[pullquote][AWD_comments][/pullquote] তাঁর আগের বাংলা কবিতার ভাষায় ধরেন নাই, এমনকি ছহি ৫২ হিসাবে প্রেসক্রাইবড গণমানুষের টকিং ভাষারেও পর্যাপ্ত ভাবেন নাই মঈন; ফলে ইংরাজির হেল্প নিয়া বাংলাটারে একটু বড় কইরা নিছেন। ভরসা আছে, অনেকেই এরে ইংরাজির আধিপত্য হিসাবে দেখতে পারবেন; কিন্তু ৫২’র চেতনা দিয়া উর্দু, ইংরাজি বা মান্দি ভাষার প্রতি ঘেন্নামূলক ডিনায়্যাল কিছু পাতলা করতে পারবে মঈনের কবিতা—সেই ভরসাও আছে।
– রক মনু।
—————————–
স্মৃতিসভার পাঠ
এই বিল পাথারে
পূরাতন ঘাটের অদূরে
বালতি-দড়ি দৌড়াদৌড়ি
মধ্যাহ্নের বিল পাথারে
চিল টাইনা নামতেন
ইনকমপ্লিট বৃত্ত
ব্যাগ থেইকা হাসতেন
সর্বসুলক্ষণা তাইতে বিলাতি চেরাগ
ইট ওয়াজ দেন নাইনটিন সিক্সটি থ্রী
সো নিয়ত হারবাল হারবাল
আর প্রাক্কাল আহারমুখর আছিলেন
ঈষৎ শরণার্থী
অপার কোমল সাঁঝে
পালঙ্কে বসিয়া ঘোড়া
গীত গাহিতাম মোরা
বৃষ্টিরো ছন্দে
বকুলেরো গন্ধে
ফলতঃ সহসা
তিরোহিত যন্ত্রণা শীর্ষে
কান্দের শাল কোমোড়েতে
শুটকির ভার ধূলিতে
নিয়ার পোস্টঅফিস
উপকূলে বইসা বইসা তরমুজো-বেলায়
নার্স নির্মোহে আহা
বিড়বিড়াইতেন বিড়বিড়াইতেন।
প্রসাধনকলা
অঙ্গুলী প্রান্তে
যৎসামান্য চুন
কিংবা/এবং
কালি সমেত তাঁহা
সহসা সিধা কইরা
প্রদেশসমূহ ধইরা
ঘষুন।।
মৃতের মঞ্জিল
বরফের স্লাবে বইসা অবধূত
অর্ধশয়ানে-
খলখলাইয়া হাসেন
ফসফরাসের হাসি ।
মধ্যাহ্নের আলাপ
সাম কীটদষ্ট বুকস
পানের বরজে বইসা
চৌষট্টির গীত গাহেন এহসা
জনক টেইলার্সের পাশের গলির
নাছিম ভাতঘরের উতলা ফুলড়ি
মাতুলক্রমে মৎস্যাসী হুলো
চিরুনী ফেলাই রাইখা
নম্র আন্ধারে
হার্ডকোর ব্যাকব্রাশ মারে
শিশি হাতে দন্ডবৎ ঘোড়া
দাস পাড়ার দীঘির
দক্ষিণ ঘাটে আইসা
চিচিঙ্গা-জালি মজহাব মতে
পাঁ ধোয় ঘঁইসা ঘঁইসা সহসা
বিবিধ উদ্ভিদ ডালে
নৃত্যপর চন্দনা পাখি
তৎকালীন কহিনুর আইস্ক্রীমের
লটারি বলে-
আইদার বুলবুল শিস দেন প্লিজ
নাইদার বুলবুল ধান খান গো !
মঈন উদ্দিন
Latest posts by মঈন উদ্দিন (see all)
- আমার গান কি সাহিত্য? – বব ডিলান - April 25, 2021
- “রসুন চাষের ঘটনাবলী” নভেলের একটা অংশ - March 18, 2021
- মঈন উদ্দিনের কবিতা - December 29, 2020