প্রতিটা জেনারেশনেই সাহিত্য-পড়ুয়া মানুষের সংখ্যা কমই থাকে, ১০০/৩০/১০ স্যাম্পল সাইজ হিসাবে খুবই অপ্রতুল। (অতীতের সকল জেনারেশনের মতই) পরবর্তী জেনারেশনকে ছোট করে দেখা আমাদের অনেকেরই প্রিয় পাসটাইম।
আমার জেনজি স্টুডেন্টদের মাঝে আমি এস. টি. কোলেরিজ, আলেকজান্ডার পোপের কবিতা পড়া ছাত্রও পাইসি। আরেকজন প্রথম বর্ষের ছাত্রীকে পাইসিলাম, প্রচুর পড়তো, শুধু পড়তো না, কী পড়লো তা নিয়ে গভীরভাবে ভাবতো, বিশেষ আগ্রহ ছিলো হিস্ট্রি নিয়ে, হিস্ট্রি খুঁজে বেড়াতো বঙ্কিম থেকে আলী সাহেবের লেখায়। একবার নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে সৈয়দ মুজতবা আলীর লেখার অংশ পোস্ট করসিলাম ফেবুতে, সেই সূত্রেই হয়তো ডিজাইন ক্লাসের বাইরে আমার কাছে হাজির হইতো তাঁর হিস্টোরিকাল, ফিলোসোফিকাল, অলমোস্ট একজিস্টেন্সিয়াল সব প্রশ্ন নিয়ে। তাঁর মনের জিজ্ঞাসা মিটাতে তাঁকে আমি একবাল আহমেদ পড়তে বলসিলাম। পড়সিলো কিনা, জানা হয় নাই, কিন্ত পরের বছরে মেয়েটা ট্রান্সফার করে আর্কিটেকচার ছেড়ে ইংলিশ ডিপার্টমেন্টে চলে গেসিলো, লিটরেচার পড়বে বলে। ফ্র্যাংকলি, আই ওয়াজ হ্যাপি ফর হার, এন্ড আই এপ্রিশিয়েইটেড হার গাটস।
–
আনিসুল হকের কথার জবাবে তাঁর নিজের লেখার সমালোচনা করার প্রয়োজন ছিলো না যদিও, করেই ফেলি (বহুকাল আগে আমি তাঁর ভক্তকুলের কাছে অনলাইন বুলিং-এর শিকার হইসিলাম, কমেন্টে আমার মতামত দেয়ায়, এতটাই যে আমাকে কিছু করতে হয় নাই, ফিকশন ফ্যাক্টরির মডারেটর বন্ধুরা নিজে থেকেই পুরা পোস্টটাই ডিলিট করে দিসিলো; ভাবতে পারেন যে সেই ক্ষোভ থেকেই বলতেসি হয়তো, 😄)।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাঁদের “নিজেদের” মিডিয়ার ফুসলানিতে কৈশোরের যেই সময়টা আমরা আনিসুল হককে দেশের একজন “উঁচু” মাপের লেখক ভেবে কাটাইসি, ওই সময়টাই ছিলো সবচেয়ে “আকাল”-এর সময়। তাঁর সমসাময়িক কত কত চমৎকার লেখকের কথা আমরা জানতেই পারি নাই। আনিসুল হক ‘গদ্যকার্টুন’ কলামটা তাও মোটামুটি লিখতেন, তাঁর ফিকশন বরাবরই ছিলো (পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ) অখাদ্য!
ইয়ে, আমি একরকমের “অসততা”-ও টের পাই তাঁর মাঝে। ‘মা’ উপন্যাসটা বাস্তব কাহিনীকে উপজীব্য করে লেখা, হৃদয়গ্রাহী গল্প। কিন্তু তাঁর দূর্বল লেখনীতে উপন্যাসটা শক্তিশালী হয়ে উঠতে পারে নাই তো। এটাকে কি কাহিনীর প্রতি ইনজাস্টিস বলা যায় না?
ঠিক যে কারণে দূর্বল ডিরেক্টরের হাতে পড়ে অনেক অসাধারণ সাহিত্য ভালো সিনেমা হয়ে উঠতে পারে না, যেমন মার্কেজের ‘লাভ ইন দা টাইম অফ কলেরা’, বা শীর্ষেন্দুর ‘রাসমণির সোনাদানা’ (‘গয়নার বাক্স’ সিনেমায়), লেখকের অযোগ্যতায় একটা চমৎকার কাহিনীও দূর্বল সাহিত্য হয়ে উঠতে পারে তো।
–
তবে, (কোনরকমের সার্ভে ছাড়াই) আমার একটা “ধারণা” তৈরি হইস। আমার মনে হয়, (বিশেষ করে বাংলা মিডিয়ামের) প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষার মান আগের থেকে কমসে। এই ব্যাপারটা বরং অনেক বেশি সার্ভে-গবেষণা-আলাপের বিষয় হতে পারে বলে মনে করি আমি।
যদি ধারণাটা টিকে, যদি সত্যিই শিক্ষার গুণগত মান কমে গিয়ে থাকে, সেই দায়টা তাহলে কোন জেনারেশনের উপরে বর্তায়?
…

রেদওয়ান বাশার
Latest posts by রেদওয়ান বাশার (see all)
- সাহিত্য পড়া - November 12, 2026
- দা স্মার্টনেস অফ রিকশা - November 23, 2024
- গনতন্ত্র কেন দরকার? - August 10, 2024