীনভাবে দু’চারটে ছাত্র পড়িয়ে একা জীবন-পথে চলছেন। সেদিন রেডিওতে একা আমি। আর আজ রেডিও পাক বলে একটা প্রতিষ্ঠান চলছে মুসলমান শিল্পী দিয়ে। রেকর্ড কোম্পানী ঢাকায় আজো এলো না, নইলে রেকর্ডের মাধ্যমে বহু শিল্পীর পরিচয় পেতেন দেশবাসী, আর অনেক শিল্পী অনুপ্রেরণা পেয়ে এদিকে এগিয়ে আসত ।
আমাদের পূর্ব পাকিস্থানের গল্লীসংগীত পৃথিবীর পল্লীসংগীতের দরবারে বিশেষ মর্যাদার আসন লাভ করেছে। দুই দুইবার জসিম, পল্লীসংগীত-সংগ্রাহক, কবি ও অধ্যাপক মুহম্মদ মনসুরউদ্দীন বিশ্বের দরবারে পূর্ব-বাংলার পল্লীগীতিকে পরিচয় করিয়ে দিয়ে এসেছেন। আমি আর আমার জ্যেষ্ঠ পুত্র মোস্তাফা কামাল জার্মানীতে আন্তর্জাতিক লোকসংগীত কাউন্সিলর অধিবেশনে বক্তৃতা ও সংগীত সহযোগে আমাদের পল্লীগীতির পরিচয় দিয়ে এসেছি ১৯৫৬ সালে। এর আগে ১৯৫৫ সালে ম্যানিলায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়া সংগীত সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব করার ভার পড়ে আমার উপর। ফেরার পথে রেংগুনে বাঙালী সমাজ আমাকে পল্লীসংগীত পরিবেশন করার সনির্বন্ধ অনুরোধ জানায়। তাঁদের সে অনুরোধ এড়াতে পারিনি। ১৯৫৭ সালে শারীরিক অসুস্থতা সত্ত্বেও আবার রেংগুন গিয়েছি তাঁদের ডাক এড়াতে না পেরে প্রবাসী বংগ সাহিত্য সম্মেলনে।
নানাদিকে পল্লীগীতির সুধা ছড়িয়ে এলেও আমি মনে করি দেশ যত শিল্পায়িত হবে, পল্লীগীতি তত লোপ পেতে থাকবে। বিভিন্ন সভা-সমিতি পত্র-পত্রিকায় আজ আট-দশ বছর ধরে আমি বহুভাবে বলে আসছি, এই পল্লীসংগীত সংরক্ষণের ব্যবস্থা হোক, টেপ রেকর্ডে পল্লীর গান, তার কথা ও সুর অবিকৃতভাবে রেখে দেওয়া হোক কালজয়ী লোকজয়ী করে। আজও আমার সব কথা অরণ্যে রোদন সার হয়েছে।
একটা জিনিষ লক্ষ্য করছি, আধুনিক মুসলমান গায়কদের মধ্যে ইগলামী গান গাওয়ার রেওয়াজটা উঠে গেছে। সে ইসলামী গানের রসধারা পান করে ঘরে ঘরে বাংলার মুলমান সংগীতমনা হয়ে উঠেছে এই ক’বছরে শিল্পীরা সেই ঐহিত্যসমৃদ্ধ ইসলামী গানকে একবারে বর্জন করে বসবে, এটা ভাবতেও দুঃখ হয়। ইতিমধ্যে কলকাতা গিয়ে একটা জিনিষ লক্ষ্য করেছি, যে কোন গানের আসরে গায়ক-গায়িকামাত্রই কোনো একখানা আধুনিক গানের পরেই গেয়ে উঠেছেন একখানা ভজন। আর আমাদের এখানকার শিল্পীরা ইসলামী গান গাওয়াটা যেন হীনমন্যতা মনে করে গান না। মেয়ে-শিল্লীও বহু এগিয়ে এসেছেন, কিন্ত বেশ লক্ষ্য করছি তারা পল্লীসংগীত বা ইসলামী গানের অনুরক্ত-নন। আমাদের পল্লীসংগীতের অফুরন্ত প্রাণসম্পদ রয়েছে, এদিকে একটু মনঃসংযোগ করলে এ সংগীতের ধারাকে আরো বেশ প্রাণবন্ত করে তোলা যায়, এবং জগৎ-সভায় একে চিরকাল শ্রেষ্ঠত্বের সুউচ্চ শিখরে দাঁড় করিয়ে রাখা যায়। আমাদের তরুণ শিল্পীরা এদিকে অবহিত হোন, এই আমার কামনা ও প্রার্থনা।
অবশ্য এর জন্য চাই নানান দিক থেকে সহযোগিতা। ধর্মনিরপেক্ষ ভারত রাষ্ট্রের কলকাতা বেতার কেন্দ্রে শিল্পীরা আধুনিক গানের পর একখানা ভজন গান গায় এবং সেভাবে প্রোগ্রাম করতে কলকাতা বেতার কর্তৃপক্ষ কোন লজ্জা, সংকোচ বা হীনমন্যতা বোধ করেন না। জানি না ঢাকা রেডিও কেন স্পষ্টভাবে “ইসলামী গান” নাম দিয়ে সুখ্যাত শিল্পীদের মারফৎ ইসলামী গান পরিবেশন করেন না।
আরও দরকার সংগীতের স্কুল। আমি পাকিস্তান প্রতিষ্ঠার পর নয় বছর ধরে সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে বহু প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ মনোরথ হয়েছি। পুর্ব পাকিস্তান সরকার তিন তিনবার সংগীত বিদ্যালয় স্থাপন করতে হলে কি পরিমাণ টাকার দরকার, কতজন শিক্ষকের দরকার, কি কি যন্ত্রের প্রয়োজন ইত্যাদি তথ্যসম্বলিত প্ল্যান চেয়েছিল, আমি দিয়েছি, কিন্ত ঐ পর্যন্তই। আর্টস কাউন্সিল থেকে শেষবারের মত এই ধরণের প্ল্যান চাওয়া হয়েছে, সেটাও সম্ভবতঃ উপেক্ষার মরুভূমিতে শুকিয়ে গেছে। বুল বুল একাডেমী অবশ্যি এবিষয়ে প্রথম পদক্ষেপ নিয়েছে। এখন সরকার যদি অন্ততঃ এর কার্যভার স্বহস্তে গ্রহণ করে তাহলে এটা টি’কে থাকতে পারে বলে আমার বিশ্বাস।
আর একটা জিনিষ আমাদের দেশে থেকে প্রায় লুপ্ত হতে বসেছে — সেটা হচ্ছে ক্ল্যাসিকাল মিউজিক। এই ক্ল্যাসিকাল মিউজিকই হচ্ছে সংগীতের বুনিয়াদ। বড় বড় কয়েকজন ক্ল্যাসিকাল গাইয়ে বা ওস্তাদ পাকিস্তান প্রতিষ্ঠার পর এখানে এসেছিলেন, কিন্তু তারা পৃষ্ঠপোষকতার অভাবে এদেশ ছেড়ে কলকাতায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। এখনো যে কয়জন বিশিষ্ট শিল্পী আছেন তাদের যদি উৎসাহিত করা না হয় তাহলে সংগীত জগতে এক বিরাট শুন্যতা দেখা দিতে বাধ্য। আমাদের গৌরব পরলোকগত ওস্তাদ খসরু যখন অসুস্থ ছিলেন তখন দেশবাসীর নীরবতা আমার বুকে বড় বেজেছিল। এজন্য সরকারকে দোষ দিলে চলবে না, দেশের অন্ততঃ শিক্ষিত ও বিত্তশালী জনগণকে এ বিষয়ে অবহিত হতে হবে। নইলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন বেশী।
…
আমি জীবন-ভরা চেয়েছিলাম দেশবাসীর স্বীকৃতি
বাছবিচার
Latest posts by বাছবিচার (see all)
- মেজর জলিল’রে নিয়া কামাল সিদ্দিকী’র বয়ান - November 20, 2026
- তর্ক-বিতর্ক ও বাদানুবাদ – সৈয়দ আহমদ - October 17, 2026
- সুলতান – কামাল সিদ্দিকী - September 28, 2026