হিন্দি আর উর্দু বুলিতে পয়লা টকি সিনেমা কিন্তু একটাই, দুইটা না! আরো মজার ব্যাপার হইলো ‘আলম আরা’ নামের সেই সিনেমা কোন হিন্দু বা মোসলমান বানায় নাই, বানাইছে একজন জরথুস্ট্রিয়ান–আর্দেশির ইরানি, পারসি একটা ফোক গপ্পো লইয়া! ধনী-গরিবের পিরিত লইয়া মিউজিক্যেল টাইপ সিনেমা–মিউজিক পারসি/মোঘল ঘরানার–সুফিয়ানা টাইপের পপের মিশেল, এখনকার হিন্দি-উর্দু-বাংলার পপ ঘরানার সিনেমাগুলি যেমন হয়, তেমনই একখান সিনেমা ‘আলম আরা’! আরেকটা ব্যাপার হইলো, সিনেমাটা ফিমেল লিড!

তার আগে ভারতে যেইসব বোবা সিনেমা হইছে সেইগুলা প্রায় সব হিন্দু মিথোলজি লইয়া; পয়লা টকি ওই হিন্দি/উর্দু সিনেমা এই রিজিয়নের পরের সিনেমারে ডিটারমাইন কইরা দেয়। সিনেমা আর গান হিট, ক্রাউড সামলাইতে পুলিশ দরকার হইছিল! এই সিনেমার বুলি এমন মাত্রায় ডেমোক্রেটিক আছিল যে তা এমনকি হিন্দি-উর্দু, এই দুইটা বুলির ইন্টারসেকশন হিসাবে প্লে করতে পারছে; এই দুইটা বুলির ব্যাপারে খেয়াল করার ব্যাপার হইলো, দুইটার গ্রামার সেম, স্রেফ ভোকাবুলারি লইয়া কিছু কম্যুনাল ফারাক আছে।

ইরানি সাহেব জরথুস্ট্রিয়ান হওয়ায় মে বি হিন্দু-মোসলমানের কম্যুনাল চিপাটা এড়াইতে পারছিলেন!পরের হিন্দি সিনেমারে উনি বাঁচাইয়া দিছেন, থিম/সাবজেক্ট যেইটাই হৌক পরের হিন্দি সিনেমা বুলির ব্যাপারে ইরানি সাহেবের ওই বেসিক রুলটা ভায়োলেট করে নাই। নাইলে ‘আদমী’ নামে ১৯৩৯/১৯৬৮/১৯৯৩ সালের তিনটা হিন্দি সিনেমার নাম হইতো মে বি ‘মনুষ্য’! কিন্তু আরো বড়ো ব্যাপার আছে একটা; আদমী আর মনুষ্যের ফারাক আসলে ততো কম্যুনাল ফারাক না, যতো ক্লাসের ফারাক–হিন্দুত্বের কনটেক্সটে কাস্ট বা বর্ণের ফারাক কইলেই আরেকটু ঠিক হয়।

ভার্নাকুলার বুলিগুলি সংস্কৃত বুলিরে ডিনাই কইরাই পয়দা হইছিল, বা আগে থেকেই আছিল, সংস্কৃত হয়তো দখলের তাবত চেষ্টার পরেও ভোকাবুলারির ছোট্ট শরীকের বেশি হইতে পারে নাই; সংস্কৃতে যে আছিল না ভার্নাকুলার সেইটা গৌতম বুদ্ধের বুলি দিয়াই অনুমান করতে পারি আমরা! ফার্সি হাজির হওয়ায় সংস্কৃত বুলির লগে ফাইটে ভার্নাকুলারের জন্য রহমত নাজিল হইছিল হয়তো; নাইলে, পরিচয়ের কোরটাই রিপ্লেসড হইয়া ‘আদমী’ বা ‘ইনসান’ হইয়া পড়াটা কি সম্ভব! ‘আদমী’ নামে রাজ কাপুরের হিন্দি সিনেমা বা ভোকাবুলারিতে ‘ইনসান’ শব্দটা ডমিন্যেন্ট হইয়া ওঠা যতো বেশি ফার্সির জিত তার চাইতে বেশি ভার্নাকুলার/শূদ্রের/আমের জিত, ব্রাহ্মণ্যের লগে হাজার হাজার বছরের ফাইটে!বাট বাংলায় আম/শূদ্র মন জিততে পারে নাই; টকি সিনেমার আগেই বামুন বাংলা একদফা জিতছিল বিদ্যাসাগর-বঙ্কিম-রঠার ভিতর দিয়া; শূদ্র পক্ষে আলাল বা সধবার একাদশীর বাংলাটা হারছিল তখন; বঙ্কিম আলালের বাংলা বুলিরে খোশ আমদেদ জানাইলেও নিজের লেখায় কখনো আলালের রুচি নেন নাই–খোদ খোশ আমদেদটাও কইছেন বামুন বাংলায়–‘শুষ্ক তরুর মূলে জীবনবারি নিষিক্ত হইল।’!

[youtube id=”fQ0zlAG1V90″]

টকি সিনেমা হবার কালে, ১৯৩০ দশকে ভার্নাকুলার/আম বাংলা জিততে পারতো হিন্দির মতো; একটা সুবিধাও আছিল–আগের নাটক/মঞ্চে ভার্নাকুলারের দাপট আছিল! বাট কোলকাতার যেই আলেমদের হাতে বাংলা টকি সিনেমা পয়দা হইলো তাগো আছিল বামুন মন; ভার্নাকুলারের/চাড়ালের [ref] সুন্দরী/আমজাদ হোসেন লইয়া ফেসবুকে আলাপ (http://bit.ly/1SRxutm):

1. “MD Osman Goni: এখন আর এমন ছবি হয়নাগো। এমন আভিনয় ও কে করবে?”
2. “Abdul Kader: এসব ছবি এখন আর কেউ প্রচার করেনা । সেদিন দেখলাম ছবির নাম, “ ভাইজান, আইতাছি।””
——————————–
উপরের কমেন্ট দুইটা ইন্টারেস্টিং–আমার অনুমান, একই দুঃখ দুইজনের; এমন দুঃখ চারপাশে হামেশাই দেখি। বাট যদি জিগাই, কেমন ছবি? মানে এমন ছবির আসল গুরুত্বটা কোনখানে? এর জবাব খুব দেখি না। এই সিনেমা বা এমন সিনেমা যদি খেয়াল করেন আবারো, দুই তিনটা জিনিসে নজর দেন প্লিজ। প্রাইমারিলি, এগুলি খুবই পূবের বাংলার, মানে এখনকার বাংলাদেশের। কোলকাতার মৃদুমন্দ ভঙ্গিমা নাই এগুলিতে, কোলকাতা এগুলিরে কইবে চাঁড়ালের আর্ট। এই সিনেমাগুলি ঢোল পিটাইয়াই, হিউজ প্রাইড লইয়াই ‘চাঁড়ালের আর্ট’ আপহোল্ড করতাছে। উত্তম-সুচিত্রা, সৌমিত্রদের ভদ্রতারে ডিনাই কইরাই এমন আর্টের পসিবিলিটি পয়দা হইছে।ওদিকে চাঁড়াল কথাটা খেয়াল করেন; এইটা কিন্তু রেসিস্ট–ব্রাহ্মণ এবং শূদ্রের ইন্টারকোর্সের ফল; কোলকাতার আর্ট-কালচারের আইডিয়ায় অমন ইন্টারকোর্স হয় না, অমন ইন্টারকোর্স ভাড়ামির কামে লাগে বড়োজোর। ছোটলোক লইয়া সিনেমা বানাইতে পারে কোলকাতা, বাট তাতে ছোটলোকের লাইফস্টাইলের সেলিব্রেশন নাই, ছোটলোকের জীবনের পেইন ভদ্রলোকের দেখবার জিনিস কইরা তোলাই সেইসব সিনেমার কাম–ওইটা আর্টকালচার ম্যানুফ্যাকচারার বা কনজ্যুমারদের লাইফ না, অন্যদের জীবন দেখা মাত্র–প্যারিসে যেমন আফ্রিকানদের দিয়া ‘Zoo’ বানানো হইছিলো তেমন, সেই চিড়িয়াখানায়ও সিনেমার মতোই টিকেট কাইটা সাদারা দেখতে যাইতো। আইকনিক ‘পথের পাঁচালি’ মনে কইরা দ্যাখেন; করুণ ওই সিনেমা আরো করুণ হইয়া ওঠে কারণ ব্রাহ্মণ গরীব হইয়া পড়ছে, ইটের দালান ভাইঙ্গা পড়ছে, এক সময়কার বনেদি ড্রয়িং রুমে এখন সাপেরা থাকে (ওয়াইল্ডলাইফ কিসের সিম্বল এইখানে খেয়াল করেন)।

সো, রায়বাহাদুর দেখাইয়া দিতাছেন–ছোটলোকের জীবন তো পেইনের, বনেদি ব্রাহ্মণ যদি সেই ছোটলোকের জীবনে পইড়া যায় তাইলে সেই পেইন আরো কতো বেশি বেশি ফিল করা যায়! তাইলে সুন্দরী’র মতো সিনেমা না হওয়াটা আসলে কোলকাতারে আর ডিনাই না কইরা থাকার ডিসশন। কী অর্থ এর? ডিনাই করার ঘোষণাটাই বা কেমন আছিল আমজাদ হোসেনদের? ছোটলোক দেখাবার বেলায় কোলকাতার অমন ভঙ্গিমারে ডিনাই করাটা সবচে ভিজিবল হইয়া উঠছিল সিনেমার বুলিতে–ল্যাঙ্গুয়েজ-এ, ছোটলোকের লগে ইন্টারকোর্সটা ববিতার ডায়লগেই পাইবেন; এইটা কেবল ছোটলোকের বুলি/বাংলা না তো, এই বাংলাটা আরবান ঢাকার–সারা বাংলাদেশের মানুষেরা ঢাকায় আইসা যেমন বাংলা কওয়া শুরু করে, বিভিন্ন এলাকার লগে লগে ইংরাজি অরিজিনের শব্দেরা মিলছে এই বাংলায়। কোন এক বিশেষ এলাকার (নোয়াখালি বা বরিশাল) বাংলা সালাউদ্দিন লাভলুদের নাটকের মতো ফান করার ইনটেনশন লইয়া ঢুকানো হয় নাই এই সিনেমাগুলিতে–সব এলাকা এবং ক্লাসের ভিতর যোগাযোগ করার ইনটেনশনে এইটারে অনুমিত ‘কমন’ বাংলা হিসাবে ইউজ করা হইছে। ১৯৭০ দশকে এই ‘কমন’ বাংলা ডায়লগে বহু হিট সিনেমা হইছে, ৮০’র শুরুতেও মে বি। পরে আমরা সইরা গেছি; কখন, কিভাবে সেগুলি বলার জন্য বিস্তর তালাশ দরকার, কেউ না কেউ করবেন আলবত!

আমার ধারনা, সামরিক এরশাদের টাইমেই প্রমীত বাংলার কোলকাতাইয়া দেশি ফিউডাল লর্ডরা বাংলাদেশের আর্ট-কালচারের জগতটা দখল করে আবার, ডেমোক্রেটিক বাংলাটারে দখল করে। যেই সালমান শাহ্’কে লইয়া কতগুলি লোক দুঃখ করে সেই সালমান শাহ্’র ভিতর দিয়াই ঢালিউডে ঐ কোলকাতাইয়া বাংলাটা পার্পেচুয়েটেড হয়। মজার ব্যাপার হইলো, ২ নম্বর কমেন্টে যিনি দুঃখ করলেন সেইটা কিন্তু আসলে আবার একটা ডিনায়্যালের সম্ভাবনা দেখাইতেছে, ঢালিউড পইচা যাবার যেই দাগ দেখাইতেছেন উনি সেইটাই আবার ওই রকম সিনেমা হবার সম্ভাবনা আসলে। “ভাইজান আইতাছি”–ঢালিউডের সিনেমার এমন নাম আসলে আবার আশা জাগায়, যেমন জাগায় “খাইছি তোরে”। প্রোবলেম হইলো ক্ষমতা যেহেতু প্রমীত বাংলার দখলে তাই অমন নাম দেওয়া ফিল্মমেকারদের নলেজের ঘাটতি আছে, স্ক্রিপ্ট রাইটার নাই, ডিরেক্টর নাই ভালো, সরকারি টাকাও নাই। মোটের উপর আরো টাইম লাগবে অনেক; সম্ভাবনা জাগানিয়া ফারুকী মনে হইতাছে রিকগনিশনের দিকে গেছেন অলরেডি–“যৌথ প্রযোজনা” আর ইরফান খানের কাস্টিং আলামত হিসাবে বেশ খারাপই যদি না ফারুকী এগুলি ম্যানিপুলেশনের ধান্দা থেকে কইরা থাকেন।
“ম্যানিপুলেশনের ধান্দা” মানে কোলকাতারে সাচ্চা বাংলাদেশি সিনেমা খাওয়ানো, চাঁড়ালের আর্টের দখলের দুঃসাহস। ফারুকীর নতুন সিনেমার স্ক্রিপ্ট দেখলে আরো ফর্সা কইরা কইতে/ভাবতে পারতাম।[/ref] বিপরীতে ব্রাহ্মণ্যের আরেক দফা জিতে নজরুল ইসলাম আছিলেন বামুন সেনাপতি একজন; উনি অভিনয় করছেন অল্প (ধ্রুব, ১৯৩৪ সিনেমায় নজরুলের ডায়লগ–বামুন বাংলায়: …অসীম সাহসে আসিয়াছ বনমাঝে, হরি পদ্মপলাশলোচন কে তোরে শিখায়ে দিল? কে …ভাগ্যবান শিশু, শৈশবে…), তার বাইরে স্ক্রিপ্ট, গান লিখছেন, মিউজিক করছেন বেশ কয়েকটা টকিতে; সেগুলি আছিল মোর অর লেস বামুন বাংলায়।

এইখানে একটা কমেন্ট রাখি, ভাবনাটা আরো মেলতে চাই আরেকটা লেখায়; নজরুলের ফার্সি চেষ্টাটা বামুন বনাম ভার্নাকুলার বাংলা আছিল না মোটেই, ক্লাসের ইস্যুটা নজরুলে নাই, নজরুল কম্যুনাল মর্ম লইয়া কাম করছেন–মোসলমান বামুন বানাইছেন মাত্র! এই চিপায় এখনো আছেন মোসলমান বাঙালি–ইভেন মার্ক্সের বাছুর যেইসব মোসলমান বাঙালি তাঁরাও বাংলায় মোসলমানের ভাগ চাইতে থাকেন মাত্র, ক্লাসে যাবার দরকার দেখেন না–এঁনারা আমের পাশ কাটাইয়া যাওয়া মার্ক্সিস্ট![ref]আহমেদ শামীমের বাংলাটা পড়েন: লালনের পর্যালোচনা বাংলাদেশে বেশ একপেশে- এ পর্যন্ত যা দেখেছি। সে বাবদে, রেজাউল করিমের অই ক্রিটিকে একটি বাহাসের আহ্বান আছে। সেই আহ্বানে সাড়া দিয়ে কোন লেখা হয়েছে কি না আমার জানা নেই। লালন বিশেষজ্ঞদের মধ্য থেকে এর একটি যথার্থ উত্তর আশা করা যেতে পারে। আমি, লালন অনুরাগী হিসেবে, বি-উপনিবেশায়নের একজন সক্রিয় সমর্থক হিসেবে, নিম্নবর্গের রাজনীতিক দর্শনের একজন শিক্ষার্থী হিসেবে, এবং রেজাউল করিমের একজন নিয়মিত পাঠক হিসেবে আসন্ন সেই বাহাসের অভিমুখটুকু তৈরি করার চেষ্টা করেছি আমার এই লেখায়।/আহমেদ শামীম, http://goo.gl/j6KxU2 [/ref]

[youtube id=”VBfuNqC5TdI”]

হিন্দি টকি সিনেমা গোড়া থেকেই আমের নাগর হইতে চাইছে, আমের পয়সায় বলিউডের লোভের কারণে বলিউড আমের কাছেই বেচতে চাইছে তার আর্ট; আমের ভাব-ভঙ্গি, বুলি, মিউজিক, গপ্পো লইয়াই ব্যবসাটা করতে চাইছে, তার ভিতরে যতোটা পারে নিজের মুত ঢালছে–মানে নিজের ক্লাসের আর্ট ঢুকাইছে; বাস্তবে নিজের ক্লাসের আর্টের বস্তায় তো কলোনিয়াল মাল ছাড়া কিছু নাই! তাই বলিউড নিজের ব্রান্ডটা বানাইছে মোঘল আর আম আর্টের মিশেলে, কলোনিয়াল বস্তার বা হলিউড থেকে পরের আমদানী করা মাল ঢুকাইতে যাইয়া ব্রান্ড ইমেজে ছাড় দেয় নাই, ব্রান্ডে যখন ছাড় দিছে তখনই ধরা খাইছে। [ref] দেখেন, EK Ajnabee–অমিতাভ-অর্জুন রামপাল; সিনেমায় যুদ্ধে বাচ্চারে মাইরা ফালানো ইয়াদ কইরা কইরা অমিতাভ ইনসমনিয়ায় ভুগতে থাকে; কোথাকার কোন যুদ্ধ যে কোন রেফারেন্স নাই–কাশ্মীরের হইলেও না হয় কিছু কনটেক্সচুয়ালাইজেশন হইতো! তার উপর, বিবেকের তাড়না লগে দুঃস্বপ্নের একটা যোগাযোগ আছে সাব-কন্টিনেন্টে, ইনসমনিয়া অত পরিচিত ব্যাপার না, এমন খুন যে বিশেষ খুন সেই ধারনাও অতো নাই, সেই কারণে সুইসাইড করার খায়েশ আরো অচেনা ব্যাপার! সিনেমার শেষে ভাতারকে খুন করাটা পারমিট করে বউ! এইটা চরম, বলিউড অডিয়েন্সের কাছে ভাতার হইলো দেবতা, কেবল ডাইনী বউরাই ভাতারের খতি করতে পারে; সিনেমায় উল্টা দেখানো হয়–ভাতার খারাপ, বউ ভালো বইলাই ভাতারের খুন পারমিট করতাছে–নিজেদের মাইয়ায় মায়ের পিরিতের কারণে! অথচ ভারতের সমাজের বউদের জন্য প্রেসক্রিপশন হইলো, “মাইয়া গেলে মাইয়া পামু, ভাতার গেলে পামু না!” হলিউডের ‘ম্যান অন ফায়ার’-এর কপি করতে যাইয়াই এই দশা। ( কপি অবশ্য এমনিতেও হয় নাই, এক আজনবী’র ডাইরেক্টর ডেনজেল ওয়াশিংটনের ঐ হলিউড মুভি আদৌ বোঝেই নাই মনে হয়–সে আরেক আলাপ!)[/ref]

আমের লগে ব্যবসা করার ডিসিশন নিছে বইলাই বলিউড কম্যুনাল চিপায় পড়ে নাই; আমরা দেখবো বিজেপির প্রোপাগান্ডা মুভিও আম হিন্দিতে, বিজেপি প্রাইম মিনিস্টারও ওয়াজ করতে খাড়াইয়া ‘সালাম’ দেন জনতারে। মোঘল/নবাবী মিউজিক-পোয়েট্রি-ডান্স রিমেক করছে মনের ভিতরে ইসলামে দুশমনী লইয়াই হয়তো; আবার নিছে আমের আর্ট–ফোক মিউজিক-ডান্স-গল্প; আবার, বলিউডের আওতায় তো অনেক আম–বাংলা থেকে তেলেগু-উড়িয়া!

[youtube id=”-_m2XEbyNnw”]

আমরা এই ওয়াজে বাংলা আর হিন্দি লইয়াই থাকি; ১৯৫৪ সালে বলিউডে নাগিন সিনেমার রিলিজ হয়, এই সিনেমার গল্প মে বি বাংলাদেশের বেঁদে পিপলের উপর, লিখছেন ফরিদপুরের বিজন ভট্টাচার্য– ইনি মহাশ্বেতা দেবীর ভাতার, নবারুণের বাপ; মিউজিক করছেন হেমন্ত মুখার্জী। এইটার “মন দোলে, মেরা তন দোলে… ” আর ‘বিণ মিউজিক’ পরবর্তী সব সাপের সিনেমার রেফারেন্স পয়েন্ট হইছে, এখনো পিপল সাপের মিউজিক বলতে ওইটারেই বোঝে। গানটা গাইছিলেন লতা।

১৯৫৪ সালের আগেই কুমিল্লা/ত্রিপুরার রাজবংশের পোলা শচীন দেব বর্মণ বলিউডে সাকসেসফুল মিউজিক ডিরেক্টর হইছেন। বলিউডের গান/মিউজিক নাড়াচাড়া কইরা কিছু ব্যাপার মনে হইলো; যেমন, হেমন্তের নাগিনও একভাবে শচীন দেবেরই ক্রিয়েশন! ১৯৪০ দশকের বলিউডের মেইন/হিট গানগুলি তালাশ করলাম; মনে হইলো, ১৯৫০ দশকের হিট মিউজিকগুলি আগের দশক থেকে সিগনিফিকেন্টলি তফাতে। এই তফাতটা বানাইছেন শচীন দেব–বাংলার মিউজিক দিয়া, যেগুলিরে আমরা এখন ফোক কইতে আরাম পাই! হেমন্তের নাগিনে সেই ফোকেরই টাচ পাই–গল্পেও তো সেইটাই আছে!

[pullquote][AWD_comments][/pullquote] তখনো ঢাকায় বাংলা সিনেমা হয় নাই, কোলকাতায় হইতাছে; তো, ওই মিউজিকেরা বা গল্পেরা কতটা জায়গা নিতে পারছে কোলকাতায়? এইসব লইয়া ওনারা যে বলিউডে গেলেন সেইটা কি ওনাদের পার্সোনাল লোভের ব্যাপার, নাকি কোলকাতার রিজেকশন? হেমন্ত কোলকাতা-বোম্বে দুই ইন্ডাস্ট্রিতেই কাম করছেন, বাট কোলকাতায় ফোক-টাচের মিউজিক দিতে পারেন নাই মে বি, বলিউডে যেইটা পারছেন; হেমন্তের মতো শচীন ফ্লোটিং আছিলেন না ততো, উনি কোলকাতায় ট্রাই করছেন কয়েক বছর, পরে পার্মানেন্টলি বলিউডে গেছেন; বহু বছর পরে ১৯৭৬ সালে আবার একটা বাংলা সিনেমায় মিউজিক দিছেন মনে হয়।

শচীন ততো ফ্লোটিং আছিলেন না মানে তাঁর যেই মিউজিক্যাল সিগনেচার/দস্তখত [ref] *তোমরা যা করো সেইটা আমি পারি, তোমাগো চাইতে ভালোই পারি, বাট আমি তো আমি! একে তো ফালতু কাম করি না আমি, তা বাদে আমার দস্তখত ভালো লাগে আমার–আমার কামে আমার দস্তখত রাখবো আমি। না, আমার ব্যাপারে কই নাই, এইটা শচীন দেব বর্মনের স্কেচ করলাম একটা! একটা হিন্দি সিনেমায় প্লেব্যাক করছিলেন দুইটা গানে, পরে গান দুইটা বাদ দিয়া আরেক সিঙ্গারকে দিয়া গান দুইটা গাওয়ায় ডিরেক্টর/প্রোডিউসার; এস ডি পরে আরেক হিন্দি সিনেমার মিউজিক ডিরেক্টরের কাম পাইলেন; গান হিট হইলো বাট শুইনা আমার মনে হইলো, এস ডি’রে পাইলাম না মিউজিকে–কই তাঁর দস্তখত! বাট যা চলতাছে সেইটাও যে তিনি পারেন সেইটা দেখাইলেন এস ডি ওই সিনেমার মিউজিকে; তারপরের সিনেমা থেকেই তাঁর দস্তখত দিতে থাকলেন পোক্ত কইরা। হিন্দির আগে কোলকাতায় কিছু নাটক আর সিনেমায় কাম করছেন; কোলকাতা তখন রঠার দখলে– কোলকাতার মিউজিক ভিক্টোরিয় লাজুকতা আর ব্রাহ্ম নিবেদনে ঠাসা; ফিউডাল রঠার রেসপেক্ট নাই পিপলের আর্টে, বড়জোর আধা-উপনিষদীয়, দেহের ভিতর দিয়া দেহ ছাড়াইয়া যাইতে চাওয়া লালনের সুফিয়ানারে কতক চুরি করা যায় বটে–‘বিশ্ব নাগরিক’-এর সেইটা দরকারিও বটে! এর কোনটাতেই নিজেরে ছদকা দেন নাই এস ডি; সে-ও এক রাজবংশের বটে, তবু প্রজার আর্টে ফানা–চটুল, একটু এরোটিক, ফূর্তিবাজ–লেবারের অবসর যেমন নিজেরে খুইলা ফেলার টাইম–হুকুমের অ্যাবসেন্সে নিজের জয়েন্টগুলি খোলা যায় এইবার, বাতাসে নাইতে নাইতে ক্লান্ত হওয়া যায় আবার, খুনসুঁটির ইরেজারে মুছে ফেলা আজকের দাগগুলি, কালকের জন্য নিজেরে বানাইয়া তোলা আবার! সেই পিপলের আর্ট সেলিব্রেট করতে থাকেন এস ডি, দরবারের বাঈজীরে নাচান পিপলের মিউজিকে।এই দস্তখত টলারেবল না তো রঠা কোলকাতার…!/মনু [/ref] সেইটা ছাড়তে ততো রাজি আছিলেন না মনে হয়–বলিউডের একদম শুরুতে একটু ছাড় দিছেন রিজেকশনের পরে, বাট তারপর থেকে সিগনেচার দিতে ছাড় দেন নাই। নজরুলের কামে মনে হয়, উনিও হেমন্তের মতোই ‘ফ্লোটিং বিটুইন ক্যাটেগরিজ’ টাইপ আছিলেন; ‘আলগা কর গো খোঁপার বাঁধন, দিল ও হি মেরা ফাস গ্যয়ি…’ টাইপ আইটেম গান বাদেও উনি ‘সাপেরা’ নামে একটা হিন্দি সিনেমার স্ক্রিপ্ট লিখছেন, যেইটা হয়তো ১৯৫৪ সালের নাগিনের আম্মা! সাপেরা আসলে বাংলা সিনেমাই, হিন্দিতে ডাবিং করা হইছিল। কিন্তু নজরুলদের এইসব চেষ্টায় তেমন ফল হয় নাই, নিজেরাও থাকেন নাই ঐখানে; মোটের উপর কোলকাতায় আমজনতার এইসব মালামাল বিশেষ পাত্তা পায় নাই; সেইটা ক্লিয়ার হয় সত্যজিৎ বা উত্তমরা কোলকাতার সবচে সেলিব্রেটেড সিনেমার লোক হওয়ায়। এমনকি বাংলা সাপেড়া সিনেমাও বামুন বাংলাতেই মে বি; সিনেমার ক্লিপ পাই নাই, কিন্তু গান পাইলাম, নজরুলেরই লেখা। ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই…’

[youtube id=”wITSoUShPWQ”]

–গানটা গাইছেন কানন বালা, জটিল রাগের গান; ভাবে মনে হইতে থাকে শহুরে মিডল ক্লাসের কেউ পাগাড়ে যাইয়া মইজা গেছে, গান গাইতাছে সে, সাপুড়ের ভাবের মনে হয় না! ‘আকাশ’ শব্দটাও তো আমের শব্দ না, ডেমোক্রেটিক হিসাবে আসমান-ই বেশি আম, এখনো, জীবনানন্দের আকাশ বা নীল আকাশের নিচে’র পরেও! তবু এই সিনেমা বা গানে যতটা আমভাব আছে তাতে আরেকটু বাতাস দিলে নজরুল মে বি আমের দিকেই যাইতেন, হুমায়ুনের ঘেঁটুপুত্র কমলা’র আদি ভার্সনটা হয়তো নজরুলই বানাইতেন–লেটোর দলে নিজের এক্সপেরিয়েন্সের ভিতরেই তো আছিল নজরুলের!

[youtube id=”QJ9s1T4poBU”]

তো, এখন তক আমার থিয়োরি হইলো, কোলকাতা বিজন বা শচীনদের নেয় নাই, খেদাইয়া দিছে; কেননা, কোলকাতার আবহাওয়া ডেমোক্রেটিক আছিল না একেবারেই, বোম্বের তুলনায়। বোম্বের সিনেমা যেমন কলোনিয়াল মিডল ক্লাসের বাইরের হিউজ অডিয়েন্সকে পাত্তা দিছে, তাগো দেখাইতে চাইছে, বেচতে চাইছে, কোলকাতার সিনেমা সেইটা চায় নাই; রাজ কাপুর বা দিলীপকুমার সব ক্লাসের হিরো হইতে পারছিলেন, অমিতাভ হইছেন শাহেনশাহ্, বাদশাহ শাহরুখ আর কোলকাতায় উত্তম মিডল ক্লাসের ‘মহানায়ক’ বটেন। deshpremeeএই মহানায়ক অমিতাভের লগে হিন্দি সিনেমা করতে যাইয়া পুচকে বাঙালি হইয়া আছিলেন! [ref]দেশপ্রমী নামে ১৯৮২ সালের একটা হিন্দি ছবির পোস্টার এইটা; ইন্ডিয়ার ফ্রিডম ফাইটার অমিতাভ ১৯৪৭ সালের পরেও ডোমেস্টিক ভিলেনদের বিরুদ্ধে ফ্রিডম ফাইট চালাইয়া যাইতাছেন–মাস্টার হিসাবে, মাস্টারমাইন্ডও সিনামার।

আর উত্তম কুমার হইলেন ভারতনগর নামের একটা বস্তির চারটার ভিতর বাঙালি নামের একটা অংশের ডন; আরো তিনটা অংশের নাম হইলো পাঞ্জাবি, মাদ্রাজি এবং মুসলিম।

সো ইন্টারেস্টিং! ভারতে অমিতাভ আর উত্তমের পজিশন সো স্টানিংলি সিম্বলাইজড…ফিল্ম হিস্ট্রি আর পলিটিক্যাল হিস্ট্রি–সেইখানে হিন্দি এবং অন্যান্য, বাঙালি আর মোসলমান যেমনে দেখা হয়…ইত্যাদি…! [/ref] ১৯৫৫ সালের হিন্দি দেবদাসে সুচিত্রার যেই হিউজ বলিউড জয় সেইটা আর কন্টিনিউ করতে পারে নাই মে বি ঐ পুচকে বাঙালি নাগরের গোস্বায়!

কনজার্ভেটিভ/ফিউডাল কোলকাতা সিনেমারে পপ আর্ট হইতে দিতে চায় নাই, বাট শচীন-বিজনের আর্ট ভাবনা আছিল পপ-নাগর! হেমন্তেরও আম বা পপ আর্জ/কামগুলি বলিউডেই করতে হইলো মে বি তাই!

কোলকাতা যে পপ হইতে রাজি হইতে পারলো না তার মেইন কারণ মে বি বাংলা বুলি লইয়া খুবই কনজার্ভেটিভ পজিশন; কমন/আম বাংলায় মুভি করার বদলে কোলকাতা মুভি বানাইছে সেন্সর্ড এবং প্রমীত/বামুন বাংলায়। মডার্ন বাংলা বানাবার নামে বিদ্যাসাগর-রঠা যেই বাংলাটা বানাইছিলেন সেইটা ডেমোক্রেটিক আছিল না, তার উপর, ওইটা হিন্দু ধর্মের ছাকনিতে ফিল্টার্ড খুবই! বলিউড হিন্দির ব্যাপারে অমন কনজার্ভেটিভ আছিল না, হিন্দি সিনেমা বানাবার নামে তাঁরা আদমীরে মনুষ্য বানায় নাই–কেননা, আদমী-ই কমন বা আমের হিন্দি; রিলিজিয়ন চর্চা না কইরা বরং ব্যবসা করতে চাইছে সব ক্লাসের লগে, যা কিছু পয়সাফ্রেন্ডলি হওয়া পসিবল তারেই ঢুকাইছে বলিউডে; সেই কারণে হিউজ শিয়া মোসলমান পাই বলিউডে, কিছু সূন্নী, দরবারী/মোঘল মিউজিক-ডান্স, ফোক, বাংলার মতো পেরিফেরির পয়সাফ্রেন্ডলি এলিমেন্টস নিছে গরুর ঘাস খাবার মতো কইরা (গোগ্রাসে)!

ঢাকার বাংলা সিনেমা কোলকাতারেই ফলো করছিলো–সেই ‘মুখ ও মুখোশ’ থেকেই, কেবল মিডল ক্লাসের গপ্পো লইয়াই, এবং অবশ্যই বামুন বাংলায় (সিনেমার অশিক্ষিত শমসের ডাকাত বামুন বাংলায় কথা কয়)। বাট হিন্দি আর উর্দু সিনেমা দেখতে দেখতে কোলকাতা থেকে সইরা যাইতেছিল ঢাকার সিনেমা।

দেখতে দেখতে মানে হইলো আমের দিকে যাওয়ার ছবক পাইতেছিল; আসলে উপায়ও আছিল না কোন, সাকসেসফুল বাংলা সিনেমা বানানো যাইতেছিল না; কেননা, একে তো কোলকাতার খারাপ নকল, তার উপর পয়সা উসুল হইতে যেই সাইজের মিডল ক্লাস দরকার সেইটা নাই পূব পাকিস্তানে–আর আমের লগে ব্যবসা না করার ডিসিশন তো নেওয়াই আছে আম বাংলার দিকে পিঠ দিয়া থাকায়।

সো, ছবক লইতে রাজি হইলেন ঢাকার ডিরেক্টররা; আমের দিকে গেলেন, ইবনে মিজান বানাইলেন রূপবান, পরে জহির রায়হান বানাইলেন বেহুলা! আম বাংলার কাহিনি এগুলি, সিনেমার মিউজিক আর গানেরাও আম বাংলায়; মুভিগুলি সুপারহিট, আমের পয়সায় পাওয়া গেল আরো ছবি বানাবার রসদ। তবু খেয়াল করলেই বুঝবেন, এঁনারা আসলে জনতার লগে ধানাই-পানাই করছেন! এইসব ডাইরেক্টর আসলে বামুন বাংলার লোকই থাইকা গেছেন; সিনেমার গরিব/মুর্খ পাটের মুখে আম বাংলা বুলি দিছেন, বাট নিজেদের ক্লাসের, শিক্ষিতের মুখের বুলি সেই বামুন বাংলাই! জহির রায়হান অবশ্য কোলকাতার সহি মুরিদ হইয়াই থাকলেন মোটামুটি; ১৯৬১ সালে ‘কখনো আসেনি’তে ডাব্বা মারার পর উর্দু সিনেমা বানাইলেন জহির সাব, তারপর ১৯৬৬ সালে বেহুলা; বেহুলায় আম বাংলার কাহিনি লইলেন ঠিকই বাট ওনার বেহুলা কথা কয় সেই বামুন বাংলাতেই; ‘কখনো আসেনি’ হতে ‘জীবন থেকে নেয়া’–ওনার ছবিগুলি বামুন বাংলাতেই কোলকাতার ভাব-ভঙ্গি-বুলি লইছেন, কোলকাতার কাছে যেইটা চাড়ালের আর্ট সেইটা লন নাই; পূবের বাংলার জনতারে কোলকাতার আর্ট খাওয়াইতে, বুলি শিখাইতে আয়ু খরচ করছেন নিজের! [ref] জহির রায়হানের প্রথম চলচ্চিত্র ‘কখনো আসেনি’ (১৯৬১) বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসেই এক ব্যতিক্রমী সৃষ্টিকর্ম। একজন প্রায়-বেকার তরুণ পেইন্টারের ঘাড়ে দুই বোনের দায়িত্ব, অথচ আর্থিক সামর্থ্য নেই তার। অন্যদিকে প্রতিবেশী ধনাঢ্য ব্যক্তির সংগ্রহে বহু ভাস্কর্য, তার সংগ্রহের আছে রক্তমাংসের এক নারীও। অন্যান্য সংগ্রহের মতোও এই নারীর মালিক সে। সেই নারীর সঙ্গে পেইন্টার যুবকের সম্পর্ক হয়, কিন্তু সংগ্রহশালা থেকে নারীকে উদ্ধার করতে পারে না যুবক। এদিকে দারিদ্র্য সইতে না পেরে দুই বোন আত্মহত্যা করে। মৃত দুই বোনের ছবি এঁকে পেইন্টার যুবক নিজেও আত্মহত্যা করে। ছবির শেষ দৃশ্যে দেখা যায় আরেক পরিবার আসছে বাড়িটিতে। সেখানেও এক যুবক, তার দুই বোন সঙ্গে। আর সংগ্রহশালার নারীটি তখনও বন্দি, আগের মতোই। এভাবে এক রহস্য দিয়েই চলচ্চিত্রটি শুরু হয়েছিল এবং রহস্য দিয়েই চলচ্চিত্রটি শেষ হয়। রহস্যময় এই চলচ্চিত্রের ধনাঢ্য ব্যক্তিটিও স্বৈরতান্ত্রিকতা ও পুরুষতান্ত্রিকতার এক প্রতিনিধি যেন। রহস্য ও প্রতীকের মধ্য দিয়ে জহির রায়হান যেন এক রাজনৈতিক বার্তাই দিলেন ‘কখনো আসেনি’ চলচ্চিত্রে। ‘কখনো আসেনি’ বাংলাদেশের চলচ্চিত্র কারখানার মাপে এক অগ্রগামী সৃষ্টিকর্ম; দর্শক ও সমালোচকদের কাছে তা দুর্বোধ্যই থেকে গেছে। ফলে এধরনের চলচ্চিত্র জহির রায়হান পরে আর নির্মাণ করেন নি।”/ Fahmidul Haq, মাস্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়
………..
দ্যাখেন, কেমনে কেমনে দেশে সুইসাইড গ্রেটেস্ট পলিটিক্যাল অ্যাকশন হইয়া উঠলো; এসথেটিক সল্যুশনও জীবন নামের ঝামেলার! জহির রায়হার এই সল্যুশন দেখাইলো আরেকবার, সেইটারে এখন আবার আরেকজন ইন্টেলকচুয়াল আগাইয়া থাকা আর্ট হিসাবে সার্টিফাই করলেন। আজকে ড. জাফর ইকবাল নামের আরেকজন মাস্টার/ইন্টেলেকচুয়াল আবার কখন, কোন ধরনের ফেইল্যুরের পরে সুইসাইড করা উচিত সেই এথিকসও দেখাইয়া দিলেন। এর আগে আরেকভাবে জীবনানন্দ দাশের দেখানোটাও জনপ্রিয়। আহমদ ছফাও গায়ে আগুন দিয়া মরতে চাইছিলেন পলিটিক্যাল অ্যাকশন হিসাবে। এগুলির ফল তো প্রায়ই পাই আমরা; টিজ করলে সুইসাইড করে দেশের মাইয়ারা প্রায়ই, রেপড হইলে করে, কোন মাইয়া সেই উদ্যম না পাইলে ফেমিলি বইলাও দেয় যে তার সুইসাইড করা উচিত; প্রেমে ছ্যাকা খাইয়া সুইসাইড করে, চাকরি না পাইয়া করে, কয়দিন আগে একজন ফ্রিডম ফাইটারও সুইসাইড করার কথা বলছিলেন কেন যেন, হুমকি হিসাবে। ‘আমার মরার জন্য অমুক দায়ী’–এমন প্রতিশোধের সুইসাইডও করেন অনেকে; নিজের দাম বুঝাবার জন্যও করেন এমনকি! এই অঞ্চলের পলিটিক্যাল হিস্ট্রিতে ব্যাপারটা আরো একভাবে আছে মনে হয়; গান্ধী থেকে নজরুল পর্যন্ত অনশন করছেন, নিজের ইচ্ছায় না খাইয়া মরার ঘোষণা তো খুবই হিট মুভমেন্ট! যেই দেশ জনসংখ্যারে মনে করে প্রধান সমস্যা, আনএমপ্লয়মেন্ট এমন একটা মাত্রায় যে, চাকরিজীবী মরলে আনন্দ হবার সম্ভাবনা, যেই দেশে সবচাইতে বেশি মারতে পারা লোক ইলেকটেড হয়, গণধোলাইয়ে মরা দেখাটা বিরাট প্লেজার, ক্রসফায়ার জনপ্রিয় একটা ব্যাপার, সেই দেশে মরার ভয় দেখায়, হুমকি দেয় আবার! সো ফানি!!/মনু [/ref]

এমন ধানাই-পানাই বা বেঈমানী বা ঘুঘলামী পূব পাকিস্তানের মিডল ক্লাস বাঙালিরা আগেও তো করছিল! ১৯৫২ সালে বাংলার জিতটা তো পুরাই দখল করছিল বামুন বাংলা; অথচ, আমের বাংলারে যদি ভুল/অশুদ্ধ বাংলা ধরেন তাইলে সহি বাঙালি তো এখনকার চাকমাদের চাইতে বেশি হবে না শুমারিতে! ১৯৫২’র দাবিটাই তাইলে করা যায় না, বাংলারে স্টেট ল্যাঙ্গুয়েজ বানানো তো দূরের কথা! মানে হইলো, আম বাংলা দিয়াই আপনে মেজরিটি হইছেন, আর জেতার পরে বেঈমানী করছেন, আমের বাংলারে ভেজাল বাংলা কইয়া বেয়াদবি করছেন।

বাট ইবনে মিজানরা ঘুঘলামী/ধান্দালি করলেও একটা জিনিস সামনে আনছেন; নোয়াখালী বা বগুড়া বা পূর্ণিয়া বা মুর্শিদাবাদের বাঙালিদের বা শিক্ষিতের যে কমন একটা বাংলা থাকা পসিবল, সেইটা দেখাইছেন; আনুমানিক একটা কমন/আম বাংলা দিছেন গরিব/মুর্খ পাটগুলির মুখে, যেইটারে কোন একটা অঞ্চলের বাংলা (ধরেন, নোয়াখাইল্লা) বলা যায় না, কেবল মুর্খের বাংলা কইতে পারবেন না; কেননা, ঐ বাংলাটা দিয়াই তো সিনেমার মুর্খেরা কম্যুনিকেট করতাছেন শিক্ষিতের লগেও! এইটাও কম বড়ো কাম কইবো না আমি; এইটা তাবত বাঙালিরে আম হিসাবে ভাবতে রাজি হওয়া অনেকটাই, সিনেমার আমের আর্ট হবার দিকে যাইতে থাকা! মিউজিক আর পোয়েট্রি/লিরিকস-এ তো পুরাই আম হওয়া! সো, এইটারে–ইবনে মিজানদের কামগুলিরে কইবো আমের দিকে যাইতে থাকার একটা ধাপ!

১৯৬৫ সালের পরে হিন্দি আর ঢুকতে না পারলেও উর্দু সিনেমা এবং পাকিস্তানী হবার দেমাগে কোলকাতা থেকে সরার আগ্রহ বাড়ছিল মে বি, কোলকাতার লগে ঢাকার ফাইটের একটা আইডিয়াও আছিল। আইউবের রিঅ্যাকশনে পূব পাকিস্তানে রঠাগানের রমরমা বাজারের ভিতরেও তাই বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের আগে-পরে কমন বাংলায়, সব ক্লাসের ভিতর পপুলার হবার বাসনা লইয়া ঢাকায় বাংলা সিনেমা হইছে; সুজন-সখী বা রূপবান বা লাইলী-মজনু এইসব সেই ডেমোক্রেটিক/পপ হবার বাসনার মুভি, একটা অনুমিত কমন বাংলায় এগুলির ডায়লগ-গানের অনেকটাই।

[youtube id=”LpzzZFJvNAA”]

“ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না…”, “আমার কাঙ্খের কলসী, গিয়াছে ভাসি…”, “সব সখীরে পার করিতে…”, –এইসব গান আমরা পাইছি কোলকাতা থেকে সরতে পারায়। মাগার ১৯৭১ সালের পরে উর্দু সিনেমাও বন্ধ হয়, হিন্দিও আর ঢুকতে দেওয়া হয় নাই প্রোটেকশনের নামে। এই সুযোগেই কোলকাতা আবার টেক-ওভার করে। আইউব যখন রঠাগান গাইতে মানা করে তাঁর রিঅ্যাকশন হিসাবে পূব পাকিস্তানে যেই রঠাজিকির শুরু করে আওয়ামী কালচার-লেবারেরা সেইটাই ঢালিউডরে দখল করে আবার, বলিউড বা লাহোরের মোর ডেমোক্রেটিক/পপ আর্ট ঢুকতে না পারা ফাকা মাঠে!

[youtube id=”vDpOcUc4m2g”]

পপুলার বাংলা ঢং, গল্প, মিউজিক, বুলির ডিরেক্টররা ক্রমেই কোণঠাসা হইয়া পড়েন, কুড়ি বছরের ভিতর–তাগো আর্টকে ছোটলোকের বিনোদন হিসাবে ট্রিট করা হইতে থাকে; আমাদের মনে পড়বে, দেশের সবচে বেশি কামাই করা সিনেমা বেদের মেয়ে জোসনারে অনার দেই নাই আমরা, অঞ্জুর বডি লইয়া হাসাহাসি করছি, অঞ্জুর কান্দনে আমাদের হাসি পাইছে, ডাইরেক্টর তোজাম্মেল হক বকুলরে স্রেফ একটা আনকালচার্ড নামের বেশি ভাবতে নারাজ, বকুলের নসিবে উইকিপিডিয়ার একটা পেজও দিতে পারি নাই আমরা!

[youtube id=”Jy_-gYVWNrU”]

কোনটারে কইলাম কোনঠাসা? নাগপূর্ণিমা সিনেমা এই ব্যাপারে ভালো একটা নজির। সোহেল রানা-ববিতার এই সিনেমা বাইদা/সাপুড়ে মানুষদের লইয়া; বাইদা বা অন্যান্য গরিব/অশিক্ষিত মানুষ লইয়া বানানো সিনেমাগুলিতে অন্তত আম বাংলা পাওয়া যাইতো, সেই সব সিনেমায় যদিও শিক্ষিত পাটগুলি বামুন বাংলাতেই ডায়লগ দিতো; নাগপূর্ণিমা সিনেমায় বামুন বাংলা অশিক্ষিতদেরো পুরা দখল কইরা ফালায়! এই সিনেমার সাপুড়ে বাইদারাও বামুন বাংলায়! যেমন, সাপুড়ে সর্দার মিটিং শেষে কয়, ‘সভা ভঙ্গ করা হইলো।’! ঢালিউডে অশিক্ষিতের কমন বাংলা হিসাবে যেইটা এতোদিন এলাকা-ক্লাস ছাড়ানো আম বাংলা হিসাবে আছিল, নাগপূর্ণিমা সেইটারে পুরাপুরি ডিনাই করলো। আস্তে আস্তে ১৯৮০/৯০ দশকে ঢালিউড পুরাই বামুন বাংলা দখল কইরা লয়।

[youtube id=”czwxCL_D0D4″]

অমন দশার মাঝেই রূপবানের মতো অনেক সিনেমাই বানাইছেন ইবনে মিজান, আজিজুর রহমান, আমজাদ হোসেন, বকুলরা। আমজাদ হোসেন লইয়া আরো দুই কথা কইতে হয়; উনি ফোক বা মিথে থাকেন নাই, উনি কন্টেম্পরারি গেরাম লইয়া মুভি বানাইছেন, গোলাপীরে লইয়া গ্রাম টু আরবান ফোক-ফ্যান্টাসি বানাইছেন।

বামুন আর আম, দুই বাংলাতেই সিনেমা হইতেছিল ঢাকায়; কিন্তু আমের আর্ট, সিনেমা-মিউজিক আমরা মিডল ক্লাস বড়জোর লোক-ফোক-গরিব হিসাবেই নিছি, কনজ্যুম করছি আর বামুন বাংলা আর্টকে নিজেদের আর্ট হিসাবে নিয়া বুলবুলের মাঝে উত্তম-সৌমিত্রের তালাশ করছি, ববিতা আমজাদের গোলাপী হইলেও তাঁর মাঝে পাইতে চাইছি সুচিত্রা-তনুজার ঢঙ; ওনারাও তাবত মন দিয়া বামুন বাংলার সহি উচ্চারণে বিজি হইলেন, মোহাজের রাজ্জাকরে পাইয়া আমরা ভাবলাম দুধই তো, এর মাঝেই পাইবো কোলকাতার দুধের স্বাদ! লগে আমরা টিভির ভিতর ঢুইকা পড়লাম আমের আর্ট এড়াইতে; পিওর বামুন বাংলা পাইলাম যেন আফজাল-সুবর্ণা-শম্পা রেজার মাঝে। [ref] আরেকটু মনোযোগ দিলেই বুঝবেন, আপনেও তখন আমার মতো মিশা সওদাগরের দলে যাইবেন; মানে, আপনেও আমার মতোই মিশা সওদাগরের চোখে দেখতে পারবেন যে, কেন ঢালিউডের মেইনস্ট্রিমে টিভি’র অ্যাক্টরদের অভিনয় অপছন্দ করার কথা! আমাদের বাসায় কাম করা দিনা নামের মাইয়াটা যদিও স্টার জলসাই বেশি দেখে মনে হয়, তবু মাঝে মাঝে দেশি চ্যানেলে ঢালিউডি মুভি দেখে মাঝে মাঝে, সেই কারণেই মাঝে মাঝেই চোখে পড়ে ঢালিউডি সিনেমার গান বা অন্যান্য সিন; তাতেই বুঝতে পারি টিভি’র অ্যাক্টরদের ঢালিউডি কাম; কিছুখন আগে দেখলাম ইমন-বিন্দু’র নাচ-গান। সিনেমায় দেখবেন, ইমন-বিন্দু ধরনের টিভি থেকে আসা অ্যাক্টররা অঞ্জু-ইলিয়াস কাঞ্চন-মাহী-শাকিব খানের মতোই নাচে, কান্দে, ডায়লগ দেয়। আরেকটু মনোযোগ দিলে বুঝবেন আসলে ওইগুলি তাগো মতো নাচ-কান্দন-ডায়লগ না আদৌ, ওইগুলি আসলে অঞ্জু-ইলিয়াস কাঞ্চন-মাহী-শাকিব খানদের মক করা! ওনারা ঢালিউডের অ্যাক্টরদের মক করতে থাকেন, মশকরা হিসাবে নাচ-কান্দন-ডায়লগ করতে থাকেন, সেইটারেই দেখা যাইতে থাকে অঞ্জু-ইলিয়াস কাঞ্চন-মাহী-শাকিব খানদের মতো অ্যাক্টিং! মিশা সওদাগররা ভালোই টের পান এইগুলি, সেই কারণেই অপছন্দ করেন; এইটা কেবল ঢালিউডের অ্যাক্টরদের অনার না দেওয়া না, ঢালিউডের বিপুল অডিয়েন্সের টেস্ট নিয়া মশকরাও! এই মশকরা টিভিতেই পয়দা হইছে–মে বি সেলিম আল দীন বা লাভলুদের হাতে; একটা অডিয়েন্সের ভিতর মাল বেচতে চাওয়া, তাগো টাকায় লোভ–তাগো টেস্টে ভূয়া অনারের ছলে মশকরা। এর আগে হুমায়ুন ফরিদি’র ভিতর এই এটিচ্যুড আছিল না, এইটা নতুন। ফরিদি বা গোলাম মোস্তফা ভিন্নতা লইয়া হাজির হইছিলেন, এমন অপমান কইরা যান নাই ঢালিউডে; তাগো অপছন্দ করারও দরকার হয় নাই তখন অতো…! [/ref]

তবে, মাসুদ পারভেজের একটা সিনেমা পাইলাম–এইটা খুব গুরুত্বপূর্ণ। মাসুদ পারভেজ বহু কারণেই ইন্টারেস্টিং; ‘ড্যাশিং হিরো’ হিসাবে পরিচিত সোহেল রানাই ডাইরেক্টর হিসাবে নিজের নাম লিখতেন মাসুদ পারভেজ! দুই নামই ইউজ করছেন গুণাহগার সিনেমায়–ডাইরেক্টর আর নায়ক–দুই নামে দুইটাই উনি!

[youtube id=”qHf6KSh8_pc”]

গুনাহগার সিনেমায় বামুন বাংলারে পুরা ডিনাই করলেন মাসুদ পারভেজ! গরিব-ধনী-শিক্ষিত-অশিক্ষিত প্রায় সবগুলি পাটই এই সিনেমায় আম বাংলায় কথা কয়! গুনাহগারের ডায়লগ:

সো.রানা: ওই ছেড়ি, তুই কেডা…?

ববিতা: আস্তে কন, আস্তে কন… মর্দের জাত কি নরম হইয়া কথা কইতে পারে না!

–গুনাহগার

ববিতা, সোহেল রানা আর খলিলের অভিনয় স্পন্টেনিয়াস খুবই, তাগো পাটগুলি গরিবের না, খুব শিক্ষিত না বটে; বাট বামুন বাংলায় ডায়লগ দেবার মতো পজিশনে আছে মোটামুটি সবাই–ঢালিউডি পাটের হিসাবে; কাহিনি কিছুটা আন্ডারওয়ার্ল্ডের কওয়া যায়–ক্রাইম থ্রিলার। এমনও আছে যে, খলিল বামুন বাংলায় ডায়লগ শুরু কইরা আম বাংলায় চইলা যায়! সোহেল রানাও বামুন বাংলা কইতে পারে; একটা সিনে গাড়ি থেকে একজনরে বাইর কইরা বামুন বাংলায় কথা কয়; দুইচারটা কিল-থাপ্পড় দিয়া আম বাংলায় শাসায়! দেখা যাইতাছে, গাড়ির সমীহ কাটাইয়া উঠতে পারলেই আপনে আম বাংলায় কইবেন!

আরেকটা মজার সিনে দেখা যায়, ক্যানভাসার টেলিসামাদ ওষুধ বেচে, খদ্দেরকে কনভিন্স করতে বামুন বাংলায় লেকচার দেয়! এই যে খারাপ কামে বামুন বাংলার ব্যবহার, এইটা আরো করছেন আমজাদ হোসেন। আমজাদের সিনেমায় হামেশাই দেখবেন, ভিলেন বামুন বাংলায় কয়, নায়ক-নায়িকা আম বাংলায়। ঢালিউড পুরা উল্টাইয়া যায় পরে; মান্নার মুভিতে মনে পড়ে, নায়ক মান্না বামুন বাংলাই হামেশা ব্যবহার করছেন, আর ভিলেনরা হামেশাই আম বাংলা! আমজাদে যেই রাজীব বামুন বাংলায় শয়তানী করে সেই রাজীব কাজী হায়াতে আম বাংলায় শয়তানী করে!

যাহোক, গুনাহগার সিনেমার আসল গুরুত্ব বোঝা যাবে ১৯৯০ দশকে প্রাইভেট টিভি চ্যানেলের নাটকের নতুন একটা ধারার শুরু হওয়াটা খেয়াল করলে। তখন একটা আম বাংলায় নাটক শুরু হয় ফারুকী/আনিসুল হকের হাতে। এই আম বাংলাটায় শিক্ষিত মিডল ক্লাসের বাইরে কম চেনা ইংরাজি শব্দ একটু বেশি; সেই কারণে অনেকে ভাবলেন, এইটা আরবান ঢাকার মুখের বুলির নাটক। মুখের বুলি আলবত; মাগার খেয়াল করলে দেখা যাবে, মুখের বুলির বাইরেও এই বুলিটা ক্লাস উতরাইয়া উঠতে পারা একটা বাংলা; সব ক্লাসের, সব এলাকার মানুষের মাঝেই পপুলারিটি পাইছিল, এবং সেইটার আসল কারণ আম ব্যবহারের বুলি হওয়ায় অভিনয়ের স্পন্টেইনিটি–উচ্চারণে বাড়তি মন দিতে যাইয়া অভিনয়ে মনের কমতি পড়তাছে না, আবার একই কারণে বুঝতে পারতাছে সবাই–কম্যুনিকেটিভ।

[youtube id=”Xn0tHIK4h88″]

মাসুদ পারভেজের গুনাহগার এই নয়া ভিজ্যুয়াল মিডিয়ার আম্মার মতোই, এই আম বাংলাটাতেই উনি গুণাহগার বানাইছেন! তালাশ করলে আমরা আরো নজির পাবো হয়তো। গুনাহগারের মতো সিনেমা খুব না পাইলেও ঐ সময়ের বলিউডের একটা পাওয়ারফুল ট্রেন্ড আছিল, কোলকাতার ফিল্মোগ্রাফিরে পাত্তা না দেওয়া; বদলে বলিউড মন টানছিল তাগো। কোলকাতাবাদীরা এই ঘটনারে হিন্দির দাপট হিসাবে ভাবাইতে চায়, তাতে করে কোলকাতাবাদ আসানে গোপন করা যায়।

কিন্তু দুই ধারার সিনেমা তুলনা করলে আমরা দেখবো, কোলকাতাবাদ কেবল সেই কলোনিয়াল ক্যাপিটালে পয়দা হওয়া, প্রজাদুশমন জমিদারির টাকায় জিন্দা থাকা মিডল ক্লাসের রুচিরে তোয়াক্কা করে, বুলি থেকে মশকরা–সবই কোলকাতার তাগো, জনতায় আদব নাই–বড়জোর মাস্টারি কইরা মন দখল করতে চায়। ওদিকে, বলিউডে মন দেওয়া ডাইরেক্টররা আসলে বলিউডের কাছে স্রেফ একটা এটিচ্যুডের ছবক লইলো! জনতার লগে আর্ট-কালচারের রিলেশন বুঝতেই বলিউডের হেল্প নিলো। সেই হেল্প লইয়াই তারা বাংলাদেশের জনতার রুচি-গল্প-আর্ট-দুঃখ-ইশক-বুলি-রিলিজয়নকে পাত্তা দিতে শিখলো। ‘দো-জাহানের মালিক তুমি, হে পরওয়ারদেগার…’ –এই গানের পয়দা হইতে পারে না কোলকাতার আর্ট ভাবনায়, কোলকাতা যেমন একসাথে কইবে জ্বীন-ভুত, তাতে জ্বীনের বাদশা সিনেমা পয়দা হইতে পারে না, কোলকাতার আর্ট মাজারে যাইতে দেবে না আপনারে! কোলকাতার আর্ট আপনারে ইভেন লিখতে দেবে না, ‘আমার সারা দেহ খেও গো মাটি, চোখ দুটো মাটি খেও না…’, কেননা, ওতে আছে কবরের রেফারেন্স; বদলে আপনারে দিয়া কেবল লেখাবে, ‘চিন্তার চেয়ে চিতার আগুন ভালো…’! বলিউডে মন দিয়া আপনে গাইতে পারবেন, ‘নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বান মারিলা, অন্তরে পিরিতের আগুন ধরাইলা…’, কোলকাতা আপনেরে গাইতে কইবে, ‘দৃষ্টিতে দৃষ্টিতে রেখে আমাকে, অক্ষিবন্ধনে শৃঙ্খলিলা, হৃদয়ে প্রেমের অগ্নি প্রজ্জ্বলিলা…!’ [ref]বাচ্চাদের জন্য বাংলা ছড়া-গান, নামতা ইত্যাদি নিয়া কিছু ডিজিটাল কনটেন্ট দেখতেছি(লাম) মরমী-অপারের লগে; বর্ণমালা শিখাবার সিস্টেম–কালচারাল প্রোডাক্ট।এইখানে গানে গলা দিছেন কয়েকজন, তার ভিতর শম্পা রেজা আর সুবীর নন্দীও আছেন; আমাদের কি ভালো লাগা উচিত? প্রায় কোন ঘটনাই না–তেমনভাবেও ভাবতে পারি আমরা; বাট ঘটনা বলে মাইনা নিয়া কালচারাল পলিটিক্স কিছু বুঝতে চাওয়া যাইতে পারে বটে। যারে বাঙালি কালচার বলে আইডেন্টিফাই করা হয় তার খুব কোরের জায়গাতেই পড়বেন এই দুইজন; একটা টাইমে হিউজ স্টারডমও এনজয় করতেন এনারা। সেই দিন আর নাই, দেশে স্টার কই আর! বাঙালি কালচার হ্যাজ ফেইল্ড। বিটিভিতে হুমায়ুন আহমেদের নাটক শম্পা রেজাদের বিদগ্ধতা, জীবনের গভীর কোন ট্রুথের ইনভেনশন, সিরিয়াসনেস-এ বড় আঘাত করতে পারছিল; তার আগেই পপ মিউজিক শুরু হইছিলো, বাট বাংলা গানে পপ মিউজিকের দাপট তৈরি হয় ১৯৯০ দশকে। জেমস, মাইলস্, বাচ্চুর যুগ সেইটা; বাট পরে আরো বেশ কিছু ঘটনায় পপ মিউজিকও কড়া বাঙালি কালচার মনে হইতে থাকে মে বি।

হুমায়ুন যেইখানে থামছিলেন সেইখান থেকে শুরু করেন ফারুকী জেনারেশন; কেউ কেউ সেলিম আল দীন আর সা. লাভলুর টিভি নাটকে সিরিয়াসনেস না পাইতে পারেন কতক, বাট সেইটা এক প্যারালাল জগত বানাইয়া তোলা, ইন্টারভেনশানের চেষ্টা নাই; বাট অবভিয়াসলি এন্টারটেইনমেন্ট আওয়ার দখল, অডিয়েন্সের টেস্ট গইড়া তুলতে থাকা, সিরিয়াসনেসরে জোকারের চেহারা বানাইয়া ফেলা! ওদিকে ফারুকীরা ঢাকার মিডল ক্লাস দেখায়, বাংলার উচ্চারণ থেকে বাক্য-ক্রিয়ারে আটার রুটির মতে বেলতে থাকে; এদের কাম আগেই সোজা বানাইয়া রাখছিলো মীনা কার্টুন, এলাকা-শ্রেণী ছাড়ানো এক বাংলা শুনাইয়া এবং বইলা। নতুন যেই কান তৈরি হইলো তাতে শম্পা রেজাদের প্রমিত/শুদ্ধ উচ্চারণ ফানি লাগা শুরু হইলো! ১৯৯০ দশকে আরো আসছে ডিশ টিভি, তার আগে থেকেই ভিসিআরের বলিউড আসছে; চ্যানেল ভি নিয়া আসছে ইংরাজি পপ–মাইকেল জ্যাকসন থেকে ম্যাডোনা, জে লো, ভেঙ্গা বয়েজ, শাকিরা, লেডি গাগা থেকে জাস্টিন বিবার আর সেলেনা গোমেজ–পপ ফ্লাড ভাসাইয়া নিয়া গেছে গা বাঙালি কালচার। হালে ইন্টারনেট, টরেন্ট, সোশ্যাল মিডিয়া ওই ফ্লাডে দিল নতুন মাত্রা–আগের অডিয়েন্স এখন কালচার প্রোডিউসারও, পাবলিকেশনে আসছে পুরাই নতুন ডাইমেনশন।

সো, বাঙালি কালচার তো রিফিউজি হইয়া গেল! শম্পা রেজা/কোর বাঙালি কালচার এখন তাই প্রমিত উচ্চারণ শিখাবার তালে আছে বাচ্চাদের; কান আর মুখ বানাবার কাজে ইনভেস্ট করতাছে নিজেদের। এখনকার যুদ্ধে হার মাইনা নিছে, নতুন সৈনিক বানাবার কাজে মন দিছে–একদম ছোট থেকে বড় কইরা তোলা, একদিন যেন এই সৈনিকেরা ফিরাইয়া আনতে পারে সেই পুরানা কান-মন-মুখ। আহা!বাট স্যাডলি, বাচ্চারা রাইমের মিউজিক-ভিজ্যুয়াল কনজ্যুম করতে করতে শম্পা রেজাদের এনজয় করতে পারে না আর, সেই সিসিমপুর কিসের খারাপ নকল সেইটা বুইঝা ফেলে, পোকোইয়ো আর মাশা আর ডোনাল্ড ডাকের টেস্টের লগে কমপিট করার কিছু তো পয়দা করতে পারে না উচ্চারণে মন গাইড়া রাখা বাঙালি মন![/ref] কোলকাতার মন লইয়া গাইতে পারবেন না, ‘আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখ, স্বপ্ন যদি মিথ্যা হইবো, হাতের আংটি কেন বদল হইবো গো…’! আপনে উরশ বুঝবেন না, জিকিরে ফানা হওয়ারে ভাবতে থাকবেন প্রি-মডার্ন ব্লাইন্ডনেস, তারপর আপনে লালসালু লেইখা ওয়াহাবি মুভমেন্ট আগাইয়া দেবেন আরেকটু!

[youtube id=”fNQ665DHXzY”]

বলিউড সেইসব ডাইরেক্টরদের বাঁচাইয়া দিছিল, বলিউডের ভাব তাগো গণদুশমন হামবড়া হইতে দেয় নাই, কোলকাতার মতো ফিউডাল সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে দূরে রাখতে পারছিল তাগো! বলিউডের কাছে তাঁরা জনতার এন্টারটেইনার হইতে শিখছে, শিখছে জনতার দুয়ারে আর্টের ফেরিঅলা হইতে।

তবে আরো দুইটা ঘটনা কইতে হয় এই ব্যাপারে; ১৯৮০ দশকে হুমায়ুন আহমেদ বামুন বাংলা থেকে বেশ কিছুটা বাইরে নাটক বানাইছেন, বাংলাদেশের আম বাংলার কাছাকাছি আছিলেন উনি অনেকটাই। আরো আছিল মীনা কার্টুন; ইউনিসেফের মীনা কার্টুন তার ইনটেনশনের কারণেই আম বাংলায় বানানো। শিক্ষিত মিডল ক্লাস পাটগুলি মীনায় বামুন বাংলায় কথা কয় প্রায়ই; বাট সেইটা তরজমা করে মীনা। মীনার কামিয়াবি এই বুলিটার পাওয়ারে নজর দিতে বাধ্য করে।

সো, মাসুদ পারভেজ-হুমায়ুন আহমেদ-মীনা, আম বাংলার এমন একটা পাটাতন বানাইয়া তোলে যাতে ঐ নাটকগুলির পয়দা হওয়া সোজা কইরা দিছিল! সেই ধারায় এখন আমরা নাটক আর সিনেমা দুইটাই পাইতেছি ঐ আম বাংলায়। দেশে তো ক্রিটিক নাই ভালো, ব্যাপারগুলি পাবলিক ডিসকোর্সে পুরা ফরসা হয় নাই। সেই কারণেই মে বি ডাইরেক্টররা আম বুলির ব্যাপারে পুরা কনসাস হইতে পারেন নাই! মাগার বিজনেস আর্জ অটোমেটিক্যালি তাগো আম বুলির দিকেই নিয়া যাইতাছে।

এখন আবার একদল সিনেমাঅলা হইছেন যাঁরা কোলকাতারে পাত্তা না দিতে পারেন; এ কে সোহেল, অনন্ত জলিল, ফারুকী, রেদোয়ান রনি, ইফতেখার চৌধুরী, আশিকুর রহমান (মে বি মনপুরা’র সেলিমও কতকটা)–এনারা কেউ বলিউডে, কেউ তামিলে, কেউ কোরিয়ায়, কেউ হলিউডে, কেউ ইরানে মন দিছেন; কেউ পুরাটা এড়াইতে পারছেন কোলকাতারে, কেউ অল্পই! এখন বাকি কেবল নিজের কাছে নিজের খমতার খবরটা সাফ হওয়া–আরেকটু হাঁটলেই এঁনারা নিচ থেকে উপর, সবগুলি ক্লাসের জন্যই সিনেমা বানাইতে পারবেন, তখন সব ক্লাসের কাছে স্টার বাইর হবে এদের সিনেমা থেকেই, সেইসব স্টার কোলকাতারো স্টার হবেন; বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলের আমজনতা অতো দূরে নাই–দুই আম-ই মীনার কনজ্যুমার হইছে মীনার বুলির ভিতর দিয়া। আমরা তো আগেও দেখছি, তোজাম্মেল হক বকুলরে রিমেক করছে কোলকাতা! ‘যৌথ প্রযোজনা’ নামের টালবাহানার ভিতর দিয়া এইবার কোলকাতা কাবিয়াব হইতে পারবে না দেশি দালাল লইয়া। এই ডিরেক্টরদের কেবল মালুম হইতে হবে যে তাঁরা ইবনে মিজান, মাসুদ পারভেজ, আমজাদ হোসেন, বকুলদের কন্টিনিউশন, তাতেই তাঁরা হাঁটবেন যাঁর যতটা যেইদিকে হাঁটা দরকার!

[youtube id=”Dt3eNa9GUq0″]

এঁনাদের হাঁটা দরকার, কেননা, ঢালিউডে আম বাংলা এখনো খুবই দুর্বল। ২০০৭ সালের খায়রুন সুন্দরীর মতো কিছু মুভির ভিতর দিয়া আম বাংলা ধারাটা চালু আছে বটে; তবু আমাদের কইতে হয়, ঢালিউডে বামুন বাংলারই রাজত্ব। ১৯৮০-৯০ টাইমে আরেকটা ঘটনায় বামুন বাংলার জিত পোক্ত হইছিলো, মিডল ক্লাসও আরেকবার বেঈমানী করলো আমের লগে। দেশি আইউব এরশাদের লগে ফাইট করতে আমকে ডাকলাম, তাঁরা আইলোও, জিতলাম আমরা আমের ওজনে; জেতার পরে কী করলাম আমরা? বামুন বাংলা কবিতা পইড়া এরশাদের লগে আমরা ফাইট করছিলাম, এরশাদকে বেহায়া, সমকামী, চরিত্রহীন হিসাবে আঁকছিলাম আমরা। আমাদের সেই ভ্যালু জাজমেন্ট আর ‘শুদ্ধ বাংলা আবৃত্তি’ লইয়া থাপ্পড় মারলাম আমের গালে, আমের আর্টে ‘অশ্লীলতা’ বাইর করলাম, খেদাইয়া দিলাম আমাদের নয়া জিতের পাওয়ার দিয়া; তারপর নয়া বামুন সালমান শাহ্’কে হাজির কইরা আমকে কইলাম, ‘এইটাও পুরা সুস্থধারা না, বাট এতটুকু রাজি আমরা, খা এইবার!’ আমরা খেয়াল করলে বুঝবো, কেয়ামত থেকে কেয়ামত বলিউডের রিমেক হইলেও সেইটা আসলে করতাছে কোলকাতাবাীরাই! তবু আসল সুস্থধারা তানভীর মোকাম্মেল আর মোরশেদুল ইসলামে–রুচিবান একদল মুভিগোয়ার, মানে খসরুরা হিউমিলিয়েট করা শুরু করলো আমের সিনেমারে! তারেক মাসুদরেও পাই আমরা, যিনি আমের কাছে যাইতে চাইছেন মাস্টারি করতে স্রেফ, আমের এন্টারটেইনার হন নাই! এমন মাস্টারি আর সরকারি ডোনেশনের সিনেমারেই যখন একটা দেশের আলেম আর আর্ট ক্রিটিকরা সবচে বেশি পাত্তা দেবেন, তখন ঐ পাত্তা আসলে সেই দেশের সিনেমার জানাজা!

জানাজা অবশ্য বাংলাদেশের পুরা ভিজ্যুয়াল মিডিয়ারই! ১৯৯০ দশকে টিভিতে ডিশলাইন দেবার পরে ইংরাজি-হিন্দি গান, হলিউডি সিনেমা, তার আগেই ভিসিআরে বলিউডের দাপটে এই জানাজা কনফার্ম হয়; দেশের কালচারে যেমনটা খাড়াইয়া থাকলে, নিজেদের ব্রান্ড পয়দা করতে পারলে আমরা হয়তো টিকতে পারতাম! এগুলি ছাড়াও ইংরাজি মিডিয়াম মিডল ক্লাসের মঞ্জিল হইয়া ওঠায় দেশের মানুষের রুচি-চাহিদা-মনের ধারে কাছেও থাকতে পারে নাই কোলকাতার নাগর ঢাকার ভিজ্যুয়াল মিডিয়া! ইভেন কোলকাতাও তো এখন বলিউড আর ইংরাজির দাপটে দিশা হারাইছে, তাঁরাও না মরার ট্রাই করতাছে–ঢাকার রেসপেক্ট [ref]যে যে কারণে শাকিব খানের একটা ঢালিউডি মুভি লইয়া বাংলাদেশের বুদ্ধিজীবীরা অনেক তক্কাতক্কি শুরু না কইরাই থাকতে পারেন, সেই ধরনের থেকে ভিন্ন কোন কারণ কেন খোঁজা দরকার কোলকাতার ওই/অমন মুভি লইয়া? মানে, দরকারি মনে না করাই তো কারণ হিসাবে এনাফ হইতে পারে।ঠিক যে, দেশের কতিপয় ‘মুভি গোয়ার’ অ্যারাউজড হন কোলকাতার কোন কোন মুভি লইয়া, সেইটা বাড়তি এক কারণ মনে হইতেই পারে; বাট এই ‘মুভি গোয়ার’দেরও যদি গুরুত্ব মালুম করতে না পারেন দেশের বুদ্ধিজীবীরা তাইলে হিসাব করেন, এরা কতটা বুদ্ধিবৃত্তিক ওম পয়দা করতে ক্যাপাবল।পার্সোনালি, আমি সাব-অল্টার্ন স্টাডিজ বাদে কোলকাতার কোন চিন্তা খেয়াল রাকা দরকার বইলা ভাবতে পারি নাই; সেক্সুয়ালিটি বা ফিল্ম-ভাবনার ব্যাপারে কোলকাতার সোর্স-কোড অত গোপন না আমার কাছে, মানে ইউরোপ-আমেরিকা-কোরিয়া-জাপান-হংকং তো একসেসিবল! নিতান্ত সেক্সের জন্য হইলে ওয়ার্ল্ড পর্ণ ডাইভার্সিটি তো বেশুমার! প্রোবলেম হইলো, এইসব যোগাযোগ দেখাবার জন্যও কোলকাতারে গুরুত্ব দেওয়া লাগে, আমার ভিতর যেইটার অভাব তুমুল।

আমার একটা সোজা হিসাবও আছে; বাংলাদেশের ওইসব ‘মুভি-গোয়ার’ টের পায় যে, বাংলাদেশে সেক্স লইয়া কতগুলি কাম করার কালচারাল কনটেক্সট নাই, হবে বইলাও আশা নাই তেমন; ফলে, নিজেদের না পারা লইয়া কোলকাতার দিকে চাইলে ওইগুলি বিরাট কাম মনে হয়; এইটা কোলকাতাও জানে; ফলে সেক্স দিয়া কোলকাতা ঢাকার হারানো রেসপেক্ট ফেরত পারার মরিয়া ট্রাই করে। মানে, বুদ্ধিবৃত্তিকভাবে কোলকাতার মতো একটা আঞ্চলিক সেন্টার লাগে না তো ঢাকার; এইটা অনন্ত জলিলরে দেইখা সবচে ভালো টের পাওয়া যায়; উনি শাহরুখ খানের মতো ক্যারাভান কিনলো কয় দিন আগে, টম ক্রুজের লগে নিজের অ্যাকশনের তুলনা করে। বাংলাদেশে মিউজিক, ফিল্ম, কবিতা, পেইন্টিং, নাটক, গল্প, উপন্যাস–কোনটারই খেয়াল রাখার জায়গা আর কোলকাতা নাই; কেবল প্রমীত বাংলার কতিপয় চাকরের কোলকাতার আর্ট-ভাবনা দরকার হয়, যেইটা ক্লিয়ারলি ডাইং। ডাইং-এর এই ব্যাপারটা ভালোভাবে ভিজিবল হইলো প্রাইভেট ভার্সিটির মুভমেন্টে।
এমন দশায় কোলকাতার হাতে ইনসেস্ট-হোমোসেক্সুয়ালিটি-সেক্স ছাড়া আগাইয়া থাকা ক্লেইম করার উপায় নাই আর।/মনু,এইগুলি লিখছিলাম ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর, আ-আল মামুনের নিচের আলাপের জবাবে:

“কসমিক সেক্স অবশেষে দেখা হলো এবং মাথায় আগুন লেগে গিয়ে রাতের ঘুম হারাম হলো। দেহতত্ত্ব লালন ফকিরের নামের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে- সেই দেহতত্ত্ব যেন দেখায়া দিলেন পরিচালক। কিন্তু যে দেহসাধনা দেখালেন তা তান্ত্রিকের সাধনা, লালন পন্থার না, বৈষ্ণবপন্থারও না। লালন যে নামের সাথে ফকির ধারণা সবসময় কেন ব্যবহার করতেন সেইটা বোঝা জরুরি। বাংলাদেশে এই সিনেমা নিয়ে কোনো সিরিয়াস আলোচনা হলো না কেন ভেবে অবাক লাগছে।”/আ-আল মামুন [/ref] কেমনে ধইরা রাখবে সেই চিন্তায় ইনসমনিয়ায় ভুগতাছে! হিন্দি-ইংরাজির ভাপে কোলকাতার আমও দখলে নাই আর কোলকাতার, সে-ও কম্প্যাটিবল হবার ট্রাই করতাছে নয়া রুচির :)!

সো, কেমন আছে এখন ঢালিউড–বাংলাদেশের সিনেমা? রঠানাগর কোলকাতার দালালেরা ধরা খাইয়া আছে পিপলের সেন্টিমেন্ট বা বুলিরে ডিনাই কইরা। কিন্তু এখনো তো দেশের কালচার ইন্ডাস্ট্রির পাওয়ার তাগো হাতেই! আমরা তাই একটা গজবের টাইম পার করতেছি! দুয়েকজন ক্রিকেটার ছাড়া দেশে কোন স্টার পয়দা হইতে পারতাছে না! রাজ্জাক-ববিতা-কবরী-সোহেল রানারা একটা টাইমে দেশের সব ক্লাসেই স্টার হইতে পারছিলেন কতক, এখন কেউ নাই আর ঢালিউডে; এমন একটা দশা যে, টিভিই এখন সিনেমার চাইতে বড়ো স্টার বানাইতাছে যেন–অন্তত টিভিরা তাই ভাবে বলে টের পাই; ঢালিউড এখন মিডল ক্লাসের মশকরার বিষয় হইতেও যেন যোগ্য নাই আর! ঢালিউডের হিউজ অডিয়েন্সকে টিভির লোকেরা অ্যাবিউজ করতে পারতাছে তাই! এড়ানো তো যায় না–এই অডিয়েন্স তো টিকিট কাইটা সিনেমা দেখে, তাগো টাকা তো আর কম টাকা না কোনভাবে!

এপ্রিল-মে ২০১৬।

The following two tabs change content below.
Avatar photo

রক মনু

কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।