ড্রিম

দরজা খুলতে পারে না সে
তবু দরজায় আসে সে

 

ফ্রেম

(তুমি দেখলা আমারে
আর ভাবলা
মনে মনে,

তুমি দেখতে একটা ক্যাকটাস
গাছের মতোন;

তুমি একটা বড় ক্যাকটাস
গাছ!)

এরপর
শব্দগুলো
তির হয়ে
ফ্রেমে
স্হির হয়ে
যায়।

 

যখন ফিরছিলাম

সমুদ্রের খুব কাছেই
আরেকটা সমুদ্র আঁকা ছিল
আজকের বিকালের আকাশে

 

আমার অনেক আমি

তোমাদের
মাধ্যমে
তৈরি হতে থাকা

তোমাদের
হতে
থাকা

তোমাদের একজন
আমি
তোমাদেরই
মাধ্যমে

 

দুপুর

কিছু পাখি পুকুরের ওপর উড়ে
কিছু পাতা পুকুরে ঝরে পড়ে

 

ট্রেনটা ছুটছে

ট্রেনটা ছুটছিল
আমরা ছিলাম সেই ট্রেনে,
আশেপাশের অন্য যাত্রী

একজন কিশোরী মেয়ে
তার হাতে
একটা বই

ছাব্বিশ বছর আগের
কোন একটা দিন,

ট্রেনটা এখনো ছুটছে
আমরা আছি তো সেই ট্রেনে!

 

আমরা কয়জন

আমরা যদিও রিলেটেড না
অনেকের সাথে
ইল্যুশন আর মিডিয়ামগুলি
থাকে;

আর দেখায় যে
আমরা রিলেটেড
অনেকের সাথে

 

জোছনা

ফুল‌টি
চাঁদ হ‌য়ে আছে
পাতার আকাশে

The following two tabs change content below.
Avatar photo

গৌতম কর্মকার

গৌতম কর্মকার।কবি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় জন্ম। চিটাগাং শহরে বেড়ে ওঠা। বর্তমানে আয়কর বিভাগে কর্মরত। প্রকাশিত বইয়ের সংখ্যা একটি (কবিতা)।