(১৯১৮ – ১৯৭৪): কবি। জন্মাইছিলেন মাগুরায়; ১৯৩৯ সালে কলকাতার রিপন কলেজ থিকা আই.এ. পাশ করেন। স্কটিশ কলেজে বি.এ.’তে ভর্তি হইলেও পড়াশোনা শেষ করতে পারেন নাই। পেশাগত জীবনের শুরুতে কয়েকটা সরকারি এবং বেসরকারি চাকরি করলেও ১৯৪৮ সাল থিকা মরার আগ পর্যন্ত ঢাকা বেতারেই কাজ করছেন। বিয়া করছেন একটা, ছেলে-মেয়ে’র সংখ্যা এগার জন। কবিতা লেখার জন্য বাংলা একাডেমি পুরস্কার পাইছেন ১৯৬০ সালে এবং একুশে পদক ও স্বাধীনতা পদক পাইছেন ১৯৭৭ ও ১৯৮০ সালে।