রোবোটিক হয়া গেলে পরে
*

তুমি হারাবা তোমার
বিস্মিত হওয়ার পাওয়ার
চাঁদের লাইট হাল্কা
অথবা ডিপ ব্লু হয়া গেলেও
তোমার চোখ বড় হয়া যাবে না আর

এক টানা থার্টি সেভেন আওয়ার
ঘুমানোর পর,
তোমার আবার ঘুম আসবে
তুমি বুঝবা না পৃথিবীর কাপজাপ

তুমি যারে চোদো নাই কোনদিন
সে আইসা বলবে তুমি তার বাচ্চার বাপ
তর্ক এড়াইতে যায়া
তুমি স্বীকার করবা অভিযোগ

আর, মনে মনে ভাববা
কার না কার বাচ্চার হইলাম বাপ— না চুদেও পাপ

(২০২১)

 

রিপ্লেস হয়া যাবা তুমিও
*

জগতে কেউ কোথাও ছিল না
আর, তুমি ছিলা আমার মতো একা

তারপর, তুমি আইসা, নাই হয়া গেলা পুনরায়
সৌরজগত থিকা বাইর হয়া গেলা যেন
আর, একা হয়া গেল
কেওসের এই গ্রহটা আবার

তুমি তো আসতেছো না— বুঝতেছি
একা লাগতেছে; জানতেছি তবু
একই ইম্পটিনেসে দীর্ঘদিন একা লাগে না

সব কিছুই রিপ্লেস হয়া যায়
রিপ্লেস হয়া যাবা তুমিও

(২০২১)

বহুদিন পরে— কোনো একটিদিন

*

তোমারে যত সুন্দর ভাবতে পারতে হবে
বহুদিন পরে— কোনো একটিদিন
অত সুন্দর, মনে হয়, ভাবতে পারবো না
দিনটিকে তাই লাগবে না ভালো
সৌন্দর্যের বহু-দিনগুলিই
অধিক ভালো ছিল মনে হয়ে থাকবে

সকালের বেলায়, পেপে খাওয়ার আওয়ারে
পেপেরেই অধিক গুরুত্বপূর্ণ বোধ হবে
আর, ভেবে থাকবো— ঘড়ি-ভ্রমন যদি এখনই না করতে পারি
সাইন্টিস্টগুলা তাইলে কার বাল ফালায়

তাতে সাইন্স পুজারীগণ রেগে থাকবে
যেহেতু ততদিনে সাইন্টিস্ট বিচগুলা
মাইন্ড রিড করার যন্ত্র ঘরে ঘরে না হোক
অন্তত, মিনিষ্টারদের ঘরে ঘরে
পৌছাবার সম্ভাবনা রাখে

অন্যের চিন্তা নিয়ে দুঃশ্চিন্তা ক’রে আমার কী লাভ!
তাই আমি তখন ভাবতে থেকে থাকবো
ঘড়ির কাটায় যদি ঘুরে আসা যায়
তুমি-আমি বসে আছি উদ্যানের গাছতলায়
আর, ফুক ফুক করি— গাঁজা খাই
এমন সময় জিজ্ঞাসা ক’রে থাকবো
নাহিনের সাথে যদি তুমি সেক্স ক’রে থাকো

তুমি অস্বীকার করতে পারতা নিশ্চয়
তবুও স্বীকার ক’রে থাকবে
আর, আমি গাঁজার মানের
প্রশংসা করতে থাকবো

এই ভ্রমণেও মনে হবে
যা ঘটে থাকছে— তা আগেও ঘটে থেকেছে

তুমি প্রশ্ন ক’রে থাকবে যদি আমার কিছুটি হইছে কি না
আমি মাথা নেড়ে বলবো অল ওকে
আর, গাঁজার মানের প্রশংসা করতে থাকবো

তাই তুমি বলবা
গাঁজার চেয়ে হিরোইন ভালো
আমি বলবো হিরোইনে ভয় লাগে; তবে মদও কিন্তু খারাপ না
তুমি বিরক্ত হয়ে থাকবা
কাওয়ার্ড সম্বোধন ক’রে বলে থাকবা
হিরোইনের কি বালটি তুই বুঝো !
একটু রোমান্টিক হয়ে
নিজের কাপুরুষতা ঢেকে দিতে
বলবো হিরোইন বলতে শুধু তোমারেই বুঝি কি না
তুমি হেসে থাকবে
খুশি হয়ে থাকবে
আমরা ফ্রেঞ্চ কিস খেয়ে থাকবো
তবুও আমাদের অনন্ত ক্ষুধা
কেবলই বেড়ে যেতে থাকবে

আমি জিজ্ঞাসা ক’রে থাকবো
নাহিনের সাথে যদি তুমি সেক্স ক’রে থাকো
তুমি অস্বীকার করবা
আর, আমি গাঁজার মানের
প্রশংসা করতে থাকবো

(২০২২)

 

সাইলেন্স
*

জানি না কোথায়
কেন আটকে যাই

কীরকম লাগে
কার প্রেরিত আঘাত
কাকে ভালোবাসি
আর কারা কারা আমারে
কোনোদিন বাসে নাই— এসব প্রাসঙ্গিক ক্লেশ
কত দূর গেছে পৌছায়ে
সেসব প্রকাশের অধিক মানহানীকর
কিছু আর যেন নাই

তাই ভাষা আর কাজ করে না
আরো বিচ্ছিন্ন করে যোগাযোগ
তবুও যতটুকু বাকি
লেস— লেস আমার

সাইলেন্সই ভালো; অধিকতর ভাষা
আর, এই— এইটুকু জীবনে
কেবলই নোটিস করতে থাকি
ল্যাক অব ভালোবাসা

(২০২২)

 

যৌন চাহিদা
*

ভালো লাগে তোমাকে
তোমার শরীর
শারীরিক সবই
পোশাকের রুচিও
যদিও তোমাকে পোশাকহীন
এই পেতে চেয়ে থেকে থাকা
তবু পোশাকেও তুমি
ধ’রে রেখে থেকে থাকো
যথেষ্ট আবেদন ও যৌনতা

অযৌন না
এই যৌন চাহিদা আমার
তোমাকে নিয়ে
তুমি মানে
তোমার শরীর
দেহবয়াব
যা কিছু দৈহিক

দেহ
চাহিতেছি
ভুল বুঝে
মন দিও না

(২০২৩)

 

আয়ুর্বেদ
*

যথেষ্ট যৌন নয়
সে-ও এক কারণ
আর অপরিপক্ক অভিজ্ঞতা
যা-ই আছে বড় ভাবনার
এই ছোট জীবনে— সেসবও
কেবলই সিদ্ধান্তে জটিলতা বাড়ায়
কেবলই লক্ষ্য স’রে যায়

কামনা যতই বাস্তব হোক
বাস্তব মিলে না কামনার সাথে
এইখানে শীত আসে; গরম হয়
বর্ষা হয় না বর্ষায়
মানুষ ম’রে যায় নিয়মিত
কখনো নিয়মের চেয়ে বেশি
নাকি এটাও নিয়ম—

অচিরে না হ’লেও
মনে হয় ঝ’রে যাবে সবই
যা কিছুর বিনাশ নাই— তা-ও
আমাদের ফুরায়ে যাবে
প্রেম কাম ক্লেশ
আর, আমরা খুঁজে নিবো
আয়ুর্বেদিক ওষুধ
তবুও জীবনের বিজ্ঞান
আমাদের, মনে হয়, কখনো বোঝা হবে না

(২০২৪)

 

সি বিচে— সূর্য ডুবে যাচ্ছে
*

ইন্সটাতে ছবি
সি বিচে
মানে সমুদ্র সৈকত
সূর্য ডুবে যাচ্ছে
মনে হয়, তাকে সুন্দর দেখা যাচ্ছে
তারচে সুন্দর আর কাউকেই
দেখা যাবে না— এ-কথা নিশ্চিত জানি

মন হয় দৌড় দেই
সূর্যোদয়ের পূর্বে পৌছে গেলেই হবে
সে-ও অবাস্তব নয়
তবু সে আমাকে
না চিনে যদি— এই সংশয়,
যদি জিজ্ঞাসে
কে রে ভাই
আপ্নারে তো চিনি নাই;
কী বলবো আমি
বলবো আমি
তানিম আমিন
কাব্য করি
ফেসবুকে যুক্ত আছি
ইন্সটায়ও ফলো করি
আমি আপনার বিগ ফ্যান
উপকার হয় যদি একটা
সেলফি তুলতে দ্যান

এসবের কিছুই হবে না— হয় নাই— হয় না
সূর্যোদয় ছাড়াই ভোর হয়ে যাবে
সে তখনোও বিচে বসে থাকবে;
থাকবে ছবির ছেলে বন্ধুটিও সঙ্গে
জানি তারা মদ খাবে
বিচে মানে সৈকতে
ব’সে, শুয়ে
ঢেউয়ের মত
নিকটে ও দূরে

চিনে না আমাকে সে
আমিও চিনি না তাকে
তবুও মনে হয়
ভালোটালোবাসি
তাই শুধু ইর্ষার বশে
কেবলই জিজ্ঞাসা আসে
ছেলে বন্ধুটি কি কেবলই বন্ধু
নাকি দুজনের একটাই রুম

হয়তো তাদের টাকা বেশি নাই
তাই একটাই রুম
আর নাইলে রিসোর্টটা খারাপ— ফাকা আছে মাত্র
একটাই রুম
নিরুপায় তাই
তাহাদের রুমে
তাহাদেরই যৌন-জীবন
উদযাপন
মনে হয়
ঠিকই আছে

তবুও ভাবি একটা দৌড় দিবো কি না
একসাথে সূর্যোদয় দেখতে পারলে ভালো
আর নাইলে বলবো
আমি আপনার বিগ ফ্যান
উপকার হয় যদি একটা
সেলফি তুলতে দ্যান

(২০২৪)

 

আরো বিশ বছর
*

চ’লে যাচ্ছি
যেদিকে অইদিকে
আমাদের যাদের
মন টন ভেঙে গেছে গতকাল
অনেকে আছে, যাদের মন
আগেই ভাঙছে
আগে মানে
বিশ বছর আগে
তবুও তাহারা জানিবার নয়
তাই ছিলো ভেবে
ঠিকই আছে তাহাদের মন
সুস্থ ও সবল
তাই তারা নির্বিঘ্নে
খেলা করেছে
তাহাদেরই মন নিয়ে
যেভাবে যখন
যতটুকু যাকে
দেওয়া যায়
দিয়েছে নির্জড়তায়
তারপর তাদের মন
আর বাকি নাই

তাই আমরা চ’লে যাচ্ছি

নাকি আমি একটু পরেই যাবো
যেহেতু আমার
গতকালই ভাঙছে মন
যেহেতু আমার
অত লস হয় নাই
তাই আমি ভাবি
আর কটাদিন থেকে যাবো যদি
আরো বিশ বছর
যদিও দেখতে দেখতেই যাবে গা
তবুও বুড়া হয়ে যাবো
বুড়া হয়ে যাবে মন
তখন কিঞ্চিৎ-ও থাকবে কি না জানি না
তাই এখন যতটুকু আছে
আর যতটুকু আছে এই যৌবন
— এই-ই সম্বল আমার

এখন থেকেই তাই কল্পনা করি
পরিকল্পনা করি
কাকে কীভাবে
কতটুকু কখন
মন দিবো
যদিও ভাঙা ভাঙা
তবুও তো মনই

(২০২৫)

 

আমার আরো আরো আমিগুলার জন্য
*

তোমার সঙ্গে
গল্প করি যদি
অল্প করি
তবুও শঙ্কোচ-মুক্ত হতে পারি না
অন্য কারো সঙ্গে গল্প করলেই
বেশি হতো ভালো
ভাব ও মূর্তি সহ
নিরাপদে থাকা যেতো
কিন্তু তুমি যতঃ তুমি
তাই তোমার সঙ্গে গল্প করবো
অল্প করলেও ব’সে থাকবো সার্বক্ষণিক
তোমার নিকট—আমার হৃদয় সহ—ভীতিময়

এই ভীতি ভূতের ভীতি না
এই ভীতি মৃত্যু বা আল্লা ভীতি না
আওয়ামী লীগ অথবা
জামায়াত-শিবির ভীতিও না
এই ভীতি— ভীতিটি হলো
আমার অসচেতনে অথবা
তোমার ধূর্ত জিজ্ঞাসায়
আমার আরো আরো আমিগুলা
যাদের নিরাপদে গোপন রেখেছি
তারা যদি প্রকাশ্যে এসে যায়!

তাই তোমার সঙ্গে গল্প করি
অত্যাকাঙ্খা সত্ত্বেও অল্প করি

(২০২৫)

 

এ দেশ নদী মাতৃক
*

কথা হলো পলিটিকস
যদি দেশ— চ’লে যাচ্ছে যদি
মৌলবাদী
এ দেশ নদী মাতৃক
নাকি দেশ-ই নদী
নদী-ই দেশ
তাই বহমান
তাই বলি তুমি বেবিসোনা
এ দেশ এমনই তুমি
চিন্তা ক’রো না
যদি করতেই হবে
তবে অত্যল্প
না করলেই বেশি ভালো
যদি নষ্ট হবে যদি ঘুম
যদি নষ্ট হবে চেহারা তোমার

তোমার চেহারা
আহা মুখভঙ্গী তোমার
সুআব্রু ,কোমল, উন্মীলিত
তোমার করোটি খচিত স্বরবর্ণ— যদি হয় আমারই নাম
আমারই নাম কি না
বুঝি না— অস্বচ্ছ
নাকি ভাষা জানি না
যদি শিখতে হয় শিখবো
তবু তুমি
চিন্তা ক’রো না
মুছে যাবে লিখিত স্বরবর্ণ
যদি নষ্ট হবে যদি ঘুম
যদি নষ্ট হবে চেহারা তোমার
তাই তুমি চিন্তা ক’রো না
করতেই হবে যদি
তবে অত্যল্প
তবে না করলেই বেশি ভালো

(২০২৫)

 

এই বেদনা, আই থিঙ্ক, আমার না
*

জানি না কী কারণ
ভালো লাগে না

অর্থাভাব নাই
ঠিকাছে পরিবারও
খেতেও অসুবিধা নাই
শরীর ভালো
আছে সুস্বাস্থ্য
একাকীও না
আছে সুন্দরী প্রেমিকা

শেখ হাসিনার পতন হয়ে গেছে
শীতও এসে গেছে
আকাশে রোদ ওঠে
খুব ভালো ঘুমও হয়
আমাকে ভালোবাসে প্রেমিকা
আর আমিও তাকে বাসি খুব
সুখে আছে আমাদের যৌন জীবনও

যা কিছু চেয়েছি
সিগ্নিফিকেন্ট
পেয়েছি তার সবই
তবুও জানি না কী কারণ
ভালো লাগে না

কেন লাগে না?

মনে হয় যেন
হৃদয়ের কোথাও
কোনো অপরিচিত বেদনা
যে বেদনা, আই থিঙ্ক, আমার না
থেকে আছে
যেন আড়াই হাজার বছর
যেন অন্যকারো
যেন অন্যকেউ
কোনো গভীর বেদনাবোধ
আমাকে দিয়ে
সুখে আছে
আমার সুখী জীবন নিয়ে

(২০২৫)

 

The following two tabs change content below.
Avatar photo

তানিম আমিন

কাব্য করি। গদ্যও করি— ফিকশন ও রাজনৈতিক বিশ্লেষণসহ যা যা— অলমোস্ট, সবই। সিনেমাও বানাইতেছি, মানে, বানাইতেই থাকবো—যদি থাকি। আর, ছবিও তুলি। পেশাগতভাবে, মানে, অর্থ উপার্জিত হয়, এমন কিছুই করি না। কীভাবে কেটে যাই, সেইটাও একটা বিস্ময়ই।
Avatar photo

Latest posts by তানিম আমিন (see all)