পাবলিক ভার্ছিটির বামাচারি মাশ্টারদের একটা মস্ত দাবি আছে ৫ আগস্টের ব্যাপারে, মানে হাসিনা পালানিতে মস্ত কেরেডিট দাবি করে তারা। এনাদের ব্যাপারে আমার মনে বেশুমার মায়া থাকলেও এইটারে আমার অতি ফাও দাবি লাগে!
এই ব্যাপারে ডিছিশন নিতে দুইটা দিক বিচার করতে কইবো আমি:
১. এনারা কতোটা ঝুকি নিছিলেন?
পাবলিক ভার্ছিটির মাশ্টাররা কতো পোটেকটেড, খেয়াল করেন; ৫ আগস্টের পরে দুইটা ছেক্টর পুরাপুরি হাসিনার লোকজনে ভরা এখনো, একটা জুডিশিয়ারি, আরেকটা পাবলিক ভার্ছিটি। ভার্ছিটির একজন মাশ্টারের চাকরিও নট হয় নাই, হাসিনার আমলেও এই মাশ্টারদের তেমন কিছু হয় নাই, এমনকি বিম্পি-জামাতের একদম মুখচেনা মাশ্টাররাও মোটামুটি আরামে চাকরি কইরা গেছে।
এই মাশ্টাররা কি এইটা জানে না? আলবত জানে। ফলে ডিবি হারুনের দপ্তরে হাজির হাজির হইছিলেন ওনারা, তাতে কোন ঝুকি আছিলো না–না ছাছপেনশন, না গেরেপ্তার, না রিমান্ড, না কোন বেনামি মামলায় ঢুকাইয়া দেওয়া।
ওনাদের আরেকটা ছাইলেন্ট দাবি হইলো, ওনারা ডিবি অফিশে হাজির না হইলে নাহিদদের গুম কইরা ফেলতো হাসিনা।
খোদ এই আবদারের ভিতরেই হাসিনায় বামাচারিদের বাড়তি ভরশার আলামত আছে! এমন ভাবতে হইলে শুরুতেই হাসিনার কুরুয়েল্টি, ছ্যাডিজম, লোভ অনেক কমাইয়া দেখতে হয়। যারে গুম বা খুন করার ইচ্ছা বা দরকার হইতো হাসিনার, তা করতো শে, তাতে পিছাবার একমাত্র কারন থাকতো পাল্টা হার্ড পাওয়ার, ছেরেফ পাওয়ারে কুলাইতে না পারা, জে কোন মোরাল পেরেশার হাসিনারে কখনো থামাইতে পারে না, একটা ছিংগেল নজিরও নাই। হাসিনা একজন কমপ্লিট শয়তান, এই ব্যাপারে বামাচারিদের খুব শন্দেহ আছে, ছিপিবি-বাশদ তো দেখছিই আমরা, এমনকি আনু মুহাম্মদরাও তো খালেদা জিয়ারে লইয়া তেল-গ্যাশ মুভমেন্ট করতে নারাজ হইছেন, জারা কিনা হাসিনারে লইয়া আগে ফুলবাড়ি মুভমেন্ট করতে পারছেন আরামেই! ফেছিস্ট শয়তান হাসিনার ফেছিস্ট বাপে ওনাদের ভক্তি তো আমাদের শবারই জানা, জেইখানে জিয়া ওনাদের কাছে একজন ‘আর্মি ডিক্টেটর’।
নাহিদদের গুম-খুনের শম্ভাবনা হিশাব করতে ২০১৮’র কাহিনি দেখতে পারি; তখন নুর’দের গুম-খুন করার বদলে হাউশ মিটাইয়া পিটাইছে, তারপর কোটা বাতিল কইরা পরে তাদের পাট্টি করার মওকাও দিছে হাসিনা, জাতে বিম্পিরে নাই কইরা দিতে আরেকটু শুবিধা হয়!
ওদিকে, হার্ড পাওয়ার এবং নাহিদদের কৌশলও খেয়াল করা দরকার আমাদের। দুই শমন্নয়করে হাসিনা ভাও কইরা মুভমেন্ট খাইয়া ফেলার ফিকির কইরা লাভ হয় নাই, ৫০/৬০ শমন্নয়ক নাহিদদের, চেইন অব কমান্ড কেবল মুক্ত শমন্নয়কদের হাতেই আছিলো, নাহিদদের ডিরেকশনও তেমন আছিলো, মাহফুজ বাইরে থাকাও একটা ঘটনা; ওদিকে, কারফিউ জারি করার পরে মুভমেন্ট মোটামুটি জনতার হাতে চইলা গেছে–পেরাইভেট ভার্ছিটি-ছাত্রদল-শিবির-পিনাকি/ইলিয়াসের ভক্তরা [ইনডিয়ার তালুকদারি হিশাবে বাংলাদেশকে দেখতে নারাজ জারা] ময়দান কাপাইতেছে, তারে কনটোল করা এমনকি নাহিদদের পক্ষেও শম্ভব আছিলো না; তাই ওরা ঢাবি ভার্ছিটিতে মন রাখতে চাইলেও আখেরে জনতার জোয়ারের লগেই হাটতে হইছে ওদের। জনতার এই হার্ড পাওয়ার হাসিনারে কাপাইয়া দিছে; ওদিকে, ইউএন-ইউএছএ-ইইউ হাসিনায় তাদের মোরাল এজাজত তুইলা নিছে, কিছুদিন আগে জেই আর্মি হাসিনার ইলেকশন ঠিকঠাক উঠাইয়া দিছে, জনতার উপর গুলিও করছে, শেই আর্মিও হাসিনার লগে থাকলো না, জনতার লগে জুদ্ধ করতে নাইমা পুলিশও হারতে থাকলো, পাইকারি খুন কইরাও কার্ফু মানাইতে পারলো না হাসিনা! ফলে হার্ড পাওয়ারেই হাইরা গেছে হাসিনা, নাহিদদের গুম-খুনে টাইম দেবার টাইমই তো নাই, কইরা লাভও না, পুরাই বেকুবি-বেহুদা এনার্জি খরচ।
ফলে এই বামাচারি মাস্টারদের আমরা তারিফ করবো কেবল তাদের বিবেক দেখাবার জন্ন, জেমন তারিফ আমরা করতে পারি এমনকি মুজিবছানা ফারুকিরে! বেশি তারিফ করাও মুশকিল, কেননা, জোনায়েদ সাকি আগেই জেইখানে গেছেন শেইখানে জাইতে ওনাদের অন্তত আরো ৫ বছর লাগছে! এবং হাসিনার বাকশালে শেই জোনায়েদ সাকির উপর জুলুমও কি ইলিয়াস আলির ধারে কাছে!? কেননা, হাসিনা চাইছে, সাকি বা আর কেউ তারেক রহমান বা বিম্পিরে খাইয়া ফেলুক, আরামের অপোজিশন হইয়া উঠুক। ছো, আনডিউ কেরেডিট দিয়া ইতিহাশ ঘোলা করা ঠিক হবে না আমাদের!
২. বাংলা মিডিয়াম, ছেকুলার/মর্ডান মোছলমান মিডেল কেলাশের মোরাল ডিছিশন মেকিং-এ এই মাশ্টাররা কতোটা আছর ফেলতে পারেন?
পারেন না, এনাদের কোন আছর নাই ঐ মানুশজনের উপর। ঐ মানুশজন বেশির ভাগ খুব শম্ভব বাকশালি, হাসিনার লগেই আছিলো তারা; ঐ বামাচারি মাশ্টারদের মোরাল পোকে ঐ মানুশজনের আদৌ কোন শুড়শুড়ি লাগলে রামপাল-রুপপুর ফেল করতো না, ওনাদের শেই শব মুভমেন্ট বেশুমার লোকে ভইরা জাইতো!
বরং এইখানেও কেরেডিট দিতে হইতেছে পেরাইভেটে; ড. সলিম খান নিজের গা থিকা বামাচারি ট্যাগ তুইলা ফেলতে কামিয়াব হইছিলেন এবং বাংলা মিডিয়াম, ছেকুলার/মর্ডান মোছলমান মিডেল কেলাশের মোরাল ডিছিশন মেকিং-এ আছর ফেলার মতো কাবিলিয়ত আতেল-বয়াতিদের ভিতর কেবল ড. খানেরই আছিলো তাই! শেই শাহবাগে ড. খান জেইভাবে লিগ-হাসিনার শরকারের উপর তাবত ঝড়ঝাপ্টা মোকাবেলা করছেন, তাতে উনি হইয়া উঠছিলেন ঐ মানুশজনের ভরশা, অপোজিশনের আতেল-বয়াতিদের মোকাবেলায় ড. খানেই ভরশা রাখতো তারা; ফরহাদ মজহারের লগে তর্কে জেতার আশা ওনারা কেবল ড. খান দিয়াই করতো, করতে পারতো!
তাই শেই ড. খান জখন হাসিনায় তার মোরাল এজাজত তুইলা লইছেন, তখন পুরা বাংলা মিডিয়াম, ছেকুলার/মর্ডান মোছলমান মিডেল কেলাশ ডিমোরালাইজড হইয়া গেছে, হাসিনা পইড়া জাবে বইলা কনফাম হইয়া গেছে তারা; হাসিনায় বাংলা মিডিয়াম ছেকুলারদের তাবত ভরশা ভাশাইয়া নিয়া গেছে ডিওএইচএছে রিটায়ার্ড জেনারেলদের মিছিল আর ড. খান। ফলে ঢাবি ভার্ছিটির শহিদ মিনারে ঐ বামাচারি মাশ্টারদের ইমামতিতে জেই জমায়েত হইছে, বাংলা মিডিয়াম ছেকুলার আরবান মিডেল কেলাশের ভিতর তার জেই ছাকছেছ, শেইটা ইতিহাশের তুফানে জাইগা ওঠা জনতার পলিটিকেল বাশনা আর এই মানুশজনের ডিছিশন মেকিং-এ ড. খানের আছরের ফজিলত।
তো, বামাচারিদের এই বাড়তি আবদার এবং মস্ত কেরেডিট দাবি করার ঘটনা আতশি কাচের মতো কাম করতেছে, নিজেদের নিজেদের চাইতে বড়ো বড়ো লাগতেছে ওনাদের কাছে এবং হাসিনা পালাবার পরে ওনাদের মাজায় বাড়তি জোর ভর করছে জেন, জেই জোর আশলে জে ভুয়া, শেইটা একদমই মালুম হইতেছে না তাদের!
ওনারা ভাবতেছেন, ওনাদের পিছে তো বেশুমার মানুশ এখন, তাই এনছিপি নামের নয়া দলটার উচিত ওনাদের শমঝে চলা; এই ব্যাপারটা শবচে খোলাশা হইছে মাইয়া কমিশনের পরামিশ ইশুতে। এইখানে আমরা ফিরবো, তার আগে মাইয়া কমিশন লইয়া দুইটা কথা কইতে হয়।
হজরত ইউনুস শরকার একটা মাইয়া কমিশন করছেন, নাম রাখছেন, ‘নারি কমিশন’, তারা দেশের মাইয়াদের ব্যাপারে কিছু পরামিশ দিছে; এইটা আদৌ ঝামেলার কোন ব্যাপার হবার কথা আছিলো না; শমাজ পাল্টায়, তার লগে খাপ খাওয়ানো আইনকানুন দরকার, তাই আপডেট করতে হয়। এই ব্যাপারে গোড়ায় শবাই একমতই আশলে; কিন্তু আমরা এই ব্যাপারে তুমুল একটা পলিটিকেল ফ্যাছাদে পইড়া গেলাম, কেন?
ঝামেলার শুরুটা আশলে ঐ কমিশনের এটিচুডে! তাদের এটিচুড এমন জে, দেশের আরবি মিডিয়ামের মুরুব্বিরা তো বটেই, ইন জেনারেল খোদ পোলারাই একটা বেহুদা জিনিশ এবং মাইয়াদের দুশমন। পরামিশের নামে তারা ঐ মুরুব্বি এবং পোলাদের বিরুদ্ধে জুদ্ধ ঘোশনা করছেন, ফলে ঐ পক্ষ থিকাও তার জবাব আশা শুরু হইছে। অথচ ব্যাপারটা হবার কথা এমন: পোলা বা আরবি মিডিয়াম বা ধার্মিক মোছলমানদের লগে তাদের হয়তো মিলবে না, কিন্তু পোলারাও একটা দরকারি জিনিশ, দেশের এবং মাইয়াদেরো কামে লাগে; পোলারা বা আরবি মিডিয়ামের মুরুব্বিরা বাস্তব, দেশের নাগরিক, তারা থাকবে, ঘেন্না বা জুদ্ধ আর দুশমনি দিয়া আগানো জাবে না; মাইয়ারা রেসপন্সিবল, তাদের হক আদায় করা দরকার শার্থপরতার কারনে না, বরং ইনছাফের দরকারে, জেই ইনছাফ কায়েম করা পোলাদেরো দায়িত্ত। মাইয়া কমিশন শমাজকে দেখবার কথা পোলা এবং মাইয়াদের একটা কোঅপারেটিভ হিশাবে, জেইখানে উভয়েই শরিক এবং হেলদি শমাজ মানে হেলদি মাইয়া তো বটেই, হেলদি পোলাও এবং কোঅপারেটিভের এক শরিক হেলদি না হইলে আরেক শরিকও হেলদি থাকতে পারে না এবং তখন খোদ শমাজ নামের কোঅপারেটিভই আনহেলদি হইয়া ওঠে। তার মানে, আমাদের/শমাজের/রাশ্টের দরকার শরিকদের ভিতর নেগোছিয়েশন, এখনি হয়তো পুরাটা পাওয়া জাবে না, কিন্তু কোন এক পক্ষ নারাজ হইলে কিছুই হবে না, শমাজই আনহেলদি হবে ছেরেফ। মোটের উপর, এই মাইয়া কমিশনের হবার কথা শমাজের মুরুব্বি–ছেরেফ এক কিছিমের মাইয়াদের মুরুব্বি না, পোলা বা মাইয়া, শকলের মুরুব্বি, নিজেরা দায়িত্তবান হইয়া শকলের কাছেই দায়িত্তশিল হবার ফরিয়াদ করবার কথা তাদের।
তাদের বুঝবার কথা জে, আরবি মিডিয়ামের মুরুব্বিরা বা ধার্মিক মোছলমানেরা তো বিলিভার, একটা ধর্ম চর্চা করতে হয় তাদের, ফলে তাদের ইচ্ছা লিমিটেড, এমনকি মনে মনে তারা চাইলেও অনেক দাবি মানতে পারবে না, ঐ ধর্মের আওতার ভিতরে থাইকা জতোটা করা শম্ভব, তারচে বেশি করতে রাজি হইতে পারবে না তারা। ফলে তাদের রাস্তা বাইর করতে হবে, শেই রাস্তার তালাশ করতেই ঐ নেগোছিয়েশনটা দরকারি; আপনে ফরিয়াদি হইলে ঐ পক্ষ আন্তরিকভাবেই একটা রাস্তা তালাশ করতে রাজি হইতে পারতো হয়তো!
কিন্তু তারা ইতিহাশের এই খন’কে দেখছেন গায়ের জোরে হাছিল করাবার একটা মওকা হিশাবে, ফলে শুরুই করছেন দুশমনি দিয়া। তারা দেখছেন, বামাচারিদের কতো খমতা (ঐ আনডিউ কেরেডিটের ইলুশনে পয়দা হওয়া নিজেদের হামবড়া ওভার-এস্টিমেশন), ওদিকে, হজরত ইউনুসও তো এনজিও’র লোক। আফছোছের ব্যাপার হইলো, জেই গায়ের জোরের নালিশ ওনারা করেন ধার্মিক মোছলমানের ব্যাপারে, খোদ শেই জিনিশটাই ওনারা এস্তেমাল করতে চাইতেছেন এই ব্যাপারে!
এইখানে দুনিয়ার হালচালের দুয়েকটা ব্যাপারে নজর দেওয়া দরকার আমাদের। দেশ-বিদেশের লিবারালদের ভিতর একটা আইডিয়া বেশ দেখতে পাই আমি: ওনারা ডেমোক্রেছি আর পপুলিজম আলাদা করতে পারেন না, এমনকি করতে চানও না খুব শম্ভব! খোদ পপুলিজম কথাটাই হয়তো কয়েন করা হইছে আমেরিকার বামাচারি লিবারালদের তরফে লিবারাল ডেমোক্রেছিরে চিনাইতে! এইখানে মজার ব্যাপার হইলো, ২৫০০ বছর আগের ভাবুক পেলেটোর লগে আজকে মার্ক্সের মুরিদরা মোর্চা বানাইছে, জেই পেলেটোরে মার্ক্স নিজে গালি দেবেন ‘ভাববাদি’ বইলা! এবং তুমুল আইডিয়ালিজমে ইদানিং আরাম পাইতেছেন দেশি-বিদেশি লিবারালরা, জাদের কাছে ডেমোক্রেটিক হইতে চাইবার মানে পপুলিস্ট হওয়া!
এইবার আমরা আবার এনছিপির কাছে ফিরতে পারি। ঐ বামাচারিরা এনছিপিরে পপুলিস্ট বইলা গালি দিয়া আশলে ডেমোক্রেটিক হইতে মানা করতেছে, ইলেকশন তাদের কাছে পপুলিজম; এনজিও-লিবারালদের গায়ের জোর বাড়াইতে মদদ দিতে এনছিপিরে ডাকতেছে তারা, জাতে গায়ের জোরেই হাছিল করা জায়। ঐ বামাচারিদের মাজার জোর আশলে তাই ইলেকশনের কনফিডেন্স না, জুদ্ধে নামার মতো গায়ের জোর আছে বইলা একটা এস্টিমেশন!
এনছিপির তাইলে নিজেদের পলিটিকেল দিশা ঠিক করতে হবে, কিলিয়ার পজিশন নিয়া ঐ বামাচারিদের খপ্পর থিকা পুরা বাইরায়া জাওয়া দরকার, ইলেকশন এবং ডেমোক্রেছির ভিতর পপুলিজমের ভুত দেখতে বামাচারিদের পরামিশ বাতিল করতে হবে তাদের।
ভোট, ইলেকশন আর ডেমোক্রেছির রাস্তা হইলো নেগোছিয়েশনের রাস্তা, দাওয়াতের ভিতর দিয়া কবুলিয়ত আদায়ের রাস্তা, দুশমনি বা ঘেন্না আর জুদ্ধ এড়াবার তরিকা; ফলে এনছিপি আর বামাচারিদের রাস্তা জুদা। দেশের ৯৯{0b4ea9d2842218ea83bdd5b62f85ecd3d00933ad686cadb5cda76a757304289e} নাগরিকের বিরুদ্ধে জখন ১{0b4ea9d2842218ea83bdd5b62f85ecd3d00933ad686cadb5cda76a757304289e} নাগরিক জুদ্ধ ঘোশনা করে তখন বুঝতে হবে, হয় তারা হামবড়া বেকুব (বামাচারিদের ব্যাপারে ফানি হইলো, ওনারা একটা মোরাল ছুপিরিয়রিটিতে ভোগে হামেশাই, জদিও ফেছিজমের লগে পিরিত করতে আবার বাধে না ততো!) অথবা চইলা জাবার মতো আর কোন দেশ আছে তাদের। এনছিপি এই দেশেই ভোটের পলিটিক্স করুক।
#রকমশাহেরনছিহত ৭মে২০২৫
রক মনু
Latest posts by রক মনু (see all)
- অ্যা টেল অব টু আইল্যান্ডছ্ - March 30, 2026
- মব নিয়া আলাপ – লাস্ট পার্ট (জুন ২৪, ২০২৫) - December 23, 2025
- মব নিয়া আলাপ – পার্ট ১ (জুন ২৪, ২০২৫) - November 11, 2025