This entry is part 19 of 19 in the series রকম শাহ'র বয়ান

কইছিলাম জে, মেঘমল্লার আমার ‘পুত্রশম’, ওনারে ছেনেহ করি আমি, আমি ওনার বাপের দোস্ত আছিলাম, আড্ডা দিতাম; উনি আমার লগে একমত হইতে পারতেন না বটে, কিন্তু মজা পাইতেন আড্ডায় আমার হাজিরায়। এমন ছেনেহ আরো বহু লোকেই আছে আমার–জাহিদ জগত জেমন বা কাদের বা পারভেজ আলম। এরা শকলেই বয়শে আমার ছোট মনে হয়, হজরত আলমও (আই থিংক); কিন্তু বড়ো হইলে জে আর ছেনেহ করতে পারবো না, তা তো না! আমি তো আগেই কইছি–ফরহাদ মজহারেও আমার ছেনেহ আছে।

ছেনেহ করি, কেননা, জে কোন পজিটিভ শম্ভাবনাতেই ছেনেহ আছে আমার; ওনারা জে হাসিনার আওমি লিগেরে জেনোছাইডাল ম্যানিয়াক ভাবেন মোটামুটি–এন্টি-ফেছিস্ট পজিশন আছে ওনাদের, এই ব্যাপারে শন্দেহ করি না আমি এবং এতোটা কারো ভিতর থাকলেই তারে আমি পজিটিভ শম্ভাবনা ভাবতে রাজি এবং চাই।

কিন্তু ছেনেহ জে করি, ততো রেছপেক্ট (আতেল/বয়াতি অর্থে) না কইরা, তার কারন ওনারা বেশ ইমোশনাল, ফলে একটু ইতিহাশ-নাদান। ওনারা আওমি লিগের এমন গাড্ডায় পড়াটা ছেরেফ হাসিনা এবং তার কাছের গুন্ডা-পান্ডাদের মামলা ভাবেন হয়তো, হাসিনার আকামের দায় জামাত ইত্তাদির কান্ধেও কিছু দিয়া থাকেন খুব শম্ভব; কিন্তু জেই বুনিয়াদি হিস্ট্রিওগেরাফির উপর হাসিনার আওমি লিগ খাড়াইয়া থাকায় কামিয়াব হইছিলো তাদের আকাম-কুকামে, শেই পাটাতনটা দেখতে নারাজ! ঐ পাটাতনটা বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশ, জেই বাংগালি নেশনালিজমটা আবার রঠা নামের পাইপের ভিতর দিয়া ইনডিয়ান ওশেনে পড়ে এবং আখেরে বিবেকানন্দ-বিজেপি-শিবশেনার এরিয়ান/আর্জাবর্ত ‘ভারত’ বানাইতে থাকে। বাংলাদেশের জনগন ঐ বাওয়ামি বাংগালি নেশনালিস্ট পোজেক্টে নারাজ বইলাই আওমি লিগেরে ২ বার বাকশাল কায়েম করতে হইছে। এবং রেছিজম, কমুনালিজম, পাইকারি খুন আর ডাকাতির মচ্ছব কইরাও একছেপ্টেবল ছেকুলার-লিবারাল হিশাবে থাকতে পারছে এই এই লোকজনের নজরে! ঐ পাটাতনটা ওনারা মিছ করেন বইলাই হাসিনায় মুজিবের দুছরা বিপ্লব/অধরা বাকশালের কন্টিনুশন দেখতে পায় না!

বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশ থিকা ওনারা আদৌ কোথায় দুরে থাকেন, শেইটা বোঝা কঠিন, জদিও ওনারা আন্তরিক ভাবেই এন্টি-ফেছিজম হইয়া থাকতে চাইতেছেন! এইটা জটিল এক প্যারাডক্স–ফেছিস্ট ইতিহাশের গাহেক হইয়া থাকতে থাকতেই ওনারা আবার এন্টি-ফেছিস্ট থাকতে চাইতেছেন!
এইখানে আরেকটা বড়ো ফ্যাক্টরের কারনে খুব শম্ভব ওনাদের নজর ছাফ হইতেছে না, শেই ফ্যাক্টরের নাম জামাত এবং পাকিস্তান–জিন্নাদের দুই জাতি থিয়োরি। জামাত এবং পাকিস্তানবাদিতা ঠেকাইতে ওনারা ঐ বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশের দরকার দ্যাখেন খুব! এই ব্যাপারে ওনাদের মতোই ভাবে শেই জিয়া-খালেদার বিএনপিও।

কিন্তু ওনাদের চিন্তা করতে কইবো জে, কেন এবং কিভাবে পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জামাত বহুগুন ছাকছেছফুল হইলো, জেইখানে কিনা ১৯৭১ শালের বাংলাদেশে জামাতের গায়ে জেই দাগ লাগছে, তেমন কোন দাগ পাকিস্তানে নাই [কাদিয়ানি ইশুতে জেই দাগ পাকিস্তান জামাতের গায়ে, শেই তুলনায় বাংলাদেশ জামাতের দাগ বহু গুন, কেননা, তারা খোদ এই দেশটার জনমই তো ঠেকাইতে চাইছে।]! বাংলাদেশে জামাতের এই কামিয়াবির পিছে আছে জনগনের পরানের উল্টাদিকে খাড়াইয়া ঐ বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশের পালে হাওয়া দেওয়া।

পাকিস্তানও চায় নাই জামাত, কিন্তু ঔন করছে পরে, বাংলাদেশও চায় নাই তারা, কিন্তু ঐ বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশ দেশের জনগনেরে জতোই কইছে জে, জামাত এন্টি-বাংলাদেশ, শেইটা জনগন বিলিভ করতেছে না দেখা জাইতেছে (জামাতের কামিয়াবিতে)। কেন বিলিভ করানো জাইতেছে না? কেননা, জামাতের উল্টাদিকে জারা আছে তারা বাওয়ামি বাংগালি নেশনালিস্ট এবং ঐ কারনেই এন্টি-ডেমোক্রেটিক বাকশালি। পাকিস্তান ইশু বাদেও জামাত জে এন্টি-ডেমোক্রেটিকও, শেইটাও ওনারা চিল্লাইতে থাকলেও ততো বিলিভ করতেছে না দেশের জনগন! কেননা, আপনারা তো জনগনের কাছে ইনডিয়ান ওশেনে শংগম করতে চাওয়া নদি একটা! বরং আপনারা জারে রাজাকার বইলা গালি দেন, জনগন ঐ রাজাকার গালির অর্থ করে জে–আচ্ছা, তাইলে জামাতই বুঝি বা শাচ্চা বাংলাদেশপন্থি এখন! এই মস্ত পরাজয়টা আর কতো ওভারলুক করবেন হে আমার ছেনেহের লোকজন!?

কিন্তু আশলেই কি ঘটনা এমন জে বাওয়ামি বাংগালি নেশনালিস্ট হইতে না চাইবার অর্থ নেছেছারিলি জামাতি হইয়া ওঠা? নেহি, মোটেই না। বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশের কাছে ৪৭ হইলো ইতিহাশের ভুল, শেইটার মেরামত হইলো ১৯৭১ শালে, ফলে এক কদম আমরা আগাইলাম ‘ভারতবর্শ’ নামের ‘আর্জাবর্ত’ হবার দিকে, বিজেপি জেমন ম্যাপ বানাইছে আর কি। কিন্তু ঐটারে ডিনাই করার অর্থই কি জিন্নাদের দুই জাতি থিয়োরিতে ভরশা রাখা/করা? ১৯৪৭ শালের পাকিস্তান মানে কয়েক কোটি মোছলমানের ডিফেন্সিভ মুভ একটা, কেননা, তার আগেই ‘ভারত’ নামের জাতপাতের রেছিস্ট আর্জাবর্তের ভুয়া ইতিহাশ বানাইয়া ফেলছে ইংরাজ এবং আপার-কাস্ট হিন্দু এলিট। ওদের জবাবে পাকিস্তান হাছিল করতে হইছে, দুই জাতি থিয়োরি শেইখানে একটা টুল মাত্র, ১৯৭১ শালে বাংগালি নেশনালিজম জেমন একটা টুল আছিলো। কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ হাছিল করার পরে ঐগুলার কোনটাই আর ইউজ করা মারাত্তক ভুল। শেইটা পরের পাকিস্তান বা আজকের বাংলাদেশে আওমি লিগের এই গাড্ডায় পড়া থিকাই মালুম করা উচিত আমাদের! পাকিস্তান বা বাংলাদেশ পয়দা হবার পরে ঐ দুই মালের চর্চা আমাদের রেছিস্ট-কমুনাল এন্টি-ডেমোক্রেটিক বাকশালি বানাইয়া রাখছে, দুইটার কোনটাই ডেমোক্রেটিক রিপাবলিক হইতে পারে নাই। জতোখন আপনে রাশ্টো বানাইতে পারেন নাই, ততখন অমন জাতির আইডিয়া কামে দেয় পেরায়ই, ইতিহাশের গতি কিছু বাড়ানো জায়, কিন্তু পরে এক্সক্লুছিভ হইয়া উঠতে থাকে ঐ আইডিয়া, দেশটা জদি বাংগালির হয় বা মোছলমানের, বাকিদের আপনে কই রাখবেন তাইলে? বহু জাতি আর ধর্ম মিলা কেমনে একটা ছেন্স অব নেশন আর নেশনাল কালচারের দিশা পাইবেন জদি রাশ্টো জিনিশটারে আপনে একটা বহুর কনফেডারেশন ভাবতে না পারেন, আপনের পড়শি জে আপনের থিকা জুদা হবে, এইটা তো খোদার দুনিয়ার রিয়ালিটি, শেই আরেক কিছিমের পড়শির লগেই চুক্তি করতে পারতে হবে আপনের, আপনের হকের বিনিময়ে তারও ১৬ আনা বুইঝা পাইতে হবে তার হক।

তো, বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশ ডিনাই করার লগে লগে পাকিস্তানবাদেরেও আমাদের আলবত ডিনাই করতে হবে। এই ৫৫ বছরের বাংলাদেশ, এস্পেশালি চব্বিশের রেভলুশনই পুরুভ করে জে, জামাত ইত্তাদির আন্দাজ ভুল ছিলো একাত্তর শালে। তারচে বড়ো কথা হইলো, ইতিহাশের একটা পয়েন্ট অব নো রিটার্ন আছে; ধরেন, নাহিদ-আসিফেরা জদি ৩১ জুলাই আপোশ কইরা ফেলতে চাইতো, তবু পারতো না আই বিলিভ, ১৯৭১ শালেও তাই–চব্বিশে হাসিনার জেমন পালাইতেই হবে, একাত্তরেও বাংলাদেশের হইতেই হবে, পয়েন্ট অব নো রিটার্ন পার হইয়া গেছে তখন ইতিহাশ, মুজিবের দরকার নাই তখন আর, ইতিহাশের এক্টর হিশাবে এইখানে জিয়ারে মনে করতে হবে আমাদের।

কিন্তু এর লগেই আমাদের ভাবতে হবে জে, একাত্তরে আমাদের গৌরব অধরা রইয়া গেছে, আওমি শরকারের ইনফিরিয়রিটির কারনে (আশলে ঐ বাওয়ামি বাংগালি নেশনালিস্ট হিস্ট্রিওগেরাফির আছরে) আমাদের গর্ব চুরি কইরা নিতে পারছে ইনডিয়া। আমরাই জে পাকিস্তানের লগে জুদ্ধে জিতলাম না, এইটা ডিনাই কইরা ভিক্টরির তিরিপ্তির লোভ করা উচিত হবে না; না পারায় শরম নাই, হাসিনারেও বহু বছর আমরা নামাইতে পারি নাই, হাসিনার জেলে খালেদা জিয়ারে মরতে হইছে তিলে তিলে, ঠেকাইতে পারি নাই আমরা, এতে শরমের কিছু নাই। বরং না পারার কথা ডিনাই কইরা পারার গপ্পো কইতে থাকাতেই শরম পাইতে হবে আমাদের। শেই ভুইয়াদের হারাইতে হইছে দিল্লির কাছে, ১৮৫৭ শালে পারি নাই, একাত্তরেও নিজেরা পারি নাই, কিন্তু না পারলেও আমরা জে রিভল্ট কন্টিনিউ করছি, কখনোই বশ মানি নাই, এতেও গর্বের আছে মেলা কিছু; তখন পারি নাই, পরে পারছি। আমার আবদার হইলো, না পাইরাও পারার চাপাবাজি না করি, ভিক্টরির গর্ব ছাড়ি এবং এইটা ছাড়লেই আমরা ঐ বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশের নদিটা এড়াইতে পারবো, বাংলাদেশটারে একটা ডেমোক্রেটিক রিপাবলিক বানাবার ইতিহাশে বেশ কয়েক কদম আগাইয়া জাবো।

আচ্ছা, আরেকবার ফিরতে হয় জামাতেও! আমার অবজার্ভেশন হইলো, জামাতের ফাউন্ডেশনাল টেক্সট ডেমোক্রেটিক রিপাবলিকের আইডিয়া ডিনাই করে। ফলে জামাতের ব্যাপারে দেশের বহু মানুশের ডরানো আনজাস্ট মনে হয় না আমার। কিন্তু ঝামেলা হইলো, মতি-মাহফুজ গঙ জামাত ইশুরে পাকিস্তান ইশু দিয়া ডিল করে। এবং শেইটা ফেল করছে অলরেডি। কিন্তু জামাতের গায়ে একাত্তরের দাগ লইয়া আলাপ করলেও অতো লোকশান হইতো না জদি মতি-মাহফুজ গঙ ঐ বাওয়ামি বাংগালি নেশনালিস্ট ইতিহাশ থিকা শাচ্চাই বাইর হইতে রাজি হইতো! মানে, ‘র জে ইনডিয়ার রাজাকার হিশাবে মুজিব বাহিনি বানাইছিলো এবং ঐ গুন্ডারা জে শাচ্চা ফিরিডম ফাইটারদের খুন করছে একাত্তরে এবং পরেও, এইটা কইতে পারতে হবে। মিছা মায়া, গর্ব আর গালগপ্পোও ছাড়তে হবে। ছেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফেরান্স জেই নেশনাল গর্ব হাছিল করছিলো, তা জে আমরা একাত্তরে পারলাম না, আমাদের গর্ব অধরা রইয়া গেলো, শেই না পাওয়ার দায় দিতে পারতে হবে আওমি লিগেরে। আর পরের মুজিব-হাসিনার আমলনামা তো আছেই। মতি-মাহফুজ গঙ জামাতের আমলনামা লইয়া জেমন নাড়াচাড়া করছে, তার ১০%ও জদি আওমি লিগের আমলনামা লইয়া করতো, তাইলে রাজাকার গালিটা দেশের জনগনের মস্ত একটা ভাগের কাছে তারিফ হইয়া উঠতে পারতো না।

আখেরে কই, ছেনেহ করি আমি আশলেই, এইটা টিটকারি না, এইখানে মিছা কথা নাই। কিন্তু ছেনেহের লগে রেছপেক্টও জোগ হইতে পারে, জদি কিনা ওনারা রাজনিতির ভিতর পলিটিক্স আরেকটু বুঝতে রাজি হন, অতো ইমোশন আর প্যানিক উতরাইতে পারেন, হাসিনার আওমি লিগ পালাবার ঘটনায় এতোটা না ভাংগেন জাতে আখেরে হাসিনার আওমি লিগের ব্যাপারে ওনাদের ভিতর ‘এস্টকহোম ছিনড্রোম’ না গজায়।

২৫নভেম্বর২০২৬

The following two tabs change content below.
Avatar photo

রক মনু

কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।